1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
দেশের প্রায় সব ইস্যুতেই বিতর্ক তৈরি হয়:রংপুরে উপদেষ্টা শারমীন মুরশিদ | বাংলা মাটির নিউজ
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
রংপুরে বোরকার ভিতর থেকে গাঁজা উদ্ধার মুন্সীগঞ্জ প্রেসক্লাব পরিদর্শনে জেলা প্রশাসক, গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ভূমিকার আহবান মুন্সীগঞ্জের্যষর সিরাজদিখানে হতদরিদ্র নারী, শিক্ষাপ্রতিষ্ঠান ও মৎস্য খাতের উন্নয়নে বিভিন্ন উপকরণ বিতরণ মুন্সীগঞ্জের সিরাজদিখানে কমিউনিটি পুলিশিং উপলক্ষে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত গাইবান্ধা জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আলালের ভাই সাজাপ্রাপ্ত মাদক সম্রাট আতাউর ৬৫ বোতল এসকাফসহ র‍্যাবের হাতে গ্রেপ্তার* হারাগাছ মেট্রো থানায় এক রাতে ৬ জন গ্রেফতার মুন্সীগঞ্জের শ্রীনগরে বাস-নসিমন সংঘর্ষে প্রাণ গেলো চালক ও হেলপারের মুন্সীগঞ্জের শ্রীনগরে ১১০ বোতল উইন কোরেক্স মাদক ও ৩২ রাউন্ড গুলি সহ তুষার শেখ কে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা,আহত- ৮ মুন্সীগঞ্জে কঠোর নিরাপত্তায় শান্তিপূর্ণভাবে উদযাপিত হলো উল্টো রথযাত্রা 

দেশের প্রায় সব ইস্যুতেই বিতর্ক তৈরি হয়:রংপুরে উপদেষ্টা শারমীন মুরশিদ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ১১৫ বার

রিয়াজুল হক সাগর,রংপুর

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, সরকার ও নির্বাচন কমিশন নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিয়ে এগোচ্ছে, তবে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করার সবচেয়ে বড় দায়িত্ব রাজনৈতিক দলগুলোর।

মঙ্গলবার (২৫ নভেম্বর) রংপুর মেডিকেল কলেজ অডিটোরিয়ামে “নারী-শিশুর সুরক্ষায়, জনতার কাতারে সরকার অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতির কথা জানিয়েছে, নির্বাচন কমিশনও আশ্বস্ত করেছে। ত্রুটি-বিচ্যুতি গণমাধ্যম তুলে ধরবে। তবে নির্বাচন সুন্দরভাবে সম্পন্ন হবে কি না—তা মূলত নির্ভর করবে রাজনৈতিক দলের আচরণ, সহনশীলতা ও দায়িত্বশীলতার ওপর।

শারমীন এস মুরশিদ আশা প্রকাশ করেন, রাজনৈতিক দলগুলো এমন পরিবেশ গড়ে তুলবে যাতে রাষ্ট্রকে অতিরিক্ত চাপ নিতে না হয়।

দেশব্যাপী জেলা প্রশাসক পরিবর্তন নিয়ে বিতর্ক প্রসঙ্গে তিনি বলেন, দেশের প্রায় সব ইস্যুতেই বিতর্ক তৈরি হয়। এসব নিয়েই থেমে থাকলে চলবে না—সরকার পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে।

জুলাই অভ্যুত্থানে শহীদ আবু সাঈদসহ সব শহীদ ও আন্দোলনকারীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শারমীন এস মুরশিদ বলেন, তরুণদের নেতৃত্বে এ আন্দোলন দেশকে নতুন পথে এনেছে।

নারী ও শিশু নির্যাতন বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, প্রতিটি পাড়ায় প্রহরী ব্যবস্থা গড়ে তুলে সমাজ ও রাষ্ট্রকে একসঙ্গে কাজ করতে হবে।

তিনি আরও জানান, নির্যাতনের ঘটনায় দ্রুত ব্যবস্থা নিশ্চিত করতে “কুইক রেসপন্স কৌশল” গ্রহণ করা হয়েছে যার মাধ্যমে যেকোনো ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে ভুক্তভোগীর কাছে পৌঁছে যাওয়ার কাঠামো তৈরি হচ্ছে।

অনুষ্ঠানে রংপুর জেলা প্রশাসক মো. এনামুল আহসানসহ সমাজসেবা ও নারী-শিশু মন্ত্রণালয়ের বিভাগীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৫৫
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৪৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০১
  • ১২:০৮
  • ৪:৪৩
  • ৬:৪৯
  • ৮:১২
  • ৫:২৪

আর্কাইভ

জুলাই ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জুন    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost