1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জের গজারিয়ায় পূর্ব বিরোধের জেরে বাড়ির পাশে গুলি করে ও কুপিয়ে যুবককে হত্যা | বাংলা মাটির নিউজ
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
রংপুরে বোরকার ভিতর থেকে গাঁজা উদ্ধার মুন্সীগঞ্জ প্রেসক্লাব পরিদর্শনে জেলা প্রশাসক, গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ভূমিকার আহবান মুন্সীগঞ্জের্যষর সিরাজদিখানে হতদরিদ্র নারী, শিক্ষাপ্রতিষ্ঠান ও মৎস্য খাতের উন্নয়নে বিভিন্ন উপকরণ বিতরণ মুন্সীগঞ্জের সিরাজদিখানে কমিউনিটি পুলিশিং উপলক্ষে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত গাইবান্ধা জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আলালের ভাই সাজাপ্রাপ্ত মাদক সম্রাট আতাউর ৬৫ বোতল এসকাফসহ র‍্যাবের হাতে গ্রেপ্তার* হারাগাছ মেট্রো থানায় এক রাতে ৬ জন গ্রেফতার মুন্সীগঞ্জের শ্রীনগরে বাস-নসিমন সংঘর্ষে প্রাণ গেলো চালক ও হেলপারের মুন্সীগঞ্জের শ্রীনগরে ১১০ বোতল উইন কোরেক্স মাদক ও ৩২ রাউন্ড গুলি সহ তুষার শেখ কে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা,আহত- ৮ মুন্সীগঞ্জে কঠোর নিরাপত্তায় শান্তিপূর্ণভাবে উদযাপিত হলো উল্টো রথযাত্রা 

মুন্সীগঞ্জের গজারিয়ায় পূর্ব বিরোধের জেরে বাড়ির পাশে গুলি করে ও কুপিয়ে যুবককে হত্যা

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ১৬১ বার

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় পূর্ব বিরোধের জেরে জয় (২৬) নামে এক যুবককে গুলি করে ও কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে চলমান বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে জানা গেছে।

বুধবার(২৬ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার ইমামপুর ইউনিয়নের চৌদ্দ কাউনিয়া এলাকায় ঘটনাটি ঘটে।নিহত জয় উপজেলার বাউশিয়া ইউনিয়নের চর চৌদ্দ কাউনিয়া গ্রামের মো:জামাল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়,চর চৌদ্দ কাউনিয়া গ্রামের জামাল হোসেনের (নিহত জয়ের বাবা) সাথে স্থানীয় বেকু হাসান গ্রুপের দীর্ঘদিন যাবৎ এলাকায় প্রভাব বিস্তার নিয়ে বিরোধ চলছিল।এই বিরোধকে কেন্দ্র করে এর আগেও উভয় পক্ষের মধ্যে একাধিকবার হামলার ঘটনা ঘটেছে।কিছুদিন আগে নিহত জয়ের বাবাকেও কুপিয়ে জখম করা হয়েছিল এবং তিনি এখনও চিকিৎসাধীন রয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক জয়ের বাড়ির পাশের এক প্রতিবেশী জানান,রাত আনুমানিক ৮টার দিকে জয় বাড়ির পাশের রাস্তায় থাকা অবস্থায় স্থানীয় বেকু হাসান-লালু গ্রুপের চিহ্নিত সন্ত্রাসীরা তাঁকে প্রথমে গুলি করে।এরপর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে।আত্মীয়-স্বজনরা দ্রুত জয়কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. নুরে আলম জিকু এই বিষয়ে বলেন,রাত ৯টার দিকে তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়।তার শরীরে ভারী অস্ত্রের আঘাতের প্রচুর চিহ্ন রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো:আনোয়ার আলম আজাদ বলেন,খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যাচ্ছে।এই ঘটনায় জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না এবং অপরাধীদের গ্রেপ্তারে অভিযান চলছে।এলাকায় যেন কোনো ধরনের আইন-শৃঙ্খলার অবনতি না ঘটে,সেদিকে পুলিশ সতর্ক রয়েছে-বলেন ওসি।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৫৫
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৪৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০১
  • ১২:০৮
  • ৪:৪৩
  • ৬:৪৯
  • ৮:১২
  • ৫:২৪

আর্কাইভ

জুলাই ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জুন    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost