
আসলাম উদ্দিন আহম্মেদ,কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
” দেশীয় জাত-আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি” প্রতিপাদ্যে কুড়িগ্রাম জেলায় দিনব্যাপী প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় কুড়িগ্রাম উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রদর্শনীতে উপভোগ করেন খামারি, কৃষক ও সাধারণ দর্শনার্থীরা।
অনুষ্ঠানের উদ্বোধন করেন, কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক বি.এম কুদরত-এ-খুদা। কুড়িগ্রামও জেলা প্রাণিসম্পদ দপ্তরের অফিসার ডাঃ হাবিবুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার এ.এস.এম. মুক্তারুজ্জামান, ডেপুটি সিভিল সার্জন ডাঃ আ.ন.ম গোলাম মোহাইমেন, জেলা কৃত্রিম প্রজননের উপপরিচালক ডাঃ মোঃ আব্দুল আজিজ প্রধান, জেলা ভেটেনারি হাসপাতালের অফিসার মাহমুদুল ইসলাম, সিনিয়র সাংবাদিক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব প্রমুখ।
এদিকে বুধবার (২৬ নভেম্বর) দুপুরে প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর আয়োজনে প্রাণিসম্পদ অফিস চত্বরে প্রাণিসম্পদ দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোছাঃ রেবা বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার সাহা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোশাররফ হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শামীমা আক্তার, খামারী আব্দুল আখের ও নারী উদ্যোক্তা শারমীন আক্তার প্রমুখ। জেলার অন্যান্য উপজেলায় অনুরূপ অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়।