1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
পঞ্চগড় জেলার দুটি আসনে প্রার্থী ঘোষণা দিলেন ভিপি নূরের গণঅধিকার পরিষদ | বাংলা মাটির নিউজ
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
রংপুরে বোরকার ভিতর থেকে গাঁজা উদ্ধার মুন্সীগঞ্জ প্রেসক্লাব পরিদর্শনে জেলা প্রশাসক, গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ভূমিকার আহবান মুন্সীগঞ্জের্যষর সিরাজদিখানে হতদরিদ্র নারী, শিক্ষাপ্রতিষ্ঠান ও মৎস্য খাতের উন্নয়নে বিভিন্ন উপকরণ বিতরণ মুন্সীগঞ্জের সিরাজদিখানে কমিউনিটি পুলিশিং উপলক্ষে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত গাইবান্ধা জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আলালের ভাই সাজাপ্রাপ্ত মাদক সম্রাট আতাউর ৬৫ বোতল এসকাফসহ র‍্যাবের হাতে গ্রেপ্তার* হারাগাছ মেট্রো থানায় এক রাতে ৬ জন গ্রেফতার মুন্সীগঞ্জের শ্রীনগরে বাস-নসিমন সংঘর্ষে প্রাণ গেলো চালক ও হেলপারের মুন্সীগঞ্জের শ্রীনগরে ১১০ বোতল উইন কোরেক্স মাদক ও ৩২ রাউন্ড গুলি সহ তুষার শেখ কে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা,আহত- ৮ মুন্সীগঞ্জে কঠোর নিরাপত্তায় শান্তিপূর্ণভাবে উদযাপিত হলো উল্টো রথযাত্রা 

পঞ্চগড় জেলার দুটি আসনে প্রার্থী ঘোষণা দিলেন ভিপি নূরের গণঅধিকার পরিষদ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ১৮২ বার

মোঃ জাহাঙ্গীর আলম,পঞ্চগড় প্রতিনিধিঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে পঞ্চগড় জেলায় প্রার্থী দিলেন গণঅধিকার পরিষদ।
পঞ্চগড় জেলা দুটি আসন নিয়ে গঠিত, তেতুলিয়া, পঞ্চগড় সদর ও আটোয়ারি তিন উপজেলা নিয়ে গঠিত পঞ্চগড় ১ আসন।বোদা ও দেবীগঞ্জ দুটি উপজেলা নিয়ে পঞ্চগড় ২ আসন।

পঞ্চগড় ১ আসনে মোঃ মাহাফুজার রহমান ও পঞ্চগড় ২ আসেন আসাদুজ্জামান নূর আসাদ কে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থীদের হিসেবে ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান।

পঞ্চগড় ১ আসনে মাহাফুজার রহমান, পঞ্চগড় সদর উপজেলা ধাক্কামারা ইউনিয়নের দর্জি পাড়া গ্রামের, মোঃ আজিজুর সন্তান। মাহাফুজার রহমান বর্তমান পঞ্চগড় জেলা গণঅধিকার পরিষদের সভাপতি দায়িত্ব পালন করছেন।

মাহাফুজার রহমান বলেন বিভিন্ন সময় পঞ্চগড়ের নানা অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন সহ চা পাতা সিন্ডিকেট মেডিকেলের সুচিকিৎসা নিয়ে কথা বলেছি। পঞ্চগড়ের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে তরুণ, ছাত্র, যুব ও শ্রমজীবী জনগণকে সঙ্গে নিয়ে সমৃদ্ধ পঞ্চগড় গড়ে তুলতে চাই। তিনি আরও বলেন,আধুনিক স্বাস্থ্যসেবা, শিক্ষার মানোন্নয়ন, উন্নত যোগাযোগ ব্যবস্থা, কর্মসংস্থান সৃষ্টি, চিনিকল পুনরায় চালুর উদ্যোগ গ্রহণ করব। সকল শ্রেণি-পেশার মানুষের মৌলিক চাহিদা পূরণ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করে একটি কল্যাণমূলক রাষ্ট্র গঠনে ভূমিকা রাখতে চাই। শেষে তিনি পঞ্চগড়-১ আসনের ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আমাকে যদি ট্রাক মার্কায় আপনাদের পবিত্র ভোট দিয়ে সেবা করার সুযোগ দেন, তবে জীবন বাজি রেখে আপনাদের কল্যাণে কাজ করে যাব ইনশাআল্লাহ

পঞ্চগড় ২ আসনে, আসাদুজ্জামান নূর আসাদ, দেবীগঞ্জ উপজেলা, টেপ্রীগঞ্জ বাজারের পাশে ১নং চিলাহাটি ইউনিয়নের ভেলাকোবা গ্রামের বাসিন্দা । তিনি মোঃ আইনুল হকের একমাত্র ছেলে।

আসাদুজ্জামান নূর আসাদ বর্তমানে শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-যুব ও ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
আসাদুজ্জামান নূর আসাদ ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের মধ্যে দিয়ে উঠে আসেন। একাধিকবার তিনি হামলা ও মামলার শিকার হয়েছেন। ২০২১ সালে ভারতীয় আগ্রাসন ও আধিপত্য মোদি বিরোধী আন্দোলনে গ্রেরেফতার হোন পুলিশের ৫ দিন রিমান্ড শেষ দীর্ঘ ৬ মাস কারাবরণ করেন, এছাড়াও বেশ কয়েকটি রাজনৈতিক মামলা রয়েছে তার নামে, পাট কল- চিনি কল চালুর দাবীতে আন্দোলন, শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলন সহ জাতীয় সকল ইস্যুতে রাজপথে সক্রিয় ছিলেন।
যুগপৎ আন্দোলন এবং ২৪ এর অভ্যুত্থানেও রাজপথে সক্রিয় ছিলেন।

মনোনয়ন পাওয়ার পর প্রতিক্রিয়ায় আসাদুজ্জামান নূর আসাদ বলেন,দল আমাকে যে বিশ্বাসে পঞ্চগড়–২ আসনে মনোনয়ন দিয়েছে, আমি সেই দায়িত্ব সম্মান ও সততার সঙ্গে পালন করতে চাই। জনগণের সেবক হিসেবে তাদের অধিকার রক্ষার পক্ষে কাজ করতে চাই। বিশেষ করে এই অঞ্চলের অসহায় ও দরিদ্র মানুষের পাশে থাকতে চাই। তিনি আরও বলেন,নির্বাচন শুধু অংশগ্রহণের বিষয় নয়-এটি একটি বড় চ্যালেঞ্জ,এখানে বিএনপি,জামায়াত সহ অন্যান দলের প্রার্থীদের সাথে লড়াই করতে হবে। আমি সর্বোচ্চ চেষ্টা করবো এই চ্যালেঞ্জ কে সকলের ভালবাসায় মোকাবিলা করতে। দলের মর্যাদা বজায় রেখে মাঠে কাজ করবো। আমার বিশ্বাস, পঞ্চগড়–২ আসনের মানুষ তরুণ নেতৃত্বকে গুরুত্ব দেবে এবং সঠিক ব্যক্তিকেই ভোটের মাধ্যমে নির্বাচন করবে। ইনশাল্লাহ, আল্লাহর প্রতি ভরসা রেখে শিগগিরই নেতাকর্মী ও ভোটারদের সঙ্গে নিয়ে গণসংযোগসহ প্রত্যন্ত গ্রামাঞ্চলে প্রচারণা শুরু করবো।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৫৫
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৪৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০১
  • ১২:০৮
  • ৪:৪৩
  • ৬:৪৯
  • ৮:১২
  • ৫:২৪

আর্কাইভ

জুলাই ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জুন    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost