1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নার্স–মিডওয়াইফদের ৮ দফা দাবিতে ২ ঘণ্টা কর্মবিরতি  | বাংলা মাটির নিউজ
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
রংপুরে বোরকার ভিতর থেকে গাঁজা উদ্ধার মুন্সীগঞ্জ প্রেসক্লাব পরিদর্শনে জেলা প্রশাসক, গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ভূমিকার আহবান মুন্সীগঞ্জের্যষর সিরাজদিখানে হতদরিদ্র নারী, শিক্ষাপ্রতিষ্ঠান ও মৎস্য খাতের উন্নয়নে বিভিন্ন উপকরণ বিতরণ মুন্সীগঞ্জের সিরাজদিখানে কমিউনিটি পুলিশিং উপলক্ষে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত গাইবান্ধা জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আলালের ভাই সাজাপ্রাপ্ত মাদক সম্রাট আতাউর ৬৫ বোতল এসকাফসহ র‍্যাবের হাতে গ্রেপ্তার* হারাগাছ মেট্রো থানায় এক রাতে ৬ জন গ্রেফতার মুন্সীগঞ্জের শ্রীনগরে বাস-নসিমন সংঘর্ষে প্রাণ গেলো চালক ও হেলপারের মুন্সীগঞ্জের শ্রীনগরে ১১০ বোতল উইন কোরেক্স মাদক ও ৩২ রাউন্ড গুলি সহ তুষার শেখ কে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা,আহত- ৮ মুন্সীগঞ্জে কঠোর নিরাপত্তায় শান্তিপূর্ণভাবে উদযাপিত হলো উল্টো রথযাত্রা 

মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নার্স–মিডওয়াইফদের ৮ দফা দাবিতে ২ ঘণ্টা কর্মবিরতি 

  • আপডেট টাইম : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১৭৩ বার

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ

৮ দফা দাবিতে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নার্স ও মিডওয়াইফরা আজ কর্মবিরতি পালন করেছেন।সকাল থেকে হাসপাতালের সামনে ব্যানার–ফেস্টুন নিয়ে মানববন্ধন করেন তারা। কর্মবিরতি চলে টানা দুই ঘণ্টা।

তাদের প্রধান দাবির মধ্যে রয়েছে-স্বতন্ত্র নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে অন্য কোনো অধিদপ্তরের সঙ্গে একীভূত করার চেষ্টা বন্ধ করা,নার্সিং কমিশন গঠন,নার্সদের উচ্চতর পদে (৯ম থেকে ৪র্থ গ্রেড) যোগ্যতা অনুযায়ী পদোন্নতি,সুপারনিউমেরারি পদোন্নতির ব্যবস্থা,নার্সিং সুপারভাইজার ও নার্সিং ইনস্ট্রাক্টরদের ১০ম গ্রেড থেকে ৯ম গ্রেডে উন্নীতকরণ,তাদের সনদকে স্নাতক (পাস) সমমান বিবেচনা।

মানববন্ধন চলাকালে বক্তারা অভিযোগ করেন,দীর্ঘদিন ধরে তারা পেশাগতভাবে বঞ্চনার শিকার।তাদের দাবি বাস্তবায়নে সুনির্দিষ্ট উদ্যোগ না থাকায় তারা কর্মবিরতিতে যেতে বাধ্য হয়েছেন।

নার্স বাছিরুন আক্তার বলেন,“৪৮ বছরের যে ঐতিহ্যবাহী স্বতন্ত্র নার্সিং অধিদপ্তর,সেটিকে অন্য অধিদপ্তরের সঙ্গে একীভূত করা আমরা মেনে নিতে পারছি না।আমরা চাই নার্সিং অধিদপ্তর তার স্বকীয়তা বজায় রাখুক।

অন্যদিকে,মুন্সীগঞ্জ জেলা বিএনএ সভাপতি মকবুল বলেন, “নার্সরা কত কষ্ট করে কত ঘণ্টা ডিউটি দেন-তা সবার জানা। তবু তাদের প্রাপ্য সম্মান ও সুবিধা দেওয়া হয় না।এ অবস্থার পরিবর্তন জরুরি।” নার্স ও মিডওয়াইফদের এ আন্দোলন অব্যাহত থাকবে কি না,তা নিয়ে কর্মীদের মধ্যে আলোচনা চলছে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৫৫
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৪৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০১
  • ১২:০৮
  • ৪:৪৩
  • ৬:৪৯
  • ৮:১২
  • ৫:২৪

আর্কাইভ

জুলাই ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জুন    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost