
মোঃ সুমন হোসেন,মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জে “জুলাই বিপ্লবের আহত যোদ্ধা ও অটিজম শিশুদের জন্য বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্পিং ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত”। শনিবার(৬ ডিসেম্বর) সকাল ১১ ঘটিকায় মানবতা প্রগতি সমাজ জনশক্তি উন্নয়ন সংস্থা মুন্সীগঞ্জ এর উদ্যোগে আল-আমিন কমিউনিটি সেন্টার,মুন্সীহাট বাজার এলাকায় জুলাই বিপ্লবের আহত যোদ্ধা এবং অটিজম শিশুদের সম্মানে সম্প্রতি একটি বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্পিং এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।এই আয়োজনের মাধ্যমে আহত যোদ্ধাদের চিকিৎসা সেবা প্রদান করা হয় এবং অটিজম শিশুদের জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ ও প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা নিশ্চিত করা হয়।ক্যাম্পে উপস্থিত চিকিৎসকগণ বিশেষজ্ঞ পরামর্শের পাশাপাশি বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষাও পরিচালনা করেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বীর মুক্তিযোদ্ধা এ্যাড.মুজিবুর রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মোঃ মহিউদ্দিন আহমেদ, মোহাম্মদ দেলোয়ার হোসেন,মোঃ আয়নাল হক স্বপন,সিরাজুল হক মনির সিনিয়র প্রফেসর সরকারি হরগঙ্গা কলেজ মুন্সীগঞ্জ।মানবতা প্রগতি সমাজ,জনশক্তি উন্নয়ন সংস্থা মুন্সীগঞ্জ এর প্রতিষ্ঠাতাঃ ফারজানা আক্তার।অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল পুরস্কার বিতরণী অনুষ্ঠান,যেখানে বিশেষ অবদানের জন্য আহত যোদ্ধাদের এবং অটিজম শিশুদের বিশেষ পুরস্কারে ভূষিত করা হয়।এ ধরনের আয়োজন সমাজের প্রতি সহমর্মিতা ও দায়িত্ববোধের অনন্য উদাহরণ হিসাবে উল্লেখযোগ্য। আয়োজকগণ জানান,এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে,যাতে সমাজের অবহেলিত ও বিশেষ চাহিদাসম্পন্ন জনগোষ্ঠী প্রয়োজনীয় সেবা ও স্বীকৃতি পেতে পারে। ব্যবস্থাপনায় ছিলেন,ইঞ্জিঃ ইব্রাহীম খান জীবন,জান্নাতুল ফেরদৌস জুথি,সুমাইয়া দেওয়ান,জুয়েল শেখ,রাউফুন মীম,আজিজুল হক।সহযোগিতায় :সিরাজদিখান ব্লাড ব্যাংক ও ডায়াবেটিস হাসপাতাল,মুন্সীগঞ্জ