1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
শ্রীপুরে ভাঙারি দোকানে আগুণে ২ ট্রাক পুড়ে ছাই; ক্ষতি অর্ধ কোটি টাকা। | বাংলা মাটির নিউজ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম
রংপুরে বোরকার ভিতর থেকে গাঁজা উদ্ধার মুন্সীগঞ্জ প্রেসক্লাব পরিদর্শনে জেলা প্রশাসক, গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ভূমিকার আহবান মুন্সীগঞ্জের্যষর সিরাজদিখানে হতদরিদ্র নারী, শিক্ষাপ্রতিষ্ঠান ও মৎস্য খাতের উন্নয়নে বিভিন্ন উপকরণ বিতরণ মুন্সীগঞ্জের সিরাজদিখানে কমিউনিটি পুলিশিং উপলক্ষে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত গাইবান্ধা জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আলালের ভাই সাজাপ্রাপ্ত মাদক সম্রাট আতাউর ৬৫ বোতল এসকাফসহ র‍্যাবের হাতে গ্রেপ্তার* হারাগাছ মেট্রো থানায় এক রাতে ৬ জন গ্রেফতার মুন্সীগঞ্জের শ্রীনগরে বাস-নসিমন সংঘর্ষে প্রাণ গেলো চালক ও হেলপারের মুন্সীগঞ্জের শ্রীনগরে ১১০ বোতল উইন কোরেক্স মাদক ও ৩২ রাউন্ড গুলি সহ তুষার শেখ কে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা,আহত- ৮ মুন্সীগঞ্জে কঠোর নিরাপত্তায় শান্তিপূর্ণভাবে উদযাপিত হলো উল্টো রথযাত্রা 

শ্রীপুরে ভাঙারি দোকানে আগুণে ২ ট্রাক পুড়ে ছাই; ক্ষতি অর্ধ কোটি টাকা।

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
  • ২৩২ বার

মোঃ সুলতান মাহমুদ, স্টাফ রিপোর্ট।

গাজীপুরের শ্রীপুর উপজেলায় পল্লী বিদ্যুতের চরম অবহেলার কারণে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার জৈনাবাজার সংলগ্ন নগর হাওলা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে এ দুর্ঘটনা ঘটে। এতে একটি ভাঙারির দোকানসহ পাশে থাকা দুইটি ট্রাক
সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, এই অগ্নিকাণ্ডে তাদের প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত আনুমানিক দেড়টার দিকে মহাসড়কের পাশে অবস্থিত পল্লী বিদ্যুতের হাই ভোল্টেজ লাইনের একটি ফিউজ থেকে আগুনের ফুলকি ছিটকে নিচে থাকা ভাঙারির দোকানে পড়ে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পাশের দোকানে ও সেখানে দাঁড়িয়ে থাকা দুইটি ট্রাকে। আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয়রা আতঙ্কে বেরিয়ে আসেন এবং নেভানোর চেষ্টা করেন।
খবর পেয়ে মাওনা ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। প্রায় আধা ঘণ্টার প্রচেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে তার আগেই দোকানের মালামাল এবং ট্রাক দুটি পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীদের মতে, দোকানের মূল্যবান ভাঙারি মালপত্র এবং দুটি বড় ট্রাক পুড়ে যাওয়ার ফলে আনুমানিক ৫০ লাখ (অর্ধ কোটি) টাকার সমপরিমাণ ক্ষতি হয়েছে। গভীর রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, পল্লী বিদ্যুতের লাইনে ত্রুটি ও নিয়মিত তদারকির অভাবেই এই অগ্নিকাণ্ড ঘটেছে। তারা অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৫৫
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৪৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০১
  • ১২:০৮
  • ৪:৪৩
  • ৬:৪৯
  • ৮:১২
  • ৫:২৪

আর্কাইভ

জুলাই ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জুন    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost