1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ওসমান হাদির হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ | বাংলা মাটির নিউজ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম
রংপুরে বোরকার ভিতর থেকে গাঁজা উদ্ধার মুন্সীগঞ্জ প্রেসক্লাব পরিদর্শনে জেলা প্রশাসক, গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ভূমিকার আহবান মুন্সীগঞ্জের্যষর সিরাজদিখানে হতদরিদ্র নারী, শিক্ষাপ্রতিষ্ঠান ও মৎস্য খাতের উন্নয়নে বিভিন্ন উপকরণ বিতরণ মুন্সীগঞ্জের সিরাজদিখানে কমিউনিটি পুলিশিং উপলক্ষে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত গাইবান্ধা জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আলালের ভাই সাজাপ্রাপ্ত মাদক সম্রাট আতাউর ৬৫ বোতল এসকাফসহ র‍্যাবের হাতে গ্রেপ্তার* হারাগাছ মেট্রো থানায় এক রাতে ৬ জন গ্রেফতার মুন্সীগঞ্জের শ্রীনগরে বাস-নসিমন সংঘর্ষে প্রাণ গেলো চালক ও হেলপারের মুন্সীগঞ্জের শ্রীনগরে ১১০ বোতল উইন কোরেক্স মাদক ও ৩২ রাউন্ড গুলি সহ তুষার শেখ কে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা,আহত- ৮ মুন্সীগঞ্জে কঠোর নিরাপত্তায় শান্তিপূর্ণভাবে উদযাপিত হলো উল্টো রথযাত্রা 

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ওসমান হাদির হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ২৩২ বার

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদ এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্র-জনতা।

মুন্সীগঞ্জ-১ (সিরাজদিখান-শ্রীনগর) আসনের এনসিপির মনোনীত প্রার্থী ও সিরাজদিখান উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আলী নেওয়াজের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল করেন।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিরাজদিখান থানার সামনে গিয়ে শেষ হয়।পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় বিক্ষোভকারীরা ‘তুমি কে আমি কে-হাদি,হাদি’,দিল্লি না ঢাকা-ঢাকা,ঢাকা’,ফ্যাসিবাদের ঠিকানা এই বাংলায় হবে না, ‘আমরা সবাই হাদি হবো,যুগে যুগে লড়ে যাবো’এবং ইনকিলাব জিন্দাবাদ-সহ বিভিন্ন স্লোগান দেন।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন,মতপ্রকাশের স্বাধীনতা ও আধিপত্যবিরোধী রাজনীতির কণ্ঠরোধ করতেই পরিকল্পিতভাবে শরিফ ওসমান হাদিকে হত্যা করা হয়েছে।এই হত্যাকাণ্ডের মাধ্যমে গণতান্ত্রিক আন্দোলন দমন করা যাবে না বলে হুঁশিয়ারি দেন তারা।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার, ঘটনার পেছনের ষড়যন্ত্র উন্মোচন এবং হত্যাকারীদের পালাতে সহযোগীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।পাশাপাশি গণতন্ত্র ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় সকল শক্তিকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তারা।

এ-সময় উপস্থিত ছিলেন জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী অ্যাডভোকেট মারুফ হাসান মন্টি,উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী মো:জুয়েল শেখ,জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ন আহবায়ক রাতুল হাসান শান্ত,উপজেলা বিএনপির সদস্য পিয়ার আলী মোল্লা,উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো:বাদশা মিয়া,উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সিফাতুল ইসলাম জনি,মুন্সীগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব রাসেল হাসান,জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সাকিন খান,জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সৌরভ ইসলাম, উপজেলা এনসিপির সদস্য মো:জেসন সিয়াম,আতিক মোড়ল, জুলাই আন্দোলনে আহত যুদ্ধ সোহাগ মাঝি,নাফিস আহমেদ নিশু,ছাত্র প্রতিনিধি সিয়াম শেখ ও তানভীর ইসলাম,ইছাপুরা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি সুলতান শেখসহ বিভিন্ন রাজনৈতিক ও সাধারণ মানুষ।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৫৫
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৪৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০১
  • ১২:০৮
  • ৪:৪৩
  • ৬:৪৯
  • ৮:১২
  • ৫:২৪

আর্কাইভ

জুলাই ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জুন    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost