1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
ধরলা নদীর বুকে চির সবুজের সমারোহ | বাংলা মাটির নিউজ
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম
ময়মনসিংহ বিভাগের ‘শ্রেষ্ঠ শিক্ষক সংগঠক’ নির্বাচিত হলেন মোঃ সাইদুর রহমান মুন্সীগঞ্জের সিরাজদিখানে অনলাইন জুয়া খেলার অভিযোগে যুবক গ্রেফতার মুন্সীগঞ্জের শ্রীনগরে আইনশৃঙ্খলা মিটিংয়ে জামায়াত নেতাকে পিটিয়ে বের করে দিলো বিএনপি কর্মীরা মুন্সীগঞ্জের সিরাজদিখানে অগ্নিকাণ্ডে দুটি বসতঘর ও ঘরে থাকা আসবাবপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত মুন্সীগঞ্জের টংঙ্গীবাড়ীতে বেশি দামে এলপিজি বিক্রি,দুই ব্যবসায়ীকে জরিমানা মুন্সীগঞ্জে শিলমন্দি এলাকায় ৫ তলা ভবনে আগুন,ছাদে আটকা পড়া বাসিন্দাদের উদ্ধার করলো ফায়ার সার্ভিস পাঠকের আস্থায় এগিয়ে ‘দৈনিক মুন্সিগঞ্জের বার্তা’:সেরা প্রতিবেদকদের স্বীকৃতি Website publishing check 789a735adb0b মল্লিকবাড়ী ইউপির ৫০ বছরের অপেক্ষার অবসান,নিজস্ব জমিতে হচ্ছে কমপ্লেক্স ভবন বিএনপির বিপক্ষে বললে সাংবাদিকতা শিখিয়ে দেব’-সাংবাদিকদের হুঁশিয়ারি এমপি তমিজউদ্দিন

ধরলা নদীর বুকে চির সবুজের সমারোহ

  • আপডেট টাইম : বুধবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৩৩২ বার
ধরলা নদীর বুকে চির সবুজের সমারোহ
ধরলা নদীর বুকে চির সবুজের সমারোহ

মোঃ রাজু মিয়া, বিশেষ প্রতিনিধিঃ

লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার ধরলা নদীতে জেগে উঠা ফুটন্ত বালুচর এখন কৃষকের জন্য আশীর্বাদ হয়ে এসেছে। ধরলা নদীর বিস্তৃর্ণ তীরে ধান, ভুট্টা, সরিষা সহ। সকল প্রকার সবজির বাম্পার ফলন দেখা যাচ্ছে । চলতি মৌসুমে ধরলা নদীর তীরে জেগে ওঠা চরে বিভিন্ন ফসলের চাষ করেছেন স্থানীয় কৃষকরা। এখানকার চরের বালিতে জমা পলি মাটি ও আবহাওয়া অনুকূলে থাকায় চাষের উপযোগী বিভিন্ন ফসল হচ্ছে বেশ ভালো। কোন প্রকার প্রাকৃতিক দুর্যোগ না হলে এই মৌসুমে ফসলের চাষ করে লাভবান হবেন এখানকার স্থানীয় চাষিরা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার মধ্য দিয়ে বয়ে যাওয়া ধরলা নদীতে বিভিন্ন স্থানে জেগে উঠেছে চর। এই মৌসুমে নদীর তীরে জেগে ওঠা এসব চরে ফসলের চাষ করেছেন এই অঞ্চলের স্থানীয় চাষিরা। আবহাওয়া চাষের অনুকূলে থাকায় এ বছর ফসলের চাষে বেশ সাফল্যের আশা স্থানীয় কৃষকদের। এই সাফল্য বজায় থাকলে আগামী বছর আরও বেশি জমিতে বিভিন্ন ফসলের চাষ করবেন চাষিরা । ধরলার তীজরে যেদিকে দুচোখ যায় শুধু সবুজ ক্ষেত চোখে পড়ে। ফসলের চাষে তুলনামূলকভাবে খরচ কম লাগায় ও পরিশ্রম কম হওয়ায় দিন দিন ধরলা নদীর তীরে চাষিরা সবজি সহ বিভিন্ন ফসলের চাষে আগ্রহ বাড়ছে।

পাটগ্রাম উপজেলার বুড়িমারী, শ্রীরামপুর ও পাটগ্রাম ইউনিয়ন, পৌর পাটগ্রাম,জোংড়া ইউনিয়নের স্থানীয় চাষিরা জানান, আগে এখানকার বালুচরে তেমন কোন ফসলের চাষ করা হতো না। এই মৌসুমে চরে পলিমাটি পড়ায় ও এখানকার আবহাওয়া ধান, ভুট্টা, সরিষা,সবজি সহ বিভিন্ন ফসল চাষের অনুকূলে থাকায় দিন দিন এখানে চাষাবাদ বেড়েই চলেছে। তাছাড়াও ধরলা নদীর তীরে জেগে ওঠা বালুচরে চাষ করলে তেমন কোন খরচ হয় না এবং তুলনামূলকভাবে পরিশ্রম অনেক কম লাগে। বালুচরে চাষ করা সবজিতে তেমন কোন সার কিংবা রোগের জন্য কীটনাশকের ব্যবহার করতে হয় না। এজন্য সার কিংবা কীটনাশকের জন্য আলাদাভাবে কোন খরচ হয় না। এ বিষয়ে পাটগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল গাফফার বলেন, আগের বছরগুলোর তুলনায় এই বছর বালুচরের জমিগুলোতে ব্যাপকহারে ধান, ভুট্টা, সরিষা সহ বিভিন্ন সবজির চাষ করেছেন কৃষকেরা। বালুচরের পলিমাটিতে ফলন ভালো হওয়ায় লাভবান হওয়ার আশা করছেন চাষিরা। আমরা ফসল চাষের ব্যাপারে কৃষকদের সকল ধরণের সহযোগিতা করে যাচ্ছি।

এ ব্যাপারে কৃষকদের মধ্যে মোঃ জালাল হোসেন জানান, আমরা সরকারের সহযোগিতা পেলে ধরলা নদীর বালুর স্তুপ সরিয়ে চাষাবাদের উপযোগী করে বিভিন্ন ফসল চাষাবাদ করে দেশের উন্নয়নে কাজ করে যেতে পারবো, খাদ্য উৎপাদনের মাধ্যমে খাদ্য সংকটের ঘাটতি পুরন করে বিদেশে রফতানি করা সম্ভব। ভুট্টা ও ধান চাষ করে এখন অনেক চাষি স্বাবলম্বী হয়েছে, কৃষক সিমুল জানান, ধরলা নদীতে চাষাবাদ করে এখন আমার পরিবার খুব ভালো আছে। এবং এই বছরে অনেক জমিতে চাষ করেছি আশা করা যায় ভালো ফসল পাবো

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:৩৩
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:৪৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৯
  • ১১:৫০
  • ৪:০২
  • ৫:৪৪
  • ৬:৫৭
  • ৫:৫১

আর্কাইভ

অক্টোবর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« সেপ্টে    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost