1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেল মধুপুরের আনারস | বাংলা মাটির নিউজ
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
ISPAB গাজীপুর জেলা আঞ্চলিক শাখার নতুন আহ্বায়ক কমিটি নির্বাচিত নেতৃত্বে সাঈদ-ই-আজমী শাওন, যুগ্ম আহ্বায়ক নির্বাচিত মোহাম্মদ মামুন মুন্সীগঞ্জের সিরাজদিখানে অনুমোদনহীন তিন ইটভাটার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন,কার্যক্রম বন্ধ অ্যালোহা বাংলাদেশ গণিত প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে ‘গ্র্যান্ড চ্যাম্পিয়ন’ শ্রীনগরের জোবায়ের আল হাদি আযান মুন্সীগঞ্জের সিরাজদিখানে ছাত্রদলের প্রতিবাদ মিছিল: আওয়ামী লীগের ঘোষিত লকডাউনের বিরুদ্ধে অবস্থান মুন্সীগঞ্জ সদর যোগিনীঘাট এলাকায় মেয়াদ ও মূল্যবিহীন আইসক্রিম বিক্রি,ব্যবসায়ীকে জরিমানা মুন্সীগঞ্জ পৌরসভার মাঠপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন দেওয়ান মোঃ আইনুল হক মুন্সীগঞ্জে এক দিনে ডেঙ্গু আক্রান্ত ১২ জন, হাসপাতালে ভর্তি ৩৯ মুন্সীগঞ্জে ডিবির অভিযানে WINCEREX-সহ মাদক কারবারি গ্রেপ্তার Captain Jack Casino : que devient un bonus envoyé à un compte non éligible après une transaction annulée ? মুন্সীগঞ্জের মোল্লাকান্দিতে কৃষি জমিতে ককটেল তৈরির সময় বিস্ফোরণের ঘটনায় দুইজন আহত 

জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেল মধুপুরের আনারস

  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৬০ বার
জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেল মধুপুরের আনারস

নাজিবুল বাশার, টাঙ্গাইল সংবাদদাতা: জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেল মধুপুরের ইতিহাস ঐতিহ্যের আনারস। লাল মাটির অঞ্চল হিসেবে যেমন মধুপুরের নাম রয়েছে তেমনি আনারসেরও রয়েছে সুনাম ও ঐতিহ্য। দীর্ঘ দিন পরে হলে ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়ায় সমতল এলাকা মধুপুরের অর্থকরী ফসল আনারস হওয়ার ফলে আন্তর্জাতিকভাবে ভাবমূর্তি বেড়ে গেল বলে মনে করছেন স্থানীয়রা। একটা আশার জায়গা তৈরি হলো। চাষাবাদে গুণগত পরিবর্তন ও বিদেশে রপ্তানির ক্ষেত্র তৈরি হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভৌগোলিক নির্দেশক ইউনিট ২৪ সেপ্টেম্বর মধুপুরের আনারস জিআই পণ্য হিসেবে স্বীকৃতি সনদ প্রদান করেছে। শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, শিল্প-নকশা ট্রেডমার্ক অধিদপ্তরের মহাপরিচালক মুমিন হাসান স্বাক্ষরিত ৩১ শ্রেণিতে জিআই-৫২ নম্বরে মধুপুরের আনারসকে ভৌগোলিক নির্দেশক সনদ প্রদান করে।

১৯৪২ সালে বাংলাদেশে সর্ব প্রথম আনারস চাষের গোড়াপত্তন হয়। মধুপুরের ইদিলপুর গ্রামের ক্ষুদ্র নৃতাত্ত্বিক গারো সম্প্রদায়ের মিজি দয়াময়ী সাংমা প্রথম আনারস চাষ শুরু করেন। তিনি ভারতের মেঘালয়ে আত্মীয় বাড়িতে বেড়াতে গিয়ে সেখান থেকে ৭৫০টি চারা এনে তাঁর বাড়িতে আনারস চাষ শুরু করেন। সেই চাষকে সমৃদ্ধ করে বতর্মানে বিভিন্ন অঞ্চলে আনারস চাষ হয়ে থাকে।
জয়েনশাহী ক্ষুদ্র নৃ-গোষ্ঠী উন্নয়ন পরিষদের সাবেক সভাপতি অজয় এ মৃ বলেন, মধুপুরে প্রথম আনারসের চাষ শুরু হয় ইদিলপুর গ্রামে। এর পর থেকেই আনারস চাষের বিস্তার ঘটে। ঐতিহ্য ধরে রাখতে আনারস চাষ জৈবিক উপায়ের পরামর্শ তার।
সিআইপি কৃষক গারো বাজারের ছানোয়ার হোসেন বলেন, মধুপুরের আনারস যেভাবে চাষাবাদ বাজারসহ প্রভৃতি হওয়ার কথা ছিল তা আশানুরূপ হচ্ছিল না। ভৌগোলিক নির্দেশক হিসেবে স্বীকৃতি পাওয়ায় একটা আশার জায়গা তৈরি হলো। আনারসের ইতিহাস ঐতিহ্য দেশ এবং বিশ্বে বহুগুণ বেড়ে গেল। মধুপুর উচ্চতায় যাচ্ছে এবং ভবিষ্যতে আরো যাবে বলে তিনি মনে করেন।
মধুপুর উপজেলা কৃষি কর্মকর্তা শাকুরা নাম্মী বলেন, জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়া মানে ভৌগোলিক নির্দেশক। আনারস তো মধুপুর ছাড়াও সিলেট, পার্বত্য এলাকা ছাড়াও আরো বিভিন্ন জন্মে থাকে। এখন আনারস মানে দেশে এবং বিশ্ব বাজারে মধুপুরের আনারস। তিনি বলেন, আনারস আন্তর্জাতিক বাজারে রপ্তানির যে চেষ্টা চলছিল, সেই সম্ভাবনার দ্বার এখন খুলে গেল।
কৃষি বিভাগের ঢাকা অঞ্চলের অতিরিক্ত পরিচালক আহসানুল বাসার বলেন, দেশের অন্যতম একক বৃহত্তর উপজেলা মধুপুর। মধুপুরের আনারসের নিজস্ব ঐতিহ্য রয়েছে। হানিকুইন জায়েন্টকিউ ও জলডুগি আনারসের মিষ্টতা আলাদা। স্বাদ ঘ্রাণও বেশি। যে এলাকায় ৭ হাজার হেক্টরেরও বেশি আনারস চাষ হয়। জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়ার যোগ্য। এ জন্য তিনি গর্ব বোধ করছেন বলে জানান তিনি।

মধুপুর উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন বলেন, আন্তর্জাতিক বাণিজ্যে নিজেদের অবস্থান দৃঢ় করতে দেশের ঐতিহ্যবাহী পণ্যের জিআই স্বীকৃতিলাভ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মধুপুরের আনারসের জিআই জার্নালের জন্য অনুমোদিত হওয়াটা মধুপুরবাসীর জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের। মধুপুরের আনারস সারা দেশেই জনপ্রিয়। এর ফলে বিশ্বে বাজারে মধুপুরের আনারসের সুপরিচিত লাভ করবে এবং অর্থনীতিভাবে সুফল পাবে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:৪৬
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:২০
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫২
  • ১১:৪৫
  • ৩:৪১
  • ৫:২০
  • ৬:৩৫
  • ৬:০৭

আর্কাইভ

নভেম্বর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« অক্টো    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost