1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
টাঙ্গাইলের মধুপুরে নতুন প্রযুক্তিতে বিনা চাষে সরিষা চাষ শুরু খরচ ও সময় বাঁচবে এবং উৎপাদন বৃদ্ধি পাবে | বাংলা মাটির নিউজ
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম
মাটির মা ফাউন্ডেশন রংপুর জেলার আহ্বায়ক কমিটি গঠিত আহ্বায়ক : সোহাগী সদস্য সচিব : রিয়াজুল হক মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম জোরদার আদর্শ ডিগ্রি কলেজের পরিচালনা পর্ষদ গঠনে অনিয়মের অভিযোগ,পুনরায় কমিটি গঠনের দাবিতে বিক্ষোভ মুন্সীগঞ্জের সিরাজদিখানে পল্লী বিদ্যুৎ অফিসের অভিযোগ কেন্দ্রের গ্যারেজে অগুন মুন্সীগঞ্জে মোল্লারচরে মাদক,কিশোর অপরাধ ও ইভটিজিং প্রতিরোধে মতবিনিময় সভা মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদক,জুয়া ও কিশোর অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা জাপা চেয়ারম্যানের সঙ্গে মুন্সীগঞ্জ জেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দের মতবিনিময় মুন্সীগঞ্জের টংঙ্গীবাড়ীতে পাইপগান ও ডিস্ক ব্রেকের কুড়ালসহ ২ জন গ্রেপ্তার মুন্সীগঞ্জে ডাবের অতিরিক্ত দাম ও মূল্য তালিকা প্রদর্শন না থাকায় ভোক্তা অধিকারের অভিযান,জরিমানা ১ হাজার মুন্সীগঞ্জে মেঘনা নদী থেকে অজ্ঞাত নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার

টাঙ্গাইলের মধুপুরে নতুন প্রযুক্তিতে বিনা চাষে সরিষা চাষ শুরু খরচ ও সময় বাঁচবে এবং উৎপাদন বৃদ্ধি পাবে

  • আপডেট টাইম : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ৬৩১ বার
টাঙ্গাইলের মধুপুরে নতুন প্রযুক্তিতে বিনা চাষে সরিষা চাষ শুরু খরচ ও সময় বাঁচবে এবং উৎপাদন বৃদ্ধি পাবে

নাজিবুল বাশার, টাঙ্গাইল সংবাদদাতা: তেল জাতীয় ফসল বিনা চাষের খরচ ও সময় বাঁচবে এবং বৃদ্ধি পাবে উৎপাদন । বিনা চাষের এ প্রযুক্তি তেল জাতীয় ফসলের উৎপাদন বাড়তে ও আমদানি নির্ভরতা কমাতে সহনায়ক হবে। কম খরচে সময় অপচয় রোধের এ প্রযুক্তি ও পদ্ধতি কৃষক পর্যায়ে সফলতা পেলে আগাম জাতের সরিষা চাষের পর বোরো আবাদে এগিয়ে যাবে কৃষক।

ধান কাটার এক সপ্তাহের আগেই পাকা ধানের জমিতে সরিষার বীজ ছিটিয়ে সোনালী ধান কেটে নেয়ার এমন সুযোগ পেয়ে খুশি কৃষকরা। যেখানে ধান কাটার ১০ থেকে ১৫ দিন সরিষার চাষ হতো সেখানে দুই সপ্তাহ আগেই বীজ বপনের এমন পদ্ধতি অনেকেই বেছে নিচ্ছে। আর কৃষি বিভাগ বলছে বিনা চাষে সরিষা চাষে কৃষক পর্যায়ে পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে।

আগাম জাতের সরিষা আবাদের এ পদ্ধতি সফল হলে তেল জাতীয় ফসলের উৎপাদন বাড়ার পাশাপাশি কমবে আমদানি নির্ভরতা এমনটাই জানালেন উপজেলা কৃষি কর্মকর্তা। মধুপুর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ পর্যন্ত ৪১০ জন কৃষক নতুন এ প্রযুক্তিতে বিনা চাষে সরিষা আবাদ শুরু করেছে। তারা ধানের জমিতে বীজ ছিটিয়েছে। ১০৫ হেক্টর জমিতে বিনা চাষে সরিষা আবাদ করা হচ্ছে বলে কৃষি বিভাগ জানায়। সরেজমিনে গিয়ে দেখা যায়, মাঠে এখনো সোনালি পাকা ধান।

সোনা রঙের পাকা ধান যেন চোখ জুড়ানো? কাটা শুরু হতে এখনও কয়েকদিন বাকি। পাকা ধানের জমিতে সময় ও অর্থ বাঁচাতে ছিটানো হচ্ছে বিনা ৯ জাতের আগাম সরিষার বীজ। জমি থেকে ধান কেটে মাঠ খালি করার পর সরিষা গজিয়ে উঠবে। সপ্তাহ ১০ দিন আগেই বীজ বপনের এমন বিনা চাষে সরিষার আবাদের সুযোগ গ্রহণ করছে কৃষকরা। এমন বিনা চাষে সরিষা আবাদে শালিখা গ্রামের ১৫ জন কৃষক তাদের জমিতে ধান রেখেই ছিটিয়েছে বলে জানিয়েছে উপসহকারী কৃষি কর্মকর্তা আনিছুর রহমান। এ পদ্ধতি বাস্তবায়ন হলে বাড়বে তেল জাতীয় ফসলের চাষ ও বাড়বে উৎপাদন। কমবে তেল জাতীয় ফসলের আমদানি নির্ভরতা।

স্থানীয়রা কৃষকরা জানালেন, উপসহকারী কৃষি কর্মকর্তা আনিছুর রহমানের পরার্মশে কৃষি বিভাগের সহযোগিতায় কেউ ৪০ শতাংশ, কেউ ৩০ শতাংশ, কেউ দুই বিঘা এ ভাবে ১৫ জন কৃষক এ প্রযুক্তিতে বিনা চাষে প্রথম বারের মতো সরিষার আবাদ শুরু করেছে। তাদের মতে, এ ভাবে সরিষা চাষ করতে পারলে সময় অপচয় রোধ হবে।

কম সময় আগাম জাতের সরিষা পাওয়া যাবে। এ সাথে দুটি ফসলের চাষ করার প্রযুক্তি এ বছর সফল হলে আগামীতে আরো চাষ বাড়বে। লাভবান হবে তারা এমনটাই ধারণা তাদের। মধুপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষি রকিব আল রানা বলেন, উপজেলায় এ বছর ২ হাজার ৬শ্ব হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

তবে এ পর্যন্ত ৪১০ জন কৃষক নতুন এ এ প্রযুক্তিতে প্রযুক্তিতে ১১৫ হেক্টর জমিতে বিনা চাষে সরিসা আবাদে বীজ রোপন করেছে। এ প্রযুক্তি সফল হলে আগাম জাতের বিনা ৯ সরিষা কর্তন করে বোরো চাষ করা যাবে।

এতে সরিষা উৎপাদন বৃদ্ধির পাশাপাশি কম সময়েই বোরো চাষ করা সহজ হবে। তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি পেলে আমদানি নির্ভরতা কমানো যাবে বলে মনে করেন এ কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:০৪
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৪২
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১০
  • ১২:০৮
  • ৪:৪১
  • ৬:৪২
  • ৮:০১
  • ৫:২৯

আর্কাইভ

আগস্ট ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জুলা    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost