1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী পিঠা উৎসব ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশ | বাংলা মাটির নিউজ
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
শিবালয়ে সরকারি সড়কের গাছ কাটার অভিযোগ ৪০–৪২টি গাছ উধাও, মূল্য ৭ লাখ টাকা তদন্তের আশ্বাস উপজেলা বন কর্মকর্তা শেরপুরে ঝিনাইগাতী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ শেরপুর সাপ্তাহিক পরিচ্ছন্নতা অভিযান টঙ্গীতে ভাইরাল উপ পরিদর্শক মেহেদীর ভাইরাল কর্মকান্ড পুলিশ ডিপার্টমেন্টে সমালোচনার ঝড় গঙ্গাচড়ায় জমি নিয়ে বিরোধেের জেরে বাড়ি ঘর ভাঙচুর লুটপাটের অভিযোগ উলিপুর সরকারি কলেজের শিক্ষক অলোকেশ রায়ের বিদায় সম্বর্ধনা  মুন্সীগঞ্জের সিরাজদিখানে নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল মুন্সীগঞ্জের লৌহজংয়ে অটোরিকশার গ্যারেজে ডাকাতি, ৯৫ ব্যাটারি উদ্ধার গ্রেপ্তার- ৩ মুন্সীগঞ্জের শ্রীনগরে অগ্রনী ব্যাংকে গ্রাহকের রসিদ আছে হিসাবে টাকা নেই,ব্যাংক কর্মকর্তা উধাও রংপুর জেলাকে নিরাপদ রাখতে সেভ রংপুর প্ল্যাটফর্মের উদ্বোধন

গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী পিঠা উৎসব ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশ

  • আপডেট টাইম : শনিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৬৩৬ বার

স্টাফ রির্পোটার: গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী পিঠার সমাহার নিয়ে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশ আয়োজিত পিঠা উৎসব-২০২৪, রাজধানীর উত্তরায় বিশ্ববিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাস প্রাঙ্গনে গত ১৫ এবং ১৬ই ফেব্রুয়ারি আয়োজিত হয় এই পিঠা উৎসব হয়। পিঠা উৎসবে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের আইন বিভাগের শিক্ষার্থীদের সমন্বয়ে শিক্ষকদের সহযোগিতায় “হৈচৈ পিঠাঘর” নামে স্টল নিয়ে এর শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

২০০৮ সাল থেকে নিয়মিত ভাবে হয়ে আসা উৎসবে বাহারি নাম ও দেশীয় সাজসজ্জার হরেক রকমের পিঠাপুলি ছিল উৎসবের প্রতিটি স্টলে। বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীদের সমন্বয়ে পরিচালিত “হৈচৈ পিঠা ঘর” নামক স্টলটিতে ৭০ এর অধিক জাতের পিঠা নিয়ে তারা উপস্থিত হয়, আইন বিভাগের চেয়ারম্যান ড. আব্দুল জলিল সমন্বয় কমিটি গঠনের মাধ্যমে মেলায় অংশগ্রহণ ও পরিচালনার দায়িত্ব দেন, আইন বিভাগের শিক্ষক মাহমুদুল হাসান রাজীব, তানিম হাসান জিম, তুহিন মিয়া সহ অন্যান্য শিক্ষকরা উপস্থিত থেকে শিক্ষার্থীদের সার্বক্ষণিক নির্দেশনা ও উৎসাহ প্রদান করছেন। স্টলে শিক্ষার্থীরা নিজেদের বিভাগের নামে স্লোগান দিয়ে নিজেদের উপস্থিতি জানান দিয়েছেন। শিক্ষকবৃন্দ সহ শিক্ষার্থীরা উৎসবটিকে সফল করার প্রচেষ্টা লক্ষ্য করা যায়। অংশগ্রহণকারীদের সাথে কথা বলে জানা যায় এই ধরনের আয়োজনে অংশগ্রহণ করলে শিক্ষক শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক মনোভাবের সৃষ্টি হয়, অংশগ্রহণ করার মাধ্যমে আইন বিভাগ যে একটি শক্তিশালী পরিবার তা ফুটে উঠ, লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীরা এক্সট্রা কারিকুলাম বিভিন্ন বিষয়ে অভ্যস্ত হয়। উৎসবে সাবেক শিক্ষার্থীদের ও অংশগ্রহণ করতে দেখা যায়। পিঠা উৎসবে আইন বিভাগের শিক্ষার্থীদের সমন্বয় কমিটিতে দায়িত্ব পালন করেন বায়েজিদ ইসলাম, জামিয়া ইসলাম, আমিনা আক্তার, তানভীর হায়দার, সোহাগ আহমেদ শামীম, নুহা, জুথি, হিমা, সুরাইম, মীম খান, হাবিবুর রহমান, সম্রাট, তাহরিমা তাহসীন, ইসরাত জাহান।

এছাড়াও স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেন আইন বিভাগের শিক্ষার্থী সাদিয়া ইসলাম লিটা, মেহের, মনীষা, শাহরিন, নিশা, অনন্যা, জান্নাতুল, মৌমিতা, সাইমা, সুমাইয়া, আয়েশা, সিয়াম, মোবারক, রাফি, মাসুম, রানা,ইমন,পিয়াস, রাতুল, সিয়াম, সাকিব, তৌফিক, ছোটন, লিমন, মামুন, মেহেদী, প্রিয়, সূর্য মন্ডল, ইফতেখার আসিফ অমি, ইমন মিয়া। ১৫ই ফেব্রুয়ারি উৎসবটির উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক জিএসএম জাফরুল্লাহ, সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আব্দুল মান্নান চৌধুরী, স্বাগত বক্তব্য প্রদান করেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের ট্রেজারার মোর্শেদা চৌধুরী।

১৬ই ফেব্রুয়ারি উৎসবটির সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের কমিশনার ড. মুশফিক মান্নান চৌধুরী, সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর এম নুরুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:২৮
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:৫৭
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৪
  • ১১:৫৪
  • ৪:১২
  • ৫:৫৭
  • ৭:১০
  • ৫:৪৭

আর্কাইভ

সেপ্টেম্বর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« আগ    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost