1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
রংপুরে ভাড়া ফ্লাটে অসামাজিক কার্যকলাপ নেতাসহ গ্রেপ্তার ৩ | বাংলা মাটির নিউজ
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ৩ শত পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার পরিবেশ বিপর্যয় রোধে পঞ্চগড়ে সবুজ আন্দোলনের আলোচনা সভা ও চারা বিতরণ কুড়িগ্রামে সার না পেয়ে ডিলার পয়েন্টে সার লুট করেন কৃষকরা মুন্সীগঞ্জের গজারিয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান,দুই প্রতিষ্ঠানকে জরিমানা মুন্সীগঞ্জের লৌহজংয়ে পরিবেশ দূষণকারী প্রতিষ্ঠানে মোবাইল কোর্টের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা উলিপুরে আকবর আলী ট্রেডার্সে সার বিতরণে ভিন্ন চিত্র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ১৪০ বোতল এস্কাফ সিরাপসহ গ্রেপ্তার- ২ মুন্সীগঞ্জের সিরাজদিখানে এসআই মাসুদ রানার বদলিজনিত বিদায় সংবর্ধনা মুন্সীগঞ্জের শ্রীনগরে হামলা ও কটূক্তির প্রতিবাদে সিরাজদিখানে বিএনপির বিক্ষোভ মিছিল

রংপুরে ভাড়া ফ্লাটে অসামাজিক কার্যকলাপ নেতাসহ গ্রেপ্তার ৩

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৩১৮ বার
রংপুরে ভাড়া ফ্লাটে অসামাজিক কার্যকলাপ নেতাসহ গ্রেপ্তার ৩
রংপুরে ভাড়া ফ্লাটে অসামাজিক কার্যকলাপ নেতাসহ গ্রেপ্তার ৩

রিয়াজুল হক সাগর, রংপুর:

রংপুর মহানগরীতে ভাড়া ফ্লাট বাসায় অসামাজিক কর্মকান্ডের অভিযোগে স্বেচ্ছাসেবকলীগ নেতাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে মেট্রোপলিটন কোতয়ালী থানা পুলিশ।আরপিএমপির কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোতাসিম বিল্লাহ জানান, রংপুর মহানগরীর বিভিন্ন মহল্লায় ফ্লাট বাসা বাড়ি ভাড়া নিয়ে দেহ ব্যবসা করে আসছিল। বিষয়টি আমরা অনুসন্ধানে রেখেছিলাম।

সোমবার ( ২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২ টার দিকে এ ধরণের একটি খবর পেয়ে নগরীর সরদারপাড়া মহল্লায় অভিযান চালাই। সেখানে মোফাখলারুল ইসলামের বাড়ি ভাড়া নিয়ে বীনা রানী নামের এক নারী অসামাজিক ব্যবসা করে আসছিলেন।সেখানে অভিযান চালিয়ে ভাড়াটিয়া বীনা রানীর ফ্লাট থেকে ৩ জনকে গ্রেফতার করি। তাদের নামে মামলা রুজু করে আদালাতের মাধ্যমে মঙ্গলবার ( ২০ ফেব্রুয়ারি) বিকেলে কারাগারে পাঠানো হয়েছে।গ্রেফতারকৃতরা হলেন- নীলফামারীর চাঁদখানা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ( বিদ্রোহী প্রার্থী হিসেবে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নেয়ায় বহিস্কৃত) সভাপতি আব্দুল বারেক, যশোরের বিপাশা খাতুন এবং দিনাজপুরের সাদিয়া আকতার।

এ ব্যপারে জানতে চাইলে কিশোরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন বাবুল জানান, বীনা রানী নামের একজন রণচন্ড্রিতে আছেন আওয়ামীলীগ সমর্থন করেন। তিনি উপজেলা নির্বাচনে সংরক্ষিত ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রচারণা চালাচ্ছেন। তবে তিনি বা তার বাসায় কোন অসামাজিক কাজ হয় কিনা সেটি আমার জানা নেই।কিশোরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রশিদুল আলম বাবু জানান, আব্দুল বারেক চাঁদখানা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ছিলেন। দলীয় সিদ্ধান্ত অমান্য করে গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করায় তাকে দল থেকে বহিস্কার করা হয়েছে। অতএব তার কোন কর্মের দায় দেনা স্বেচ্ছাসেবকলীগ বহন করবে না।তদন্ত সূত্রগুলো জানায়, বীনা রানী নীলফামারীর কিশোরগঞ্জের রণচন্ডি ইউনিয়ন আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত এবং আসন্ন উপজেলা নির্বাচনে সংরক্ষিত আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রচারণা চালাচ্ছেন।

এছাড়াও তিনি রংপুরে বন্ধন জেনারেল হাসপাতালের পরিচালক। তার বিরুদ্ধে ওই ফ্লাট ভাড়া নিয়ে নারী ও পুরুষের বিবাহবহির্ভূত অসামাজিক মেলামেলার ব্যবসা করার অভিযোগ দীর্ঘদিনের। তবে ঘটনার সময় তাকে পাওয়া যায় নি। স্থানীয়রা টের পেয়ে তাদের আটকের সময় তিনি সটকে পড়েন।

আইনশৃঙখলাবাহিনীর বিভিন্ন সূত্র জানায়, রংপুর মহানগরীর অনেক ভাড়া ও নিজস্ব বাসাবাড়িতে এ ধরণের অসামাজিক কার্যকলাপের তথ্য তাদের কাছে আছে। বিভিন্ন পেশার আড়ালে তারা এ ধরণের কর্মকান্ড করে আসছে। অনেক ক্ষেত্রেই এসব বাসার খদ্দের সমাজের এক শ্রেণির প্রভাবশালী ও পেশাজীবী লোকজন। এসব ব্যক্তির প্রভাব এবং ক্ষমতাকেও ব্যবহার করছেন ব্যবসায়ীরা।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:২১
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:২৭
  • ১২:০০
  • ৪:২৫
  • ৬:১৫
  • ৭:৩০
  • ৫:৪১

আর্কাইভ

সেপ্টেম্বর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« আগ    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost