1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
৫২’র ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়েছে সাউথ এশিয়া রেডিও ক্লাব টাঙ্গাইল জেলা শাখা | বাংলা মাটির নিউজ
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদকবিরোধী অভিযানে তিনটি গাঁজা গাছ,গাঁজা ও কলকি সহ গ্রেফতার- ১  Caspero Casino ️ Caspero Bonus Esclusivo Per Nuovi Giocatori In Italia মুন্সীগঞ্জের সিরাজদিখানে উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আছমা আক্তার সবার কাছে দোয়া প্রার্থী মুন্সীগঞ্জের সিরাজদিখানে প্রিপেইড মিটার অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ, ৭ দিনের আল্টিমেটাম কুড়িগ্রামে ব্রাজিলের কাছে আর্জেন্টিনা হার উলিপুর জমিজমা বিরোধের জেরে রক্ত ক্ষয়ী সংঘর্ষ পত্নীতলায় সাজাপ্রাপ্ত ২ পলাতক আসামি গ্রেফতার অগ্রণী ব্যাংক ঘুড়কা শাখা স্থানান্তর ষড়যন্ত্র ষড়যন্ত্রের প্রতিবাদে সলঙ্গায় মানববন্ধন বিশ্ব পরিবেশ দিবসে সলঙ্গায় সবুজের অঙ্গী কার: বৃক্ষরোপণ ও মানববন্ধনে পরিবেশ রক্ষার প্রত্যয় গোবিন্দগঞ্জে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক কে জড়িয়ে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

৫২’র ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়েছে সাউথ এশিয়া রেডিও ক্লাব টাঙ্গাইল জেলা শাখা

  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৪২৯ বার
৫২’র ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়েছে সাউথ এশিয়া রেডিও ক্লাব টাঙ্গাইল জেলা শাখা

নাজিবুল বাশার, টাঙ্গাইল সংবাদদাতা :

যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- টাঙ্গাইল জেলা শাখা।

১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি ‘বাংলাকে’ রাষ্ট্রভাষা করার দাবিতে বাংলার (তৎকালীন পূর্ব পাকিস্তান) ছাত্র ও যুবসমাজসহ সর্বস্তরের মানুষ সে সময়ের প্রশাসনের ১৪৪ ধারা উপেক্ষা করে স্বতঃস্ফূর্তভাবে রাজপথে নেমে আসে। সেদিন ছাত্র-জনতার মিছিলে পুলিশ গুলি চালালে সালাম, জব্বার, শফিক, বরকত ও রফিক গুলিবিদ্ধ হয়ে শহীদ হন। ফলে বাঙালি জাতির জন্য এই দিবসটি হচ্ছে চরম শোক ও বেদনার।

প্রতি বছরের মতো এবারো ২১ ফেব্রুয়ারি ২০২৪ টাঙ্গাইল মধুপুর উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- টাঙ্গাইল জেলা শাখা, টাঙ্গাইল এর নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- টাঙ্গাইল জেলা শাখার সহ-সভাপতি অলক কুমার চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুব্রত কর্মকার, সদস্য মাসুদ রানা, হাবিবুর রহমান পালোয়ান, ভরত লাল সিংহ, মো: আবিদ আল সামী, রাফিউল ইসলাম (রাফি) প্রমুখ।

যথাযথ মর্যাদায় দিবসটি পালন করায় ক্লাবের নেতৃবৃন্দকে অভিবাদন জানিয়েছেন, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও হ্যাম রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবাল (S21DAL), প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ বেতারের পরিচালক (অব:) ড. মির শাহ আলম, ক্লাবের ভাইস চেয়ারম্যান তাছলিমা আক্তার লিমা এবং মহাসচিব নুর মোহাম্মদ।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৩৮
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৫০
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৪
  • ১২:০২
  • ৪:৩৮
  • ৬:৫০
  • ৮:১৬
  • ৫:১০

আর্কাইভ

জুন ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« মে    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost