1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
জগ প্রতীকে ভোট চেয়ে মেয়র প্রার্থী নজরুলের গণসংযোগ | বাংলা মাটির নিউজ
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদকবিরোধী অভিযানে তিনটি গাঁজা গাছ,গাঁজা ও কলকি সহ গ্রেফতার- ১  Caspero Casino ️ Caspero Bonus Esclusivo Per Nuovi Giocatori In Italia মুন্সীগঞ্জের সিরাজদিখানে উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আছমা আক্তার সবার কাছে দোয়া প্রার্থী মুন্সীগঞ্জের সিরাজদিখানে প্রিপেইড মিটার অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ, ৭ দিনের আল্টিমেটাম কুড়িগ্রামে ব্রাজিলের কাছে আর্জেন্টিনা হার উলিপুর জমিজমা বিরোধের জেরে রক্ত ক্ষয়ী সংঘর্ষ পত্নীতলায় সাজাপ্রাপ্ত ২ পলাতক আসামি গ্রেফতার অগ্রণী ব্যাংক ঘুড়কা শাখা স্থানান্তর ষড়যন্ত্র ষড়যন্ত্রের প্রতিবাদে সলঙ্গায় মানববন্ধন বিশ্ব পরিবেশ দিবসে সলঙ্গায় সবুজের অঙ্গী কার: বৃক্ষরোপণ ও মানববন্ধনে পরিবেশ রক্ষার প্রত্যয় গোবিন্দগঞ্জে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক কে জড়িয়ে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

জগ প্রতীকে ভোট চেয়ে মেয়র প্রার্থী নজরুলের গণসংযোগ

  • আপডেট টাইম : সোমবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৩৪ বার

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধিঃ

আসন্ন জামালপুরের বকশীগঞ্জ পৌরসভা নির্বাচন সামনে রেখে মেয়র প্রার্থী ও পৌর যুবলীগের আহবায়ক আলহাজ্ব নজরুল ইসলাম সওদাগর জগ মার্কা প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেন।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে বিপুল সংখ্যাক নেতাকর্মী নিয়ে বর্তমান মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম সওদাগর জগ প্রতীকে ভোট চেয়ে ব্যাপক গণসংযোগ ও উন্নয়নমূলক কাজের লিফলেট বিতরণ করেন। আগামী ৯ মার্চ বকশীগঞ্জ পৌরসভা নির্বাচনে তাঁকে পুনরায় মেয়র হিসেবে নির্বাচিত করতে ভোটারদের প্রতি আহ্বান জানান তিনি।

মেয়র প্রার্থী আলহাজ্ব নজরুল ইসলাম সওদাগর বলেন,গত ৫ বছরে আমি নিরলসভাবে কাজ করেছি। তবুও বন্যা ও করোনা মহামারীর কারণে কাঙ্খিত উন্নয়ন করতে পারিনি। পৌরসভার সকল গুরুত্বপূর্ণ রাস্তা পাকা করা হয়েছে,পৌরসভার আনাচেকানাচে যে সকল কাচা সড়ক এখনো আছে সেগুলোকেও অতি শীঘ্রই পাকা করা হবে। সড়ক বাতি (সোলার) ইতোমধ্যে অনেক রাস্তায় স্থাপন করা হয়েছে,বকশীগঞ্জ পৌরসভাকে “খ” শ্রেণীতে উন্নীত করার ৯৯% কাজ সম্পন্ন হয়ে আছে। জলাবদ্ধতা নিরসনে পৌর শহরের ড্রেনের কাজ প্রায় শেষের পথে। চুরি ডাকাতি ও বিভিন্ন অপকর্ম রোধে বকশীগঞ্জ পৌর এলকার গুরুত্বপূর্ণ মোড়গুলোতে সিসি ক্যামেরা স্থাপনের মাধ্যমে নজরদারির ব্যবস্থা করা হয়েছে, ইতোমধ্যে যার সুফল পেয়েছেন পৌরবাসী। আপনাদের দোয়া ভালবাসা ও সমর্থনে আমি আবার মেয়র নির্বাচিত হলে, শিশু কিশোরদের চিত্ত-বিনোদনের জন্য পৌরপার্ক, মিনি স্টেডিয়াম, পৌর সুপার মার্কেট, ফুটপাতের ব্যবসায়ীদের জন্য আলাদাভাবে হকার্স মার্কেট, স্বতন্ত্র আধুনিক পৌরভবন, অত্যাধুনিক পৌর কমিনিউটি সেন্টার, নিত্যপণ্য ও বিভিন্ন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে পৌরসভার নিজ উদ্যোগে বাজার মনিটরিং,বাল্যবিবাহ প্রতিরোধ, মাদকমুক্ত পৌর শহর, শতভাগ নাগরিক সেবা নিশ্চিত করণ, টিসিবি কার্ড, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, গর্ভকালীন মাতৃত্বকালীন ভাতা, প্রতিবন্ধী ভাতা, সকল নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করে দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জবাসীর নয়নের মণি জনবান্ধব সংসদ সদস্য সর্বজন শ্রদ্ধেয় নূর মোহম্মদ এমপি সাহেবের দিক নির্দেশনায় একটি সুখী সমৃদ্ধি আধুনিক সুন্দর মডেল প্রথম শ্রেণীর বকশীগঞ্জ পৌরসভা গড়ে তোলবো ইনশাল্লাহ।বিজয় অর্জন করাতে সবাইকে ঐক্যবন্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

এসময় দলীয় নেতাকর্মী সহ বিভিন্ন পেশার শ্রমজীবী মানুষ গণসংযোগে অংশ গ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৩৮
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৫০
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৪
  • ১২:০২
  • ৪:৩৮
  • ৬:৫০
  • ৮:১৬
  • ৫:১০

আর্কাইভ

জুন ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« মে    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost