1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
হিজাব না পড়ায় ৯ ছাত্রীর চুল কেটে দেওয়া সেই শিক্ষিকা সাময়িক বরখাস্ত | বাংলা মাটির নিউজ
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদকবিরোধী অভিযানে তিনটি গাঁজা গাছ,গাঁজা ও কলকি সহ গ্রেফতার- ১  Caspero Casino ️ Caspero Bonus Esclusivo Per Nuovi Giocatori In Italia মুন্সীগঞ্জের সিরাজদিখানে উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আছমা আক্তার সবার কাছে দোয়া প্রার্থী মুন্সীগঞ্জের সিরাজদিখানে প্রিপেইড মিটার অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ, ৭ দিনের আল্টিমেটাম কুড়িগ্রামে ব্রাজিলের কাছে আর্জেন্টিনা হার উলিপুর জমিজমা বিরোধের জেরে রক্ত ক্ষয়ী সংঘর্ষ পত্নীতলায় সাজাপ্রাপ্ত ২ পলাতক আসামি গ্রেফতার অগ্রণী ব্যাংক ঘুড়কা শাখা স্থানান্তর ষড়যন্ত্র ষড়যন্ত্রের প্রতিবাদে সলঙ্গায় মানববন্ধন বিশ্ব পরিবেশ দিবসে সলঙ্গায় সবুজের অঙ্গী কার: বৃক্ষরোপণ ও মানববন্ধনে পরিবেশ রক্ষার প্রত্যয় গোবিন্দগঞ্জে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক কে জড়িয়ে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

হিজাব না পড়ায় ৯ ছাত্রীর চুল কেটে দেওয়া সেই শিক্ষিকা সাময়িক বরখাস্ত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৬১ বার

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:

হিজাব না পড়ায় আমার চুল কেটে নিয়েছে আমি আর স্কুলে যামুনা বলে কেদে চলেছেন মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার সৈয়দপুর আব্দুর রহমান উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সপ্তম শ্রেণীর ছাত্রী মাইসা জাহান।

গতকাল ২৮ ফেব্রুয়ারী বুধবার মাইসা আক্তার সহ আরও ১০/১২ জনের চুল কেটে নিলেন বিদ্যালয়ের বিজ্ঞান এবং স্বাস্থ্য ও সুরক্ষা বিষয়ের শিক্ষিকা রুমিয়া সরকার।আজ সপ্তম শ্রেণীর ছাত্রী মাইসা জাহান,তানজিলা আক্তার,আনীল আক্তার,তাসফিয়া,মাহাদিয়া, সুমাইয়া ও ইফাসগ ১০-১২ হিজাব পড়ে না আসার কারণে তাদের চুল কেটে নেয়া হয় বলে জানান তারা।মাইসা জাহান ও তানজিলা আক্তারের বাড়ী সৈয়দপুরে,আনীলা আক্তার ও তাসফিয়ার বাড়ী মোহাম্মদপুরে,মাহাদিয়া ও সুমাইয়ার বাড়ী মধুপুরে,ইফার বাড়ী বাঐখোলা।

এ ঘটনায় এলাকায় চাপা উত্তেজনার সৃষ্টি হয়েছে।নিউজটি এখন টক অব দা টাউনে পরিনত হয়েছে।মাইসা জাহান বলেন,আমার একটাই হিজাব।ঐ হিজাবটা ময়লা হয়ে গেছে তাই ধুয়ে দিয়েছি এজন্য পড়ে যেতে পারিনি।ম্যাডামকে অনেক অনুরোধ করে বলেও আমি রক্ষা পাইনি ম্যাডাম আমাদের চুল কেটে দিল।তাই আমি আর স্কুলে যামু না।

মাইসা জাহানের পিতা কহিনুর বলেন,আমার মেয়ে অন্যায় করেছে বললেই হত আমরা শাসন করতাম।তাকে চুল কেটে ন্যাড়া বানিয়ে দিল।তাই আমার মেয়েটা ভেঙ্গে পড়েছে ও আর স্কুলে যেতে চাচ্ছে না।

নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষক বলেন,বর্তমান সভাপতি ইঞ্জিনিয়র মোঃগোলাম হোসেন সাহেব সভাপতি হওয়ার পর ছেলে মেয়েদের ড্রেসকোড চেঞ্জ করেছে এ ব্যাপারে তিনি শিক্ষকদের খুব চাপে রাখেন এবং এ বিষয়ে যে কোন এ্যাকশন নিতে বলেন।

অভিযুক্ত শিক্ষিকা রুমিয়া সরকারকে মোবাইলে পাওয়া যায় নি।সৈয়দপুর আব্দুর রহমান উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ মিয়া মোঃ ফরিদ বলেন,ক্লাসেই কেচি ছিল তাই হাতের কাছে পেয়ে এ কাজ করে ফেলেছে।তবে কাজটা অন্যায় করেছে।আমরা ব্যবস্থা নিব।

সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার সাব্বির আহমেদ বলেন,আমরা ঘটনা জেনেছি।ইতিমধ্যে স্কুল কর্তৃপক্ষ ও অভিভাবকদের সাথে যোগাযোগ করছি।অভিযুক্ত শিক্ষিকাকে সাময়িক বরখাস্ত করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৩৮
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৫০
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৪
  • ১২:০২
  • ৪:৩৮
  • ৬:৫০
  • ৮:১৬
  • ৫:১০

আর্কাইভ

জুন ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« মে    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost