1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জে ৩ ব্যবসায়ি পার্টনার মিলে খুন করে সৌদি প্রবাসীকে, গ্রেফতার-৬ | বাংলা মাটির নিউজ
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম
Mafia casino : que perd-on quand l’historique de jeu exporté ne précise pas la version exacte ? গভীর রাতে মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা,প্রাণ গেল ২ তরুণের উলিপুরে বিদ্যালয়ের কর্মচারীর বিরুদ্ধে কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন উত্তোলনের অভিযোগ, প্রধান শিক্ষকের পদত্যাগ দাবিতে মানববন্ধন সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ.লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার নওগাঁয় ছোট যমুনার চরের ফসলি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রি মুন্সীগঞ্জের সিরাজদিখানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন,বেকারিকে জরিমানা মুন্সীগঞ্জের সিরাজদিখানে নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বিএনপির মিছিল ও অবস্থান কর্মসূচি ভালুকায় চেয়ারম্যান পদপ্রার্থী তারেক উল্লাহ চৌধুরীর উঠান বৈঠক অনুষ্ঠিত মুন্সীগঞ্জের মোল্লাকান্দিতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধ মুন্সীগঞ্জের মালির পাথর এলাকায় সুতার কারখানায় পরিদর্শনে গিয়ে হামলার শিকার ইমরান হোসেন মন্ডল

মুন্সীগঞ্জে ৩ ব্যবসায়ি পার্টনার মিলে খুন করে সৌদি প্রবাসীকে, গ্রেফতার-৬

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
  • ৩১৯ বার
মুন্সীগঞ্জে ৩ ব্যবসায়ি পার্টনার মিলে খুন করে সৌদি প্রবাসীকে, গ্রেফতার-৬

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের সিরাজদিখানে ৩ ‌ব্যবসায়ী পার্টনার মিলে খুন করে সৌদি প্রবাসীকে।এ ঘটনায় ৬ ব্যক্তিকে গ্রেফতার করলে এই চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে।

গ্রেফতারকৃতরা হলো-মাহাবুব হোসেন(২৭)পিতা আব্দুল রব, আরিফ(৪২)পিতা মৃত ইলিয়াস মিয়া,হাবিবুল্লাহ(৪৫)পিতা মৃত শাহাবুদ্দিন,মোজাম্মেল হক(৬০) পিতা মৃত আবদুল আজিজ,মনির (৪০)পিতা মৃত মন্নাফ,আক্কাস আলী(৬৫)পিতা মৃত চান মিয়া।

সিরাজদিখান থানার ওসি মোঃ মুজাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান,সৌদি আরব থেকে দেশে এসে জমি বেচাকেনার কাজ করতেন নিহত মুজিবুর রহমান (৪৫)।সে উপজেলার চর পানিয়া গ্রামের মৃত সহর আলীর ছেলে।গত ১০মার্চ সকালে সরকার বাড়ীর বিলে হাবিব সরকারের ঘাসের ক্ষেতে মুজিবুরের ক্ষতবিক্ষত মরদেহ দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরবর্তীতে লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়।

হত্যার ৭২ ঘন্টার মধ্যে ক্লুলেস এই মামলার রহস্য উন্মোচন ও ৬ জনকেই গ্রেফতার করা হয়েছে।
তথ্য প্রমাণের ভিত্তিতে প্রথমে মাহাবুব হোসেন,আরিফ ও হাবিবুল্লাহকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় মুল আসামীকে মানিকগঞ্জ থেকে গ্রেফতার করা হয়। তারা হত্যার কথা স্বীকার করে ঘটনার সঙ্গে নিজেদের জড়িয়ে মুন্সীগঞ্জ আদালতে ১৬৪ ধারায় বিস্তারিত বর্ণনা দিয়ে স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে।

গ্রেফতারকৃতদের উদ্ধৃতি দিয়ে ওসি জানান,প্রায় একমাস আগে রাত সাড়ে দশটার দিকে উপজেলার আনারকলি অফিসে নিহত মজিবুর রহমানের ব্যবসায়ীক পার্টনার।
হাবুল্লাহ,আরেফিন ও পিয়ার মিলে হত্যার পরিকল্পনা করে।এ সময় মাহবুব হোসেন বাইরে থেকে তাদের পরিকল্পনা শুনে ফেলে।মাহবুবকে তারা দেখে ফেলায় তারা তাকে প্রস্তাব দেয় পঞ্চাশ হাজার টাকা দিবে তাদের সাথে একটি কাজ করতে হবে।পূর্ব পরিকল্পনা অনুযায়ী গত‌ ৯ মার্চ রাতে হাবুল্লাহ মাহবুবকে একটি ব্যাগে ২টি চাইনিজ কুড়াল দিয়ে নবধারা হাউজিং এ গিয়ে অপেক্ষা করতে বলে।মাহাবুব তাদের কথা মত সন্ধ্যা সাতটার থেকে অপেক্ষা করতে থাকে।পরবর্তীতে হাবুল্লাহ,আরেফিন ও পিয়ার নিহত মুজিবকে সাথে নিয়ে রাত ১০টার দিকে সিসি ক্যামেরা এড়িয়ে সরকার সিটির ভেতর দিয়ে একটি জমিতে নিয়ে যায়।সেখানে আবুল্লাহ, আরেফিন ও পিয়ার মিলে তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। এতে ঘটনাস্থলেই মারা যায় সে। গ্রেফতারকৃতরা স্বীকারোক্তিতে এটি জানিয়েছে বলেও জানান ওসি।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:৪৬
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:২০
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৫২
  • ১১:৪৫
  • ৩:৪১
  • ৫:২০
  • ৬:৩৫
  • ৬:০৭

আর্কাইভ

নভেম্বর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« অক্টো    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost