1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
নির্বাচনী প্রতিহিংসার জের কালীগঞ্জে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত স্বপন | বাংলা মাটির নিউজ
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদকবিরোধী অভিযানে তিনটি গাঁজা গাছ,গাঁজা ও কলকি সহ গ্রেফতার- ১  Caspero Casino ️ Caspero Bonus Esclusivo Per Nuovi Giocatori In Italia মুন্সীগঞ্জের সিরাজদিখানে উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আছমা আক্তার সবার কাছে দোয়া প্রার্থী মুন্সীগঞ্জের সিরাজদিখানে প্রিপেইড মিটার অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ, ৭ দিনের আল্টিমেটাম কুড়িগ্রামে ব্রাজিলের কাছে আর্জেন্টিনা হার উলিপুর জমিজমা বিরোধের জেরে রক্ত ক্ষয়ী সংঘর্ষ পত্নীতলায় সাজাপ্রাপ্ত ২ পলাতক আসামি গ্রেফতার অগ্রণী ব্যাংক ঘুড়কা শাখা স্থানান্তর ষড়যন্ত্র ষড়যন্ত্রের প্রতিবাদে সলঙ্গায় মানববন্ধন বিশ্ব পরিবেশ দিবসে সলঙ্গায় সবুজের অঙ্গী কার: বৃক্ষরোপণ ও মানববন্ধনে পরিবেশ রক্ষার প্রত্যয় গোবিন্দগঞ্জে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক কে জড়িয়ে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নির্বাচনী প্রতিহিংসার জের কালীগঞ্জে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত স্বপন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
  • ২১৩ বার

আরিফা গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জের মোক্তারপুর ইউনিয়নের দড়ি বাগুন গ্রামে নির্বাচনী প্রতিহিংসার জেরে বৃহস্পতিবার সকালে প্রতিপক্ষের হামলায় মোঃ মোবারক হোসেন ভূঁইয়া ওরফে স্বপন (৪৭) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।

তিনি স্থানীয় মোঃ মেজবাহ উদ্দিন ভূঁইয়ার ছেলে। ওই সময় তাকে বাঁচাতে গিয়ে মোঃ শামীম ফরাজী (৪২) নামের আরেক যুবকও হামলার শিকার হন। তারা এখন গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জানাযায়- গত সংসদ নির্বাচনে নৌকা ও ট্রাক প্রতীক নিয়ে কালীগঞ্জের বিভিন্ন ইউনিয়নের গ্রামে মাঝে মধ্যেই ঘটছে সংঘর্ষ ও মারামারি। স্বপন নৌকা প্রতীকের পক্ষে এলাকায় নির্বাচনী কর্মকান্ড করেন। সেই ঘটনার জেরে একই গ্রামের সফিজ উদ্দিন সরকার (৫২)’র নেতৃত্বে তার দুই ছেলে যথাক্রমে জাইদুল ইসলাম সরকার (৩২)চাঁদাবাজি সহ একাধিক মামলার আসামী ও সজিব সরকার (২৮)গংদের সাথে স্বপনের দ্বন্দ্ব হয়।

স্বপন বৃহস্পতিবার বাড়ি থেকে সকাল ৮টার দিকে স্থানীয় তেতুলতলা বাজারে যারার পথে ওরা তার গতিরোধ করে দাড়ায় এবং তর্ক-বিতর্কের এক পর্যায়ে রড ও লাঠি-সোটা নিয়ে তার উপর চড়াও হয়। তাদের প্রহারে স্বপন হাত-পাসহ শরিরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়ে গুরুত্বর আহত হন। স্বপনের ডাক-চিৎকারে তার ভাগ্নে শামীম ফরাজী মামাকে উদ্ধারের জন্য এগিয়ে গেলে হামলাকারী প্রতিপক্ষ তার উপরও চড়াও হয়। ফলে ঘটনাস্থলে সেও আহত হন।

পরবর্তীসময়ে তাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে হামলাকারীরা মামলা মোকদ্দমা না করার হুমকী দিয়ে সটকে পড়েন।

আহত স্বপন জানান- হামলা কারীরা তার পকেটে থাকা বাজারের টাকা পয়সাসহ একটি এনড্রয়েট মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে গেছে। আহতের আত্মীয়-স্বজন জানান- হামলাকারীরা এলাকায় বেপরোয়া। তারা বর্তমান এমপি আক্তারুজ্জামানের নাম ভাঙ্গিয়ে নৌকার পক্ষে যারা নির্বাচন করেছেন তাদের উপর হামলা চালাচ্ছে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৩৮
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৫০
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৪৪
  • ১২:০২
  • ৪:৩৮
  • ৬:৫০
  • ৮:১৬
  • ৫:১০

আর্কাইভ

জুন ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« মে    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost