1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
'মায়া'র প্রচারণায় তারকারা | বাংলা মাটির নিউজ
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জের সিরাজদিখানে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জের সিরাজদিখানে সরকারি রাস্তা দখল করে নির্মিত পাকা দেয়াল অপসারণের দাবিতে ইউএনওর কাছে এলাকাবাসীর আবেদন জুলাই সনদ বাস্তবায়নে কাজ করছে সরকার: রংপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী শ্রীবরদীতে জিয়া খাল উদ্ধার ও পুনঃখনন চাই এলাকাবাশী মুন্সীগঞ্জে বিআইডব্লিউটি-এর ইজারায় বিভিন্ন নৌযান থেকে অতিরিক্ত অর্থ আদায়ের প্রতিবাদে মানববন্ধন  মুন্সীগঞ্জে শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিশ্বসাহিত্য কেন্দ্রের চার দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের সমাপনী অনুষ্ঠিত মুন্সীগঞ্জের সিরাজদিখানে রথযাত্রা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে ২৪ মামলার আসামী ‘গাঁজা মনির’ চাকু ও ৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার মুন্সীগঞ্জের সিরাজদিখানে গলায় ফাঁস দিয়ে এক ব্যক্তির আত্মহত্যা

‘মায়া’র প্রচারণায় তারকারা

  • আপডেট টাইম : সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ২৫৬ বার

বিশেষ প্রতিনিধিঃ

ঈদে ঢাকাই সিনেমার মুক্তির জোয়ার চলছে কয়েক বছর ধরে। পুরো বছর জুড়ে সিনেমা মুক্তির কাজ এগিয়ে নেওয়া হয় শুধু মাত্র ঈদকে ঘিরে। এবারের ঈদে আসছে তিন নায়কের নতুন চমক ‘মায়া’। এরই মধ্যে শুরু হয়েছে ছবিটির প্রচারণা। জসিম উদ্দিন জাকিরের পরিচালনায় ‘মায়া’ ছবিটি ঈদুল ফিতরে মুক্তি পাবে। রোববার ঢাকার একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে ছবিটির মুক্তির সময়সূচি ঘোষণা করে ‘মায়া’ টিম। অনুষ্ঠানে ছবিটির ট্রেলারও লঞ্চ করা হয়।

অনুষ্ঠানে সাইমন সাদিক, জিয়াউল রোশান, শবনম ইয়াসমিন বুবলী, পরিচালক জসিম উদ্দিন জাকির ও প্রযোজক আলী নূর আশিক ভূঁইয়াসহ চলচ্চিত্রের অভিনয়শিল্পীরা উপস্থিত ছিলেন। ঈদুল ফিতর উপলক্ষে চলচ্চিত্রপ্রেমীদের সিনেমাটি দেখার আমন্ত্রণ জানিয়েছেন আলী নূর আশিক ভূঁইয়া।

পরিচালক জসিম উদ্দিন জাকির বলেন, ঈদে ছবিটি মুক্তি দেব। কারণ ঈদের সময় সিনেমা হলে দর্শক বেশি থাকে। আমি আমার দলের কাছে তাদের কঠোর পরিশ্রমের জন্য কৃতজ্ঞ। আশা করি চলচ্চিত্রপ্রেমীরা সিনেমা হলে ছবিটি দেখবেন।

শবনম ইয়াসমিন বুবলী বলেন, সাধারণত দেখা যায় দুই নায়কের সঙ্গে এক নায়িকার সিনেমা হয়। কিন্তু আমি মায়া সিনেমায় তিনজন নায়ককে পেয়েছি। এটা দারুণ ব্যাপার নিঃসন্দেহে। আনিসুর রহমান মিলন ভাই, সাইমন সাদিক ও রোশান সহশিল্পী হিসেবে তিনজনই অসাধারণ। আমরা খুব আনন্দ নিয়ে কাজ করেছি। আশা করছি দর্শক উপভোগ করবেন সিনেমাটি।

সাইমন সাদিক বলেন, দেশে খুব কম সিনেমা হল, এদিকে ঈদে অনেক ছবি মুক্তি পেতে যাচ্ছে। আমি আশা করি চলচ্চিত্র প্রেমীরা আমার ছবি ও আমাদের ছবি ‘মায়া’ দেখে উপভোগ করবেন।

তিনি আরো বলেন, ‘মায়া : দ্য লাভ’ সিনেমার গল্পটি অনেক সুন্দর। গল্প, চরিত্র, লোকেশন, চিত্রনাট্য সবকিছুতেই ভালো লাগার আবেশ রয়েছে। আমার চরিত্রটিও বেশ মনে ধরেছে। এর টিমটাও বেশ দারুণ। খুব আন্তরিক পরিবেশে আমরা শুটিং করেছি।

রোশান বললেন, এ পর্যন্ত যতগুলো ছবিতে কাজ করেছি, সব কটিই হয় অ্যাকশন, না হয় রোমান্টিক অ্যাকশন। কিন্তু এই ছবিটি পুরোপুরি প্রেমের। ছবিতে রোশানের চরিত্রের নাম সজীব। চরিত্রের গল্প সম্পর্কে এই অভিনেতা জানান, বিশ্বাস–অবিশ্বাসের দোলায় একটি ছেলে একটি মেয়ের সম্পর্কে তৈরি হয় জটিলতা। একটা পর্যায়ে ট্র্যাজেডিতে রূপ নেয় সেই প্রেম।

ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, সাইমন সাদিক, জিয়াউল রোশান ও শবনম ইয়াসমিন বুবলী।এছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন কাজী হায়াৎ, বড়দা মিঠু, রেবেকা রউফ, চিকন আলী, রাশেদা চৌধুরী, শম্পা নিজাম, সোহেল রশিদ, শিবলী, অরিন, বাদল, ফারজানা শেরমিন জোয়া, ববি, জেকি আলমগীর, শিমন্ত, ইভা, আকলিমা আঁখি প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৪৮
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৫৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৪
  • ১২:০৮
  • ৪:৪৩
  • ৬:৫৩
  • ৮:১৮
  • ৫:১৮

আর্কাইভ

জুলাই ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জুন    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost