1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মাদ্রাসার সুপার ও সভাপতি বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ | বাংলা মাটির নিউজ
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
গাইবান্ধা জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আলালের ভাই সাজাপ্রাপ্ত মাদক সম্রাট আতাউর ৬৫ বোতল এসকাফসহ র‍্যাবের হাতে গ্রেপ্তার* হারাগাছ মেট্রো থানায় এক রাতে ৬ জন গ্রেফতার মুন্সীগঞ্জের শ্রীনগরে বাস-নসিমন সংঘর্ষে প্রাণ গেলো চালক ও হেলপারের মুন্সীগঞ্জের শ্রীনগরে ১১০ বোতল উইন কোরেক্স মাদক ও ৩২ রাউন্ড গুলি সহ তুষার শেখ কে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা,আহত- ৮ মুন্সীগঞ্জে কঠোর নিরাপত্তায় শান্তিপূর্ণভাবে উদযাপিত হলো উল্টো রথযাত্রা  মুন্সীগঞ্জের শ্রীনগরে বিএনপি কার্যালয়ে হামলা,যুবদল নেতাসহ আহত- ৪ মুন্সীগঞ্জের সিরাজদিখানে চাঞ্চল্যকর ইলিয়াস মোল্লা হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার মুন্সীগঞ্জের সিরাজদিখানে শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত মুন্সীগঞ্জে নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি মমতাজ আলো

মাদ্রাসার সুপার ও সভাপতি বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ২৬৮ বার
মাদ্রাসার সুপার ও সভাপতি বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ

মোঃ রাজু মিয়া, বিশেষ প্রতিনিধিঃ নওগাঁর আত্রাই উপজেলার হাটকালুপাড়া দাখিল মাদ্রাসার সুপার ও সভাপতির বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য, অনিয়ম, দুর্নীতি ও প্রতারণার অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠান পরিচালনায় স্বেচ্ছাচারিতা করে ৩টি পদে নিয়োগের নামে প্রায় ৪৫ লাখ টাকার নিয়োগ বাণিজ্য এবং চাকরি দেয়ার নামে বিপুল পরিমাণ টাকা নিয়ে প্রতারণার অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগ সূত্র ও সরেজমিনে গিয়ে জানা যায়, শনিবার নিরাপত্তা কর্মী, আয়া এবং পরিচ্ছন্নতা কর্মী পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে মোট অংশগ্রহণ করেন ১৪ জন পরীক্ষার্থী। যে তিনজন নিয়োগ পেয়েছেন তাদের কাছে থেকে মোট ৪৫ লাখ টাকা নেয়া হয়েছে। এ ছাড়া চাকরি দেয়ার কথা বলে বেশ কয়েকজনের কাছে মোটা অঙ্কের টাকা নিয়েও নিয়োগ না দিয়ে টাকা ফেরত দিতে টালবাহানা করছেন মাদ্রাসা সুপার আবুল হোসেন ও সভাপতি আজাদ হোসেন কবিরাজ।

স্থানীয় হাটকালু পাড়ার আকরাম হোসেন বলেন, ‘আমি মাদ্রাসায় নিরাপত্তাকর্মী পদে আবেদন করেছিলাম। তারপর মাদ্রাসা সুপার আবুল হোসেন ও সভাপতি আজাদ হোসেন কবিরাজ আমাকে চাকরি পাইয়ে দেয়ার কথা বলে ১০ লাখ নেয়। কিন্তু নিয়োগ পরীক্ষা দেয়ার পর জানতে পারি উক্ত পদে অতিরিক্ত টাকা নিয়ে অন্য একজনকে নিয়োগ দিয়েছেন।

পরবর্তীতে টাকা ফেরত চাইতে গেলে, তারা আমাকে নানাভাবে হুমকি ও ভয়ভীতি দেখাচ্ছেন। আমি এর সুষ্ঠু সমাধানের দাবি জানাচ্ছি।’শামিমা খাতুন বলেন, ‘আয়া পদে নিয়োগের জন্য প্রথমে ১ লাখ ৯৫ হাজার এবং পরবর্তীতে আরও ২ লাখ টাকা দিয়েছিলাম, কিন্তু আরও বেশি টাকার বিনিময়ে অন্য একজনকে নিয়োগ দেয়া হয়েছে। টাকা ফেরত চাইতে গেলে আমার পরিবারের মা-বাবাসহ অন্য সদস্যদের হুমকি দিয়ে যাচ্ছেন।’আলমগীর হোসেন বলেন, ‘আমি নিরাপত্তাকর্মী পদের জন্য ৩ লাখ টাকা দেই সভাপতি ও মাদ্রাসা সুপারের কাছে। পরে আরও ১০ লাখ টাকা দিয়েছিলাম। মোট ১৩ লাখ টাকার বিনিময়ে নিয়োগ হয়েছে আমার।’

শামিমার বাবা ইসমাইল আমীন বলেন, ‘এ মাদ্রাসায় আমার কিছু জমিও দান করা আছে। তবুও আমার মেয়ের নিয়োগের জন্য তারা ৩ লাখ ৯৫ হাজার নিয়েছে। তিনটি পদে যাদের নিয়োগ হয়েছে তাদের কাছে থেকে প্রায় ৪৫ লাখ টাকার নিয়োগ বাণিজ্য করেছে।’স্থানীয় নিজাম উদ্দীন নামের বাসিন্দা বলেন, ‘আকরাম হোসেনের নিরাপত্তাকর্মী পদে নিয়োগের জন্য পরীক্ষার কয়েকদিন আগে রাতের বেলা ১০ লাখ টাকা দিয়েছিলেন সভাপতি ও মাদ্রাসা সুপারের কাছে। আমি নিজেই সে সময় সাক্ষী হিসেবে উপস্থিত ছিলাম। কিন্তু তার নিয়োগ হয়নি, টাকাও ফেরত পায়নি।’

অভিযোগ অস্বীকার করে মাদ্রাসার সভাপতি আজাদ হোসেন কবিরাজ বলেন, ‘নিয়ম মাফিক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। যারা যোগ্য তারাই নিয়োগ পেয়েছে। কোনো ধরনের প্রতারণা ও দুর্নীতি করা হয়নি।’অভিযোগের বিষয়ে জানতে চেয়ে মাদ্রাসায় গিয়ে সুপার আবুল হোসেনকে না পাওয়ায় মোবাইল ফোনে কথা হলে তিনি বলেন, ‘যারা অভিযোগ করছে তারা মিথ্যা কথা বলছে। আমরা কোনো ধরনের প্রতারণা ও নিয়োগ বাণিজ্য করিনি।’ এরপর তিনি ফোনটি কেটে দেন।

এ বিষয়ে কথা হলে আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সঞ্চিতা বিশ্বাস বলেন, ‘এ নিয়ে এখনও কেউ অভিযোগ দেয়নি। আর এ নিয়োগ পরীক্ষার সঙ্গে ইউএনও হিসেবে আমি যুক্ত নই। এটা শিক্ষা বিভাগের বিষয়।’
জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফর রহমান বলেন, ‘নিয়োগের নামে প্রতারণা বা নিয়োগ বাণিজ্যের বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি আমাদের কাছে। অভিযোগ পেলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তারপরও আমি বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।’

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৫৫
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৪৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০১
  • ১২:০৮
  • ৪:৪৩
  • ৬:৪৯
  • ৮:১২
  • ৫:২৪

আর্কাইভ

জুলাই ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জুন    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost