1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
নরসিংদীতে গুলি করে ৬০ লাখ টাকা ছিনতাই হওয়ার ঘটনায় টাকাসহ আটক-৩ | বাংলা মাটির নিউজ
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ইয়াবা ও হেরোইনসহ ৪ জন গ্রেপ্তার ফুলছড়ির থানাপাড়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে আমের চারা বিতরণ মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে বিদ্যুৎ ব্যবস্থাপনা ও সাশ্রয় সমন্বয় কমিটির সভা  গরু চুরির সময় হাতেনাতে ধরা, গণপিটুনির পর পুলিশের কাছে সোপর্দ মুন্সীগঞ্জ মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য প্রদর্শন ও সংরক্ষণের অভিযোগে ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা মুন্সীগঞ্জে চরকেওয়ারে যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র,চাপাতি ও ১০ ককটেল উদ্ধার ভালুকায় বর্ণাঢ্য আয়োজনে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন দেবীগঞ্জে শহীদ সাজু মিয়ার ২য় শাহাদাতবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিএনপির নেতার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ: সভাপতির ছেলে আটক

নরসিংদীতে গুলি করে ৬০ লাখ টাকা ছিনতাই হওয়ার ঘটনায় টাকাসহ আটক-৩

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
  • ২৮০ বার
নরসিংদীতে গুলি করে ৬০ লাখ টাকা ছিনতাই হওয়ার ঘটনায় টাকাসহ আটক-৩

সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী: নরসিংদীতে নগদ এর দুই কর্মীকে গুলি করে ৬০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ১৬ লাখ টাকা উদ্ধারসহ ৩ জনকে গ্রেপ্তার করেছেন নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে নরসিংদী জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সন্মেলনে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান (পিপিএম) তথ্যটি নিশ্চিত করেন। এসময় তিনি, গত ৪ এপ্রিল নরসিংদীর রায়পুরা উপজেলার আমিরগঞ্জের মাহমুদ নগর সংলগ্ন ১০নং ব্রীজের কাজে নগদের দুই কর্মীকে ফিল্মি স্টাইলে গুলি করে ৬০ লক্ষ টাকা ছিনতাই করে নিয়ে যায় দূর্বৃত্তরা। ঘটনার পরপর জেলা গোয়েন্দা পুলিশ ডিবি’র একাধিক দল ঘটনার রহস্য উদঘাটন ও ছিনতাইকৃত টাকা উদ্ধারসহ আসামীদের গ্রেপ্তার করতে মাঠে নামে। জেলা গোয়েন্দা পুলিশ ডিবি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র সরকারের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত একটি চৌকস দল গত ১০ এপ্রিল শিবপুর থেকে হৃদয় ও সোলাইমান নামে দু’জনকে আটক করে। পরে তাদের কাছ থেকে ছিনতাই হওয়া ৬০ লাখের মধ্যে ২ লাখ টাকা উদ্ধার করেন। আটককৃত সোলাইমান ও হৃদয় ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। পরে গ্রেপ্তারকৃতদের তথ্য অনুযায়ী গতকাল সোমবার রাতে ডিবির একটি দল বিশেষ অভিযান চালিয়ে তথ্য প্রযুক্তির সহায়তায় নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা মোড় থেকে বিধান মিয়া নামে ছিনতাই দলের আরেক সদস্যকে গ্রেপ্তার করেন। এসময় তার কাছ থেকে ছিনতাই হওয়া আরও ১৪ লাখ টাকা উদ্ধার করা করেন।

তিনি আরো জানান, ঘটনায় জড়িত আরো তিনজনের সম্পৃক্ততা পাওয়া গেছে, তাদেরকে গ্রেপ্তার করার চেষ্টা অব্যাহত আছে। গ্রেপ্তারকৃতরা হলেন নরসিংদী পৌর শহরের শালিধা এলাকার অলি মিয়ার ছেলে বিধান মিয়া, মাধবদী থানাধীন জিতরামপুর গ্রামের লিটন মিয়ার ছেলে হৃদয় ও পলাশ উপজেলার ইছাখালী গ্রামের মোশারফ মিয়ার ছেলে সোলাইমান। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি। সংবাদ সন্মেলনে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার ফজল ই খুদা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শামসুল আরেফিন, জেলা গোয়েন্দা পুলিশ ডিবি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র সরকার সহ প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:০৪
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৪২
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১০
  • ১২:০৮
  • ৪:৪১
  • ৬:৪২
  • ৮:০১
  • ৫:২৯

আর্কাইভ

আগস্ট ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জুলা    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost