1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
১৩০ বোতল ফেনসিডিলসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার | বাংলা মাটির নিউজ
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ইয়াবা ও হেরোইনসহ ৪ জন গ্রেপ্তার ফুলছড়ির থানাপাড়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে আমের চারা বিতরণ মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে বিদ্যুৎ ব্যবস্থাপনা ও সাশ্রয় সমন্বয় কমিটির সভা  গরু চুরির সময় হাতেনাতে ধরা, গণপিটুনির পর পুলিশের কাছে সোপর্দ মুন্সীগঞ্জ মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য প্রদর্শন ও সংরক্ষণের অভিযোগে ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা মুন্সীগঞ্জে চরকেওয়ারে যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র,চাপাতি ও ১০ ককটেল উদ্ধার ভালুকায় বর্ণাঢ্য আয়োজনে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন দেবীগঞ্জে শহীদ সাজু মিয়ার ২য় শাহাদাতবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিএনপির নেতার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ: সভাপতির ছেলে আটক

১৩০ বোতল ফেনসিডিলসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

  • আপডেট টাইম : সোমবার, ১৩ মে, ২০২৪
  • ২৬৮ বার
১৩০ বোতল ফেনসিডিলসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

নাবিলা শারমিন : নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত একটি গাড়ি থেকে ১৩০ বোতল ফেনসিডিলসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে।

শনিবার (১১ মে) রাত ১১টার দিকে রূপগঞ্জের রুপসী থেকে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট তাদের আটক করে। এসময় ফেনসিডিল বহনকারী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো সাদা রংয়ের প্রাইভেটকারটি জব্দ করা হয়।

আটককৃত ব্যক্তিরা হলেন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আবুল হাশেমের ছেলে শরিফুল ইসলাম (৩২), পিয়ার আহম্মেদের ছেলে ইয়াকুব আলী (৩২) ও নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার মদনগঞ্জের মৃত মো. আবু বক্করের ছেলে রফিকুল ইসলাম বাবু (৩২)।

পুলিশ জানায়, রূপগঞ্জ থানার সিটি মিলের রাস্তার বিপরীতে রূপসী নিউ মডেল স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে সাদা রংয়ের এক্সজিও মডেলের প্রাইভেটকার থেকে ১৩০ বোতল ফেনসিডিলসহ ওই মাদক কারাবারিদের আটক করা হয়। গাড়িটির পেছনে এবং সামনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো ছিল। কাউন্টার টেররিজম নারায়ণগঞ্জ জেলা শাখার উপপরিদর্শক মিজানুর রহমান, উপপরিদর্শক আবুল কালাম আজাদ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করেন। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদক আইনে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:০৪
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৪২
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১০
  • ১২:০৮
  • ৪:৪১
  • ৬:৪২
  • ৮:০১
  • ৫:২৯

আর্কাইভ

আগস্ট ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জুলা    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost