1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রভাষক শাকিল আকন্দ বুলবুল-ভাইস চেয়ারম্যান পদে মতিন মোল্লা ও পাপিয়া রায় পাখি বিজয়ী | বাংলা মাটির নিউজ
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ইয়াবা ও হেরোইনসহ ৪ জন গ্রেপ্তার ফুলছড়ির থানাপাড়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে আমের চারা বিতরণ মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে বিদ্যুৎ ব্যবস্থাপনা ও সাশ্রয় সমন্বয় কমিটির সভা  গরু চুরির সময় হাতেনাতে ধরা, গণপিটুনির পর পুলিশের কাছে সোপর্দ মুন্সীগঞ্জ মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য প্রদর্শন ও সংরক্ষণের অভিযোগে ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা মুন্সীগঞ্জে চরকেওয়ারে যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র,চাপাতি ও ১০ ককটেল উদ্ধার ভালুকায় বর্ণাঢ্য আয়োজনে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন দেবীগঞ্জে শহীদ সাজু মিয়ার ২য় শাহাদাতবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিএনপির নেতার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ: সভাপতির ছেলে আটক

গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রভাষক শাকিল আকন্দ বুলবুল-ভাইস চেয়ারম্যান পদে মতিন মোল্লা ও পাপিয়া রায় পাখি বিজয়ী

  • আপডেট টাইম : বুধবার, ২২ মে, ২০২৪
  • ৩০৪ বার
গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রভাষক শাকিল আকন্দ বুলবুল-ভাইস চেয়ারম্যান পদে মতিন মোল্লা ও পাপিয়া রায় পাখি বিজয়ী

সাজাদুর রহমান সাজু, স্টাফ রিপোর্টার: গাইবান্ধার গোবিন্দগঞ্জে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রভাষক শাকিল আকন্দ বুলবুল (আনারস), ভাইস চেয়ারম্যান পদে এম. এ মতিন মোল্লা (চশমা) ও পাপিয়া রায় পাখি (সেলাই মেশিন) প্রতীক বিজয়ী হয়েছেন।

মঙ্গলবার (২১মে, ২০২৪) দিবাগত রাত ৪টার দিকে উপজেলা পরিষদ হলরুমে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল মিয়া ১৭২টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে চেয়ারম্যান, ভাইস চেয়ার (পুরুষ) ও ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে বেসরকারিভাবে বিজয়ীদের নাম ঘোষণা করেন।

এসময় তিনি সকল প্রতিদ্বন্দ্বিতাকারীর প্রাপ্ত ভোট সংখ্যাও প্রকাশ করেন।

প্রাপ্ত ফলাফলে চেয়ারম্যান পদে প্রভাষক শাকিল আকন্দ বুলবুল (আনারস প্রতীকে প্রাপ্ত ভোট ৯১০৪৮) তার নিকটতম প্রতিদ্বন্দ্বি (মোটরসাইকেল প্রতীকে প্রাপ্ত ভোট ৮২০৪৫) আব্দুল লতিফ প্রধানকে ৯০০৩ ভোটের ব্যবধানে পরাজিত করেন।

এ পদে মোট বৈধ ভোট সংখ্যা ১৭৩০৯৩, বাতিল ৩৫০৫ মোট প্রদত্ত ভোট সংখ্যা ১৭৬৫৯৮।

ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে পাঁচজন প্রতিদ্বন্দ্বির মধ্যে এম. এ. মতিন মোল্লা (চশমা প্রতীকে প্রাপ্ত ভোট ৬৫৯৬৩) তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শরিফুল ইসলাম তাজু (মাইক প্রতীকে প্রাপ্ত ভোট ৫৭৫৩৭) কে ৮৪২৬ ভোট ব্যবধানে পরাজিত করেন।

এ পদে অন্যদের প্রাপ্ত ভোট মেজবাহ্ নাহিফুদ দৌলা প্রিন্স মণ্ডল টিউবয়েল ১৭১২০, মাহবুর রহমান মাবুদ মেম্বার টিয়াপাখি ১৫৬৫৩ এবং তৌফিকুল ইসলাম পাপন তালা ১০৭২৯।

এ পদে বৈধ ভোট সংখ্যা ১৬৭০০২; বাতিল ভোট সংখ্যা ৯৫৯৬; মোট প্রদত্ত ভোট সংখ্যা ১৭৬৫৯৮।

ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে সাত প্রতিদ্বন্দ্বির মধ্যে পাপিয়া রানী দাস (সেলাই মেশিন প্রতীকে প্রাপ্ত ভোট ৪৫২১৪) তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উম্মে জাহান রিংকু (প্রজাপতি প্রতীকে প্রাপ্ত ভোট ৩৪০৫২) কে ১১১৬২ ভোট ব্যবধানে পরাজিত করেন।

এ পদে অন্যদের প্রাপ্ত ভোট ফাতেমা খাতুন ফুটবল ১৭২৮১, আফরুজা খাতুন সুইটি হাঁস ২৫৭৬৫, মমতা বেগম কলস ২৩০০১, শাকিলা বেগম পদ্ম ফুল ১২৯০৪, সাথী আক্তার সেলিং ফ্যান ৫৪৩১।

এ পদে মোট বৈধ ভোট সংখ্যা ১৬৩৬৪৮; বাতিল ভোট সংখ্যা ১২৯৫০; মোট প্রদত্ত ভোট সংখ্যা ১৭৬৫৯৮।

নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে জাতীয় সাংবাদিক সংস্থা গাইবান্ধা জেলার শাখা ও গোবিন্দগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:০৪
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৪২
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১০
  • ১২:০৮
  • ৪:৪১
  • ৬:৪২
  • ৮:০১
  • ৫:২৯

আর্কাইভ

আগস্ট ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জুলা    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost