1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
টাঙ্গাইলে ৩ উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হলেন যারা | বাংলা মাটির নিউজ
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ইয়াবা ও হেরোইনসহ ৪ জন গ্রেপ্তার ফুলছড়ির থানাপাড়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে আমের চারা বিতরণ মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে বিদ্যুৎ ব্যবস্থাপনা ও সাশ্রয় সমন্বয় কমিটির সভা  গরু চুরির সময় হাতেনাতে ধরা, গণপিটুনির পর পুলিশের কাছে সোপর্দ মুন্সীগঞ্জ মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য প্রদর্শন ও সংরক্ষণের অভিযোগে ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা মুন্সীগঞ্জে চরকেওয়ারে যৌথ অভিযানে আগ্নেয়াস্ত্র,চাপাতি ও ১০ ককটেল উদ্ধার ভালুকায় বর্ণাঢ্য আয়োজনে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন দেবীগঞ্জে শহীদ সাজু মিয়ার ২য় শাহাদাতবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিএনপির নেতার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ: সভাপতির ছেলে আটক

টাঙ্গাইলে ৩ উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হলেন যারা

  • আপডেট টাইম : বুধবার, ২২ মে, ২০২৪
  • ৩৬২ বার
টাঙ্গাইলে ৩ উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হলেন যারা

আলামিন, টাঙ্গাইল প্রতিনিধি: ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে টাঙ্গাইলে তিনটি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে নির্বাচনের সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা এ ফলাফল ঘোষণা করেন। জেলার কালিহাতী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সাবেক মন্ত্রী ও স্থানীয় এমপি আব্দুল লতিফ সিদ্দিকীর ছোট ভাই ও করটিয়া সরকারি সা’দত কলেজের সাবেক ভিপি এস এম আজাদ সিদ্দিকী (আনারস) ৫২ হাজার ৯১০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা (মোটরসাইকেল) ৪৫ হাজার ৬৮৫ ভোট পেয়েছেন। ভূঞাপুর উপজেলা পরিষদ নির্বাচনে বর্তমান চেয়ারম্যান নার্গিস আক্তার (দোয়াত কলম) ৩০ হাজার ৩৬৪ ভোট পেয়ে পুনরায় বিজয়ী হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগ নেতা ফিরোজ চৌধুরী (হেলিকপ্টার) ৫ হাজার ৮৩৯ ভোট পেয়েছেন। ঘাটাইল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সাবেক ছাত্রনেতা আরিফ হোসেন (আনারস) ৫২ হাজার ৩১৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি লোকমান হোসেন (মোটরসাইকেল) ৪১ হাজার ৯৩৫ ভোট পেয়েছেন। এর আগে শান্তিপূর্ণভাবে জেলার কালিহাতী, ভূঞাপুর ও ঘাটাইল উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ ৮টা একটানা বিকেলে ৪টা পর্যন্ত চলে। নির্বাচনে ১০ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

টাঙ্গাইলের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মতিয়ুর রহমান বলেন, কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই জেলার তিনটি উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে ৭ প্লাটুন বিজিবিসহ পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:০৪
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৪২
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১০
  • ১২:০৮
  • ৪:৪১
  • ৬:৪২
  • ৮:০১
  • ৫:২৯

আর্কাইভ

আগস্ট ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জুলা    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost