
মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে বালুয়াকান্দি ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের শত শত নেতাকর্মী।
মঙ্গলবার সকাল ১০ ঘটিকার সময় বালুয়াকান্দি ইউনিয়নের বালুয়াকান্দি বাস স্ট্যান্ড সহ একাধিক জনবহুল মার্কেট ও স্ট্যান্ড সংলগ্ন বাজার এলাকায় এই কর্মসূচি পালিত হয়। লিফলেট বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটি সদস্য আ ক ম মোজাম্মেল হক।
প্রধান অতিথি গণমাধ্যম কর্মীদের জানানবিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান,তারেক রহমানের আগামী ১০০ বছর দেশ পরিচালনায় ৩১ দফা বাস্তবায়ন কর্মসূচির অংশ হিসেবে লিফলেট বিতরণ হচ্ছে।রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন দেশ ও জাতির জন্য কল্যাণকর।দেশের মালিক এ দেশের জনগণ।দেশের মালিকানা নিয়ে কোন ষড়যন্ত্র চলবে না।গণতন্ত্র ও সংবিধান রক্ষার জন্য আমরা সবাই এক হয়ে কাজ করব।
বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের সকলেই ঐক্যবদ্ধ থেকে ধানের শীষ প্রার্থীকে জয়যুক্ত করব।লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বালুয়াকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহান উদ্দিন ভূঁইয়া,সাধারণ সম্পাদক শরীফ হোসেন মাস্টার,যুগ্ন আহবায়ক মনির হোসেন বিএনপি প্রবীণ নেতা আরাফাত আলী মেম্বার সহ সহযোগী অঙ্গ সংগঠনের শত শত নেতাকর্মী।