
সিরাজগঞ্জ থেকে ফারুক আহমেদঃ
সলঙ্গা রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি,বাংলা মাটি নিউজ পত্রিকার সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা সাংবাদিক ফারুক আহমেদ-কে দেখতে তার বাড়িতে যান তাড়াশ পরিবর্তন এনজিও পরিচালক ও সাপ্তাহিক চলনবিল বার্তা পত্রিকার সম্পাদক সিনিয়র সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজু ভাই ।
গত ২৪ শে সেপ্টেম্বর হাঠাৎ পায়ের ঘোড়ালিতে ব্যাথায় আক্রান্ত হয়ে সিরাজগঞ্জ মেডিনোভা হাসপাতাল কমপ্লেক্স ভর্তি হয়ে স্পাইন এন্ড এলিজারভ সার্জন অর্থেোপোডিক্স ও ট্রমা বিশেষজ্ঞ ডাক্তার মোঃ দেলোয়ার হোসেনের নেতৃত্বে পা অপারেশন করেন সাংবাদিক ফারুক আহমেদ।বর্তমানে রিলিজ হয়ে ফারুক আহমেদ নিজ বাসায় অবস্থান করছেন।
গত ২৭ অক্টোবর রোজ বৃহস্পতিবার সকলে তাড়াশ পরিবর্ত এনজিও পরিচারক ও সাপ্তাহিক চলনবিল পত্রিকার সম্পাদক সিনিয়র সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজু ভাই। অসুস্থ সাংবাদিক ফারুক আহমেদ-কে দেখতে তার বাসায় যান এবং তার চিকিৎসার খোজখবর নেন।
এদিকে অসুস্থ ফারুক আহমেদের সুস্থতা কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন পরিবর্তন এনজিওর পরিচালক ও সাপ্তাহিক চালনবিল পত্রিকার সম্পাদক সিনিয়র সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজু ভাই। এই সময় তার লেখা সাংবাদিকের কলাম তাড়াশের ইতিহাস ও সময়ের প্রতিধ্বনি কবিতার বইসহ কয়েক কপি সাপ্তাহিক চলনবিল বার্তা পত্রিকা সাংবাদিক ফারুক আহমেদের হাতে তুলে দেন।