1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
অনলাইনে প্রেম কলেজছাত্রী ভারতে পাচার | বাংলা মাটির নিউজ
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
রংপুরে বোরকার ভিতর থেকে গাঁজা উদ্ধার মুন্সীগঞ্জ প্রেসক্লাব পরিদর্শনে জেলা প্রশাসক, গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ভূমিকার আহবান মুন্সীগঞ্জের্যষর সিরাজদিখানে হতদরিদ্র নারী, শিক্ষাপ্রতিষ্ঠান ও মৎস্য খাতের উন্নয়নে বিভিন্ন উপকরণ বিতরণ মুন্সীগঞ্জের সিরাজদিখানে কমিউনিটি পুলিশিং উপলক্ষে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত গাইবান্ধা জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আলালের ভাই সাজাপ্রাপ্ত মাদক সম্রাট আতাউর ৬৫ বোতল এসকাফসহ র‍্যাবের হাতে গ্রেপ্তার* হারাগাছ মেট্রো থানায় এক রাতে ৬ জন গ্রেফতার মুন্সীগঞ্জের শ্রীনগরে বাস-নসিমন সংঘর্ষে প্রাণ গেলো চালক ও হেলপারের মুন্সীগঞ্জের শ্রীনগরে ১১০ বোতল উইন কোরেক্স মাদক ও ৩২ রাউন্ড গুলি সহ তুষার শেখ কে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা,আহত- ৮ মুন্সীগঞ্জে কঠোর নিরাপত্তায় শান্তিপূর্ণভাবে উদযাপিত হলো উল্টো রথযাত্রা 

অনলাইনে প্রেম কলেজছাত্রী ভারতে পাচার

  • আপডেট টাইম : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ১৪৭ বার

রিয়াজুল হক সাগর,রংপুর অফিস

অনলাইনে প্রতারক চক্রের সদস্যের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয় রতœার। এরপর তাকে দেখানো হয় বিদেশে ‘ভালো চাকরির’ প্রলোভন। পরবর্তীতে বৈধ পাসপোর্ট–ভিসা তৈরি করে রতœাকে পাচার করা হয় ভারতে।

ভুক্তভোগী রতœা ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থী। তার বয়স ১৮। ২৪ দিন আগে কলেজে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। পরবর্তীতে রতœার মায়ের দায়ের করা মামলার প্রেক্ষিতে একজনকে গ্রেফতারের পর জানা যায়, বৈধ পাসপোর্ট ও ভিসা ব্যবহার করেই পাচারকারী চক্র তাকে সিলেট সীমান্ত দিয়ে ভারতে নিয়ে গেছে।

জানা যায়, ১৭ বছর আগে রতœার বাবা–মায়ের বিবাহবিচ্ছেদ হয়। রতœার মা এরপর আর বিয়ে করেননি। একমাত্র মেয়েকে ঘিরেই ছিল তার সব স্বপ্ন ও জীবন।

রতœার মা বলেন, আমি শুধু একটি কথাই বলব—আমার মেয়েটাকে আমি ফেরত চাই। আমার মেয়ে বলছিল, তাকে নাকি চাকরির জন্য হলপাড়ায় ১২ দিনের একটি ট্রেনিং করানো হচ্ছে! ভালো চাকরির কথা বলে ওকে বাইরে নিয়ে গেছে। এখন আমি আমার মেয়ে ছাড়া কীভাবে বাঁচব?

রতœার নানি বলেন, আমরা গরিব মানুষ, সরল-সোজা। আমার নাতনিটা কি আদৌ মানুষের কাছে ফিরবে? ওকে দ্রুত ফিরিয়ে এনে দোষীদের কঠোর শাস্তি চাই আমরা। সমাজের অন্য মেয়েদের যেন এমন সর্বনাশ না হয়।

তদন্তে জানা গেছে, পাচারকারী চক্রটি অত্যন্ত সুকৌশলে প্রথমে রতœার সঙ্গে অনলাইনে প্রেমের সম্পর্ক তৈরি করে। এরপর তাকে দেশের বাইরে ভালো বেতনের চাকরির প্রলোভন দেখানো হয়। গ্রেফতার হওয়া আসামি জিজ্ঞাসাবাদে জানিয়েছে, চক্রটি পুরোনো মানব পাচারচক্রের মতো অবৈধ পথে নয়, বরং রতœার নামে ভুয়া পরিচয়ে পাসপোর্ট–ভিসা তৈরি করে আইনগত পথেই তাকে সীমান্ত পার করিয়েছে। এই ‘বৈধ প্রক্রিয়া’ অবলম্বন করায় রতœাকে খুঁজে পাওয়া আরও কঠিন হয়ে পড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার ওসি সরোয়ার আলম খান বলেন, আমরা মানব পাচারকারী চক্রের একজনকে আটক করেছি এবং বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে। যত দ্রুত সম্ভব মেয়েটিকে তার মায়ের কাছে ফিরিয়ে দিতে পারি—এই লক্ষ্যেই অভিযান জোরদার করা হয়েছে। আন্তর্জাতিক সহযোগিতায় তাকে উদ্ধারের প্রক্রিয়া শুরু হয়েছে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৫৫
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৪৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০১
  • ১২:০৮
  • ৪:৪৩
  • ৬:৪৯
  • ৮:১২
  • ৫:২৪

আর্কাইভ

জুলাই ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জুন    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost