1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জে যুবদল নেতা হত্যার আসামীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন | বাংলা মাটির নিউজ
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
রংপুরে বোরকার ভিতর থেকে গাঁজা উদ্ধার মুন্সীগঞ্জ প্রেসক্লাব পরিদর্শনে জেলা প্রশাসক, গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ভূমিকার আহবান মুন্সীগঞ্জের্যষর সিরাজদিখানে হতদরিদ্র নারী, শিক্ষাপ্রতিষ্ঠান ও মৎস্য খাতের উন্নয়নে বিভিন্ন উপকরণ বিতরণ মুন্সীগঞ্জের সিরাজদিখানে কমিউনিটি পুলিশিং উপলক্ষে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত গাইবান্ধা জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আলালের ভাই সাজাপ্রাপ্ত মাদক সম্রাট আতাউর ৬৫ বোতল এসকাফসহ র‍্যাবের হাতে গ্রেপ্তার* হারাগাছ মেট্রো থানায় এক রাতে ৬ জন গ্রেফতার মুন্সীগঞ্জের শ্রীনগরে বাস-নসিমন সংঘর্ষে প্রাণ গেলো চালক ও হেলপারের মুন্সীগঞ্জের শ্রীনগরে ১১০ বোতল উইন কোরেক্স মাদক ও ৩২ রাউন্ড গুলি সহ তুষার শেখ কে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা,আহত- ৮ মুন্সীগঞ্জে কঠোর নিরাপত্তায় শান্তিপূর্ণভাবে উদযাপিত হলো উল্টো রথযাত্রা 

মুন্সীগঞ্জে যুবদল নেতা হত্যার আসামীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ১৫৪ বার

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জে সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আবু ইলিয়াস শান্ত হত্যার প্রতিবাদে এবং মামলার আসামীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে নিহতের পরিবার ও এলাকাবাসী।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নারী-পুরুষসহ সহস্রাধিক মানুষ অংশ নেন।মানববন্ধন শেষে বিক্ষোভকারীরা একটি মিছিল নিয়ে জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ে যান এবং সেখানে স্মারকলিপি জমা দেন।

মানববন্ধনে বক্তারা বলেন,‘সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু ইলিয়াস শান্তকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।অথচ মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। ২৪ ঘণ্টার মধ্যে মামলার প্রধান আসামী টিপু মোল্লা ও নৌ–ডাকাত কিবরিয়া মিজিসহ এজাহারনামীয় সকল আসামিকে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

নিহত যুবদল নেতা শান্তর স্ত্রী শান্তা ইসলাম বলেন,দ্রুত সময়ের মধ্যে শান্ত হত্যাকারীদের গ্রেপ্তার চাই।আমরা ন্যায়বিচার চাই।

মানববন্ধন শেষে বিক্ষোভকারীরা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে একই দাবিতে স্মারকলিপি দেন।

মামলার তথ্য অনুযায়ী,সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু ইলিয়াছ শান্ত সরকার ২০২৪ সালের ১ নভেম্বর রাত সাড়ে ৭টার দিকে মুক্তারপুর পুরাতন ফেরিঘাট থেকে স্পিডবোটে ঢাকার উদ্দেশে রওনা দেন।তাঁর সঙ্গে ছিলেন মামলার এজাহারনামীয় আসামিসহ আরও পাঁচ-ছয়জন।

পরে রাত সোয়া ১০টার দিকে প্রধান আসামি টিপু মোল্লার মোবাইল ফোন থেকে শান্তর পরিবারের সদস্যদের জানানো হয় যে তিনি নৌ দুর্ঘটনায় আহত হয়েছেন।তাঁকে চিতলিয়া এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে এবং পরে ঢাকার স্কয়ার হাসপাতালে নেওয়া হয়।সেখানে রাত দেড়টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পরদিন ময়নাতদন্ত শেষে সন্ধ্যায় শান্তর মরদেহ মুন্সীগঞ্জ সদর উপজেলার চরমশুরা গ্রামের সামাজিক কবরস্থানে দাফন করা হয়।

ঘটনার পর নিহতের ছোট ভাই মো:মামুন সরকার আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাত পাঁচ-ছয়জনকে আসামি করে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানান,মামলাটি বর্তমানে সিআইডি তদন্ত করছে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৫৫
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৪৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০১
  • ১২:০৮
  • ৪:৪৩
  • ৬:৪৯
  • ৮:১২
  • ৫:২৪

আর্কাইভ

জুলাই ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জুন    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost