1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
স্কুলের বার্ষিক অনুষ্ঠান শেষ করে আসার পথে সড়ক দুর্ঘটনা শিশু নিহত | বাংলা মাটির নিউজ
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
রংপুরে বোরকার ভিতর থেকে গাঁজা উদ্ধার মুন্সীগঞ্জ প্রেসক্লাব পরিদর্শনে জেলা প্রশাসক, গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ভূমিকার আহবান মুন্সীগঞ্জের্যষর সিরাজদিখানে হতদরিদ্র নারী, শিক্ষাপ্রতিষ্ঠান ও মৎস্য খাতের উন্নয়নে বিভিন্ন উপকরণ বিতরণ মুন্সীগঞ্জের সিরাজদিখানে কমিউনিটি পুলিশিং উপলক্ষে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত গাইবান্ধা জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আলালের ভাই সাজাপ্রাপ্ত মাদক সম্রাট আতাউর ৬৫ বোতল এসকাফসহ র‍্যাবের হাতে গ্রেপ্তার* হারাগাছ মেট্রো থানায় এক রাতে ৬ জন গ্রেফতার মুন্সীগঞ্জের শ্রীনগরে বাস-নসিমন সংঘর্ষে প্রাণ গেলো চালক ও হেলপারের মুন্সীগঞ্জের শ্রীনগরে ১১০ বোতল উইন কোরেক্স মাদক ও ৩২ রাউন্ড গুলি সহ তুষার শেখ কে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা,আহত- ৮ মুন্সীগঞ্জে কঠোর নিরাপত্তায় শান্তিপূর্ণভাবে উদযাপিত হলো উল্টো রথযাত্রা 

স্কুলের বার্ষিক অনুষ্ঠান শেষ করে আসার পথে সড়ক দুর্ঘটনা শিশু নিহত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ১৫৭ বার

রিয়াজুল হক সাগর,রংপুর অফিস

সকালে স্কুলের বার্ষিক অনুষ্ঠানে অংশ নেয় দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী মার্জিয়া আক্তার(৮)। সারাদিন হাসি মুখে সহপাঠী ও শিক্ষকদের সাথে আনন্দের সাথে সময় কাটিয়েছে। অনুষ্ঠান শেষে স্কুলে মধ্যাহ্ন ভোজ না করে খাবারের প্যাকেট নিয়ে চাচার সাথে মোটরসাইকেলে বাড়ি ফিলছিল সে। স্কুলের শিক্ষকদের বলেছিল বাড়িতে ছোট ভাই আছে, আমি তার সাথে বসে খাবো। কিন্তু কে জানতো সারাদিন হাসি খুশি থাকা মার্জিয়ার মুখটি এক মুহুর্তে নিস্তব্ধ হয়ে যাবে।

নীলফামারীতে দ্রুতগতির ট্রাকের ধাক্কায় নিহত হয় স্কুল শিক্ষার্থী মার্জিয়া। বৃহস্পতিবার(২০ নভেম্বর) দুপুরে জেলা সদরের টুপামারী ইউনিয়নের বাইপাস সড়কের মোড়লের ডাঙ্গা জেলা মডেল মসজিদের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মার্জিয়া সদর উপজেলার টুপামারী ইউনিয়নের পীরের মাজার শাহ পাড়া এলাকার মোস্তাকিম শাহের মেয়ে ও শহরের মমতাজ মেমোরিয়াল স্কুলের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী।

এদিকে সড়ক দুর্ঘটনায় কন্যাকে হারিয়ে তার পোশাক হাতে নিয়ে পাগলের মতো কাঁদছেন পিতা মোস্তাকিম।

স্কুলের শিক্ষক ও ঘটনাস্থলের প্রত্যক্ষদর্শীরা জানান, আজ (বৃহস্পতিবার) স্কুলের বার্ষিক অনুষ্ঠানে অংশ নেয় ছোট্ট মার্জিয়া। অনুষ্টানে সে নৃত্য পরিবেশনও করে। দুপুরে অনুষ্ঠান শেষে চাচা হাসু শাহের সঙ্গে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে মডেল মসজিদের সামনে তার পানির পিপাসা লাগে। রাস্তা থেকে নিরাপদ দুরত্বে মোটরসাইকেলে মার্জিয়াকে বসিয়ে রেখে কাছের হোটেল থেকে পানি আনতে যান চাচা। ঠিক সেই মুহূর্তে দ্রুতগতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়ানো মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় মার্জিয়া।

দুর্ঘটনার পর উত্তেজিত জনতা ট্রাকটি আটক করে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে তোলে।

মোড়লের ডাঙ্গা গ্রামের বাসিন্দা সাদ্দাম হোসেন বলেন, মেয়েটি আমার মেয়ে সিনথিয়ার সঙ্গে একই বিদ্যালয়ে একই শ্রেণিতে পড়ে। আজকের বার্ষিক অনুষ্ঠানে আমার মেয়েসহ এক সঙ্গে তারা নৃত্য দিয়েছে। কে জানতো কিছুক্ষণ পরে তার মৃত্যুর খবর শুনতে হবে।

নিহত মার্জিয়া চাচা হাসু শাহ বলেন, মোড়লের ডাঙ্গার কাছাকাছি পৌছালে আমার ভাতিজি মার্জিয়ার পানির পিপাসা পায়। রাস্তা থেকে নিরাপদ দুরত্বে মোটরসাইকেলে মার্জিয়াকে বসিয়ে রেখে আমি পানি নিতে যাচ্ছিলাম, মুহুর্তের মধ্যে ট্রাকটি এসে মোটরসাইকেলে ধাক্কা দেয়।

বিষয়টি নিশ্চিত করে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম.আর সাঈদ বলেন, দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকটি আটক করে। তবে চালক ও লেপার পালিয়ে যায়। পরে পুলিশ ট্রাকটি থানায় নিতে চাইলে উৎসুক জনতা গাড়িটি নিজেদের হেফাজতে রাখে। কিছুক্ষণ পর তারা ট্রাকটি ভেঙ্গে আগুন লাগিয়ে দেয়।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৫৫
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৪৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০১
  • ১২:০৮
  • ৪:৪৩
  • ৬:৪৯
  • ৮:১২
  • ৫:২৪

আর্কাইভ

জুলাই ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জুন    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost