
মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের টংঙ্গীবাড়ীতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার(২০ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) টংঙ্গীবাড়ী উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিষয় নিয়ে আলোচনা করেন এবং টংঙ্গীবাড়ী উপজেলাকে কীভাবে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা যায় সেজন্য উপজেলার সকল দফতরের অফিসার ও উপজেলার সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।
ইউএনও মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা পৃতীশ চন্দ্র পাল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আব্দুল মালেক, টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) কাজী মাসুদ রানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শরীফ মো: এহসান মোর্তেজা,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা স্বপন মাদবর,উপজেলা বন কর্মকর্তা হুমায়ুন করির খান,উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী হুমায়ুন করির,সোনারং মডেল পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো:রফিকুল ইসলাম, টংঙ্গীবাড়ী প্রেসক্লাবের সভাপতি মোজাফফর হোসেন শেখ, সাধারণ সম্পাদক মো:রনি শেখ,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুন্সীগঞ্জ জেলার সদস্যসচিব মো:জাহিদ হাসান, হাসাইল বানারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান দেওয়ান,যশলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসমাঈল হোসেন বাবু,উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক পরিতোষ ঘোষসহ উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।