1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মদনে অবৈধভাবে জলমহল দখল, সাধারণ জেলেরা বঞ্চিত সরকার হারাচ্ছে রাজস্ব | বাংলা মাটির নিউজ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম
রংপুরে বোরকার ভিতর থেকে গাঁজা উদ্ধার মুন্সীগঞ্জ প্রেসক্লাব পরিদর্শনে জেলা প্রশাসক, গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ভূমিকার আহবান মুন্সীগঞ্জের্যষর সিরাজদিখানে হতদরিদ্র নারী, শিক্ষাপ্রতিষ্ঠান ও মৎস্য খাতের উন্নয়নে বিভিন্ন উপকরণ বিতরণ মুন্সীগঞ্জের সিরাজদিখানে কমিউনিটি পুলিশিং উপলক্ষে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত গাইবান্ধা জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আলালের ভাই সাজাপ্রাপ্ত মাদক সম্রাট আতাউর ৬৫ বোতল এসকাফসহ র‍্যাবের হাতে গ্রেপ্তার* হারাগাছ মেট্রো থানায় এক রাতে ৬ জন গ্রেফতার মুন্সীগঞ্জের শ্রীনগরে বাস-নসিমন সংঘর্ষে প্রাণ গেলো চালক ও হেলপারের মুন্সীগঞ্জের শ্রীনগরে ১১০ বোতল উইন কোরেক্স মাদক ও ৩২ রাউন্ড গুলি সহ তুষার শেখ কে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা,আহত- ৮ মুন্সীগঞ্জে কঠোর নিরাপত্তায় শান্তিপূর্ণভাবে উদযাপিত হলো উল্টো রথযাত্রা 

মদনে অবৈধভাবে জলমহল দখল, সাধারণ জেলেরা বঞ্চিত সরকার হারাচ্ছে রাজস্ব

  • আপডেট টাইম : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ৩৪৭ বার


নিজস্ব সংবাদদাতা

‎নেত্রকোনার মদন উপজেলায় অবৈধভাবে জোরপূর্বক সরকারের (৯১ একর নুরুনশ্বর জলমহল) দখল করে রাতের আঁধারে বড় বেরজাল দিয়ে মাছ ধরার অভিযোগ উঠেছে এলাকার প্রভাবশালী হুমায়ুন  চৌধুরী  নামের এক ব্যক্তির বিরুদ্ধে।
‎অবৈধভাবে সরকারি নুরুনশ্বর জলমহল দখলদার অভিযুক্ত  হুমায়ুন কবীর চৌধুরী তিয়শ্রী ইউনিয়নের  শিবপাশা গ্রামের মৃত শাজাহান চৌধুরীর ছেলে।


‎তিয়শ্রী ইউনিয়নের সাধারণ জেলেরা মাছ ধরা থেকে বঞ্চিত হচ্ছে। সরকার হারাচ্ছে রাজস্ব।
‎গ্রামের সাধারণ জেলেরা মাছ ধরতে গেলে তাদেরকে  মারধরের ভয় ভীতি ও হুমকি দিয়ে তাড়িয়ে দেয় হুমায়ুন কবির চৌধুরী  ও তার দলবল মিলে।

‎অবৈধ মাছ ফিশিং সরকারি জলমহল দখলের  কারণে মদন উপজেলা নির্বাহী অফিসার সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন তিয়শ্রী ইউনিয়নের দৌলতপুর গ্রামের দৌলতপুর মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি রিপন মিয়া বাদী হয়ে।

‎অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, তিয়শ্রী ইউনিয়নের কাওয়ালি বিন্নি  মৌজায় নুরুনশ্বর সরকারে জলমহল গত ০৪/০৩/২০২৫ ইং তারিখে
‎ ৩ বছর মেয়াদে ইজারা টেন্ডারে অংশগ্রহণ করেন   দৌলতপুর মৎস্যজীবী সমবায় সমিতি লিঃ সভাপতি রিপন মিয়া  এবং শিবপাশা সমতা সমবায়  মৎস্যজীবী  সমিতির সভাপতি হুমায়ুন চৌধুরী টেন্ডারের অংশগ্রহণ করেন।

‎ জলমহল টেন্ডার অফিস সূত্রে জানা যায়,
‎ দৌলতপুর মৎস্যজীবী সমবায় সমিতি এবং শিবপাশা সমতা সমবায় মৎস্যজীবী সমিতি  দুইটা টেন্ডার  সমপরিমাণ অর্থ হওয়ার কারণে
‎ জলমহল নীতিমালা আইন ২০০৯ এর ১০ নং কলামে বর্ণিত  আইন বিধি-বিধান তোয়াক্কা না করে
‎তীরবর্তী নিকটবর্তী দেখিয়ে শিবপাশা সমবায় মৎস্যজীবী সমিতির সভাপতি হুমায়ুন চৌধুরীর  পক্ষে নুরুনশ্বর  সরকারি জলমহলটি ঘোষণা করেন।
‎অবৈধ অর্থের বিনিময় দৌলতপুর মৎস্যজীবী সমিতিকে দূরবর্তী দেখিয়ে তাদের পক্ষে টেন্ডার বাতিল করেন।

‎অথচ দৌলতপুর মৎস্যজীবী সমিতি নুরুনশ্বর সরকারি  জলমহলটির অতি নিকটবর্তী রয়েছে।

‎উক্ত জলমহলটি অবৈধভাবে ঘোষণা করার কারণে
‎এ আদেশের বিরুদ্ধে গত ০৭/০৪/২০২৫ ইং তারিখে
‎ময়মনসিংহ বিভাগীয় কমিশন বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।

‎১০/০৪/২০২৫ ইং তারিখে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জলমহল নীতিমালা রয়েছে ১০ লক্ষ টাকার ঊর্ধ্বে সরকারের  জলমহল জেলা প্রশাসক  টেন্ডার দেওয়ার বিধি-বিধান রাখে না।

‎যেহেতু নুরুনশ্বর জলমহলটি ১৫ লক্ষ ৬৬ হাজার ৫ শত ৯১ একানব্বই টাকা টেন্ডার ঘোষণা হয়েছে।

‎  উক্ত টেন্ডার আদেশ জলমহল নীতিমালাকে অমান্য করার কারণে নেত্রকোনা জেলা প্রশাসককে নির্দেশ প্রদান  করেন পুনরায় টেন্ডার দেওয়ার জন্য।

‎বিভাগীয় কমিশনারের আদেশের বিরুদ্ধে শিবপাশা সমতা সমবায় মৎস্যজীবী সমিতির সভাপতি হুমায়ুন কবীর ঢাকা ভূমি আপিল বোর্ড বরাবর আপিল দায়ের করেন।

‎পরবর্তীতে ঢাকা বিভাগীয় উচ্চমান সহকারী অফিসার (ভূমি) আফিল বোর্ডের চেয়ারম্যান কানিজ দিলরুবা জামান,
‎বিজ্ঞ ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কর্তৃক বি.ক.কা.(২-৪৮)২০২৫ নং আপিল মামলা প্রদত্ত ১০/০৪/২০২৫ ইং তারিখের আদেশ বহাল রেখে (২-৪৮)২০২৫( জঃমঃ) আপিল, নেত্রকোনা নাম মঞ্জুর করেন। পুনরায় টেন্ডার  দেওয়ার জন্য নেত্রকোনা জেলা প্রশাসককে নির্দেশনা প্রদান করেন তিনি।

‎অবৈধভাবে সরকারি জলমহল দখলদার  অভিযুক্ত হুমায়ুন চৌধুরীর বলেন, আমার কাছে বৈধ কাগজপত্র আছে বৈধ কাগজপত্র ছাড়া কি আমরা সরকারি জলমহল ফিশিং করছি।

‎উপজেলা ( ভারপ্রাপ্ত) নির্বাহী অফিসার
‎(ভূমি) সহকারী কমিশনার শাওলিন নাহার তিনি বলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

‎নেত্রকোনা জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান তিনি বলেন, মদন থানা পুলিশ প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে রাতের আঁধারে যারা অবৈধভাবে সরকারি জলমহল থেকে  মাছ ধরছে তাদের বিরুদ্ধে আইনগত  ব্যবস্থা নেওয়ার জন্য।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৫৫
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৪৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০১
  • ১২:০৮
  • ৪:৪৩
  • ৬:৪৯
  • ৮:১২
  • ৫:২৪

আর্কাইভ

জুলাই ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জুন    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost