
ভালুকা ময়মনসিংহ প্রতিনিধিঃ-
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগামী ২৫ ডিসেম্বর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে মঙ্গলবার বিকেলে ময়মনসিংহের ভালুকায় উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য শুভেচ্ছা র্যালী অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভা ও শুভেচ্ছা র্যালীতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক ও ভালুকা বিএনপির মনোনীত প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চু। এতে বিশাল মিছিল নিয়ে উপজেলা শ্রমিক দলের একাংশের নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন মনিরুজ্জামান মনির, মতিউর রহমান মতিন, আসাদুজ্জামান আসাদ মেম্বার, হুমায়ন কবির হিমন, আরমান শেখ, তাজউদ্দিন তাজ প্রমুখ। এছাড়া এসময় উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন।