1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েত্র বাস-ট্রাক সংঘর্ষে আহত-৮ | বাংলা মাটির নিউজ
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
ভালুকায় শ্রমিক দলের নবগঠিত কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ র‍্যালি কাউনিয়ায় আওয়ামীলীগ নেতা সহ গ্রেফতার ৫ আনোয়ার খান মডেল স্কুলের শিক্ষিকা রোশেদা খানমের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্যারেজে ডাকাতি,হাত-পা বেঁধে নির্যাতনে ব্যবসায়ী নিহত মুন্সীগঞ্জে সেতুর অভাবে দুর্ভোগে তিন ইউনিয়নের মানুষ,গুদারা ঘাটে স্থায়ী সেতু নির্মাণের দাবি মুন্সীগঞ্জের সিরাজদিখানে ৬০ কৃষকদের বিনা মূল্যে রপ্তানিযোগ্য আলুর বীজ ও উপকরণ বিতরণ নওগাঁয় যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যাচেষ্টার অভিযোগ,সংবাদ সম্মেলন উলিপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলমের দাফন সম্পন্ন  কাহালগাঁও দোলমা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মো: সাইদুর রহমান মুন্সীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান,দুই প্রতিষ্ঠানের জরিমানা

মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েত্র বাস-ট্রাক সংঘর্ষে আহত-৮

  • আপডেট টাইম : বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩৬২ বার

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার হাঁসাড়া ওভারব্রিজ সংলগ্ন এলাকায় ভোরে যাত্রীবাহী বাস ও ফলবাহী ট্রাকের সংঘর্ষে অন্তত ৮জন আহত হয়েছেন।এ ঘটনায় প্রায় এক ঘণ্টা সড়কে যান চলাচল ব্যাহত হয়।

বুধবার (১১ ফেব্রুয়ারি) ভোরে ৫টার দিকে মাওয়ামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়,পদ্মা সেতুর উদ্দেশ্যে যাওয়ার পথে একটি ফলবাহী ট্রাককে পেছন থেকে আসা যাত্রীবাহী বাস ধাক্কা দিলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের ওপর উঠে উল্টে যায়।

শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান,দুর্ঘটনায় ট্রাকের চালক ও হেলপার গুরুতর আহত হন।এছাড়া বাসে থাকা আরও পাঁচ থেকে ছয়জন যাত্রী আহত হন।খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

হাঁসাড়া হাইওয়ে পুলিশের ইনচার্জ এটিএম মাহমুদুর হক বিকাল সাড়ে ৫ টার দিকে বলেন,দুর্ঘটনার পর এক্সপ্রেসওয়ের ওই অংশে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।পরবর্তীতে শ্রীনগর ফায়ার সার্ভিস ও হাঁসাড়া হাইওয়ে পুলিশের সহায়তায় উল্টে যাওয়া ট্রাক সরিয়ে নিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।বর্তমানে বাস ও ট্রাকটি হাইওয়ে পুলিশ হেফাজতে রয়েছে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:৫৬
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০০
  • ১১:৪৯
  • ৩:৩৫
  • ৫:১৪
  • ৬:৩১
  • ৬:১৯

আর্কাইভ

নভেম্বর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« অক্টো    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost