1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ফসলি জমি রক্ষায় মোবাইল কোর্ট,মাটি উত্তোলনের সরঞ্জাম ধ্বংস | বাংলা মাটির নিউজ
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
কুড়িগ্রামের সব নদ-নদীতে পানি বৃদ্ধি, আবারো বন্যার শঙ্কা রাজারহাটে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১ গ্রেফতার ১০ মুন্সীগঞ্জের সিরাজদিখানে এনসিপির ‘দেশ গড়তে জুলাই গণজাগরণ’ কর্মসূচি অনুষ্ঠিত মুন্সীগঞ্জের সিরাজদিখানে বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত মুন্সীগঞ্জের সিরাজদিখানে ফসলি জমি রক্ষায় মোবাইল কোর্ট,মাটি উত্তোলনের সরঞ্জাম ধ্বংস মুন্সীগঞ্জের সিরাজদিখানে ১২৬ বীর মুক্তিযোদ্ধার মাঝে চিকিৎসা ভাতা বিতরণ দৈনিক ঢাকার সংবাদ পত্রিকায় প্রতিবেদনের পর আব্দুস সালামের বাড়িতে ইউএনও দিলেন উন্নত চিকিৎসার আশ্বাস মদনে টিসিবি ডিলার নিয়োগে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন,অনিয়মের অভিযোগ সংস্কারের মাস না পেরোতেই কঙ্কালসার গাইবান্ধা সদর হাসপাতালের রাস্তা: অনিয়ম ও হরিলুটের অভিযোগ। উলিপুরে অভিযোগের পরেও নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণের চেষ্টা তদন্তের দাবীতে সংবাদ সম্মেলন

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ফসলি জমি রক্ষায় মোবাইল কোর্ট,মাটি উত্তোলনের সরঞ্জাম ধ্বংস

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৪২ বার

স্টাফ রিপোর্টারঃ

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় অবৈধভাবে আবাদযোগ্য জমি থেকে মাটি উত্তোলন ও ফসলি জমিতে বালু ভরাটের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১টা থেকে দুপুর ১২টা ৪৫ মিনিট পর্যন্ত উপজেলার বয়রাগাদী ইউনিয়নের বাহেরঘাটা এলাকার ল্যাংড়া মার্কেট সংলগ্ন আবাদযোগ্য জমিতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিনথিয়া হোসেন।

অভিযান চলাকালে ঘটনাস্থলে অবৈধভাবে মাটি উত্তোলন ও ফসলি জমিতে বালু ভরাটের প্রমাণ পাওয়া গেলেও অভিযুক্ত ব্যক্তিদের কাউকে উপস্থিত পাওয়া যায়নি। এ সময় মাটি উত্তোলন ও বালু ভরাটে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি ধ্বংস করা হয়, যাতে পরবর্তীতে একই ধরনের অবৈধ কার্যক্রম পরিচালনা করা না যায়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, কৃষিজমি রক্ষা, পরিবেশের ভারসাম্য বজায় রাখা এবং জনস্বার্থে অবৈধ মাটি উত্তোলন ও ফসলি জমি ভরাটের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণেও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৪৮
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৫৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৩:৫৪
  • ১২:০৮
  • ৪:৪৩
  • ৬:৫৩
  • ৮:১৮
  • ৫:১৮

আর্কাইভ

জুলাই ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জুন    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost