1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জের সিরাজদিখানে শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত | বাংলা মাটির নিউজ
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
মুন্সীগঞ্জের সিরাজদিখানে শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত মুন্সীগঞ্জে নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি মমতাজ আলো মুন্সীগঞ্জে পদ্মাসেতু উত্তর থানা এলাকায় ১১ লাখ টাকার স্কাফ সিরাপসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মুন্সীগঞ্জের টংঙ্গীবাড়ীতে ১০ কেজি গাঁজাসহ দুইজন মাদককারবারি গ্রেপ্তার মুন্সীগঞ্জের টংঙ্গীবাড়ীতে অবৈধ ড্রেজার পাইপ অপসারণ করলো ইউএনও বিকেবি,মুন্সীগঞ্জ অঞ্চলের মুখ‍্য আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক এর বদলী জনিত বিদায় সংবর্ধনা মুন্সীগঞ্জ জেলা কৃষি ঋণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে সরকারি হরগঙ্গা কলেজের ১০ তলা ভবনের লিফটে আটকা পড়লো মা, মেয়ে,উদ্ধার করল ফায়ার সার্ভিস মুন্সীগঞ্জের গজারিয়ায় হোসেন্দী খাল পরিদর্শনে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মুন্সীগঞ্জের সিরাজদিখানে কৃষক কার্ড বিষয়ক অবহিতকরণ সভা ও ৪০০ কৃষকের মাঝে গাছের চারা বিতরণ

মুন্সীগঞ্জের সিরাজদিখানে শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত

  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ৩১ বার

স্টাফ রিপোর্টারঃ

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব উপলক্ষে বর্ণাঢ্য রথযাত্রা,আলোচনা সভা,ধর্মীয় আচার-অনুষ্ঠান,কীর্তন ও প্রসাদ বিতরণসহ দিনব্যাপী নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২৪ জুলাই ২০২৬) বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ,সিরাজদিখান উপজেলা শাখার উদ্যোগে এ মহোৎসবের আয়োজন করা হয়।

দিনব্যাপী কর্মসূচির সূচনা হয় শ্রীশ্রী জগন্নাথ লীলামৃত পাঠের মাধ্যমে।পরে কীর্তন,ভোগ আরতি এবং সন্তোষপাড়ার শ্রীশ্রী গৌর-নিতাই মন্দির প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য শেখ মো:আব্দুল্লাহ।অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ,মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি দুলাল দাস।

বিকেল ৪টায় শ্রীশ্রী গৌর-নিতাই মন্দির,সন্তোষপাড়া থেকে বর্ণাঢ্য উল্টো রথযাত্রার শোভাযাত্রা শুরু হয়ে দানিয়াপাড়ার শ্রীশ্রী মদনমোহন রাধারানী জিউর মন্দিরে গিয়ে শেষ হয়। সেখানে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।সন্ধ্যায় আরতির মধ্য দিয়ে দিনব্যাপী মহোৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী।এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান হাওলাদার,রশুনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি খিজির চৌধুরী,শেখরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু দেবব্রত সরকার টুটুল,মুন্সীগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক বাবু জয়ন্ত ঘোষ,বাবু সমরেশ নাথ,বাবু গোবিন্দ দাস পোদ্দার, অধ্যাপক ডা.দুলাল দত্ত,গোপাল সি ঘোষ,প্রবীর কুমার সরকারসহ বিভিন্ন সামাজিক,রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দ।

অনুষ্ঠানের আয়োজক বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, সিরাজদিখান উপজেলা শাখার সভাপতি তপন কুমার দাস ও সাধারণ সম্পাদক জ্ঞানদীপ ঘোষ মহোৎসব সফল করতে সহযোগিতা করা সকল অতিথি,ভক্ত ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য,মহোৎসবটি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, সিরাজদিখান উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত হয়। সহযোগিতায় ছিল শ্রীশ্রী হরেকৃষ্ণ নামহট্ট সংঘ,সিরাজদিখান উপজেলা,শ্রীশ্রী মদনমোহন রাধারানী জিউর মন্দির, দানিয়াপাড়া এবং শ্রীশ্রী গৌর-নিতাই মন্দির,সন্তোষপাড়া।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৫৫
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৪৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০১
  • ১২:০৮
  • ৪:৪৩
  • ৬:৪৯
  • ৮:১২
  • ৫:২৪

আর্কাইভ

জুলাই ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জুন    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost