1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
টাকা ভাগাভাগির দ্বন্দ্বে বাড়ির উঠানে পড়ে থাকা লাশ ৭২ ঘন্টা পর দাফন | বাংলা মাটির নিউজ
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
রংপুরে বোরকার ভিতর থেকে গাঁজা উদ্ধার মুন্সীগঞ্জ প্রেসক্লাব পরিদর্শনে জেলা প্রশাসক, গণমাধ্যমকর্মীদের দায়িত্বশীল ভূমিকার আহবান মুন্সীগঞ্জের্যষর সিরাজদিখানে হতদরিদ্র নারী, শিক্ষাপ্রতিষ্ঠান ও মৎস্য খাতের উন্নয়নে বিভিন্ন উপকরণ বিতরণ মুন্সীগঞ্জের সিরাজদিখানে কমিউনিটি পুলিশিং উপলক্ষে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত গাইবান্ধা জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আলালের ভাই সাজাপ্রাপ্ত মাদক সম্রাট আতাউর ৬৫ বোতল এসকাফসহ র‍্যাবের হাতে গ্রেপ্তার* হারাগাছ মেট্রো থানায় এক রাতে ৬ জন গ্রেফতার মুন্সীগঞ্জের শ্রীনগরে বাস-নসিমন সংঘর্ষে প্রাণ গেলো চালক ও হেলপারের মুন্সীগঞ্জের শ্রীনগরে ১১০ বোতল উইন কোরেক্স মাদক ও ৩২ রাউন্ড গুলি সহ তুষার শেখ কে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা,আহত- ৮ মুন্সীগঞ্জে কঠোর নিরাপত্তায় শান্তিপূর্ণভাবে উদযাপিত হলো উল্টো রথযাত্রা 

টাকা ভাগাভাগির দ্বন্দ্বে বাড়ির উঠানে পড়ে থাকা লাশ ৭২ ঘন্টা পর দাফন

  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৭০ বার

মোঃ রাজু মিয়া, বিশেষ প্রতিনিধিঃ

গাইবান্ধায় জমি বিক্রির টাকার ভাগাভাগি নিয়ে ভাই-ভাতিজার দ্বন্দ্বে বাড়ির উঠানে পড়ে থাকা মোতাহার হোসেন মুন্সির(৭৫) লাশ জানাজার শেষে দাফন করা হয়েছে।

বৃহস্পতিবার(২২ ফেব্রুয়ারি) রাতে পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাকোয়া মাঝিপাড়া গ্রামে‌ পুলিশি হস্তক্ষেপে লাশটি পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে তিনি মারা যান গত মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) রাতে ঢাকার আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে।

পুলিশ স্থানীয়রা জানান, মোতাহার হোসেন মুন্সী ঢাকায় গণপূর্ত অধিদপ্তরে অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন। বেশ কয়েক বছর আগে তিনি চাকরি থেকে অবসরে যান। তার স্ত্রী মাসুমা বেগমকে নিয়ে তিনি ধানমন্ডির কলাবাগান এলাকায় থাকতেন। ব্যক্তি জীবনে তিনি নিঃসন্তান ছিলেন। কিছুদিন আগে মোতাহার হোসেন অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন পড়ে। তাই তার ঢাকায় থাকা এক খন্ড জমি তিনি দুই কোটি ১৮ লাখ টাকায় বিক্রি করেন। এরপর গত এক সপ্তাহ আগে অসুস্থতা বেশি হওয়ায় তাকে ঢাকার আনোয়ার খান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। এরপর পরদিন মোতাহার হোসেনের মরদেহ দাফনের জন্য এম্বুলেন্স যোগে পলাশবাড়ী উপজেলার সাকোয়া মাঝিপাড়া গ্রামে আনেন তার স্ত্রী।

পরে ওই মরদেহ দাফনে বাধা দেয় মোতাহার হোসেনের ছোট ভাই নজরুল ইসলাম মুন্সী ও তার ভাতিজা হাবিব মেম্বরসহ পারিবারের কয়েকজন। এ সময় তারা মাসুমা বেগমের কাছে মোতাহার আলীর কাছে থাকা জমি বিক্রির ২ কোটি ১৮ লাখ টাকা কোথায় কোন ব্যাংকে আছে তা জানতে চান।

এ নিয়ে দ্বন্দ্বের সৃষ্টি হলে লাশ নিজ বাড়ির উঠানে পড়ে থাকে। স্থানীয়রা চেষ্টা করেও দ্বন্দ্বের নিরসন করতে পারেননি। অবশেষে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে লাশ দাফন না হওয়ার ঘটনা জানতে পারেন স্থানীয় জনপ্রতিনিধি ও পলাশবাড়ী থানা পুলিশ। পরে তারা ঘটনাস্থলে গিয়ে বৈঠক করে উভয়কে নিয়ে একটি সমঝোতার সিদ্ধান্ত নেন। এরপর তাদের উপস্থিতিতে নিজ বাড়ির উঠানে জানাজা নামাজ শেষে মোতাহার আলীর লাশ দাফন করা হয়।

ভাই-ভাতিজাদের অভিযোগ, কিছু দিন আগে মোতাহার আলী তার নিজ নামের জমি দুই কোটি ১৮ লাখ টাকা বিক্রি করেন। সেই টাকা স্ত্রীর নামে ব্যাংকে রাখেন।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৫৫
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৪৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০১
  • ১২:০৮
  • ৪:৪৩
  • ৬:৪৯
  • ৮:১২
  • ৫:২৪

আর্কাইভ

জুলাই ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জুন    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost