1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জে ঋণের ভার সইতে না পেরে ছেলে-মেয়েকে হত্যার পর মায়ের আত্মহত্যা | বাংলা মাটির নিউজ
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম
একসঙ্গে জন্ম নেয়া তিন বোন এসএসসি পরিক্ষায় অংশ গ্রহণ বিকেবি,মুন্সীগঞ্জ অঞ্চলের মুখ‍্য আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তার বদলী জনিত বিদায় সংবর্ধনা মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের নিবিড় তত্ত্বাবধানে এসএসসি পরীক্ষা অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সম্পন্ন মুন্সীগঞ্জের সিরাজদিখানে এসএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন ওসি আব্দুল হান্নান মুন্সীগঞ্জ সদরে অধিক মূল্যে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রি,দুই ব্যবসায়ীকে জরিমানা মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক দুর্ঘটনায় নিহত-১,আহত- ৫ মুন্সীগঞ্জে স্মারকলিপি দিলো জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের নেতৃবৃন্দ কুড়িগ্রামে ১০ চোরাই মোটরসাইকেল উদ্ধার,চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার রংপুরে সিজারের পর পেটে কাপড় রেখে সেলাইয়ের অভিযোগ মনোরঞ্জন পরিবেশে সময় কাটানোর অতুলনীয় স্থান: উলিপুর টুপামারী (জিয়া) পুকুরপাড়

মুন্সীগঞ্জে ঋণের ভার সইতে না পেরে ছেলে-মেয়েকে হত্যার পর মায়ের আত্মহত্যা

  • আপডেট টাইম : রবিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৯৪ বার
মুন্সীগঞ্জে ঋণের ভার সইতে না পেরে ছেলে-মেয়েকে হত্যার পর মায়ের আত্মহত্যা

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ছেলে-মেয়েকে বিষ খাইয়ে হত্যার পর গলায় দড়ি পেঁচিয়ে ঘরের আড়ার সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে মা। ঘটনাটি ঘটেছে জেলার সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের উত্তর ইসলামপুর গ্রামে।

রবিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে তাদের বসত ঘর থেকে একে একে মা, ছেলে ও মেয়ের মরদেহ উদ্ধার করে পুলিশ। মৃতদের মরদেহ উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পেরেন করেছে সিরাজদিখান থানা পুলিশ।

আত্মহত্যা করা সালমা বেগম (৩৫) সৌদি প্রবাসী ওলি মিয়া স্ত্রী।এই দম্পতির মেয়ে ছাইমুনা আক্তার (৯), কেরানীগঞ্জের চর সোনাকান্দা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। ছেলে তাওহী হোসেন (৭) একই বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র।

আত্মহত্যা করা সালমা বেগমের জা রোজিনা আক্তার জানান, সালমা ঋণগ্রস্ত ছিল। বিভিন্ন এনজিও থেকে সুদে টাকা নিয়ে ঋণের বোঝায় পিষ্ট ছিলেন তিনি। রবিবার সকাল ৯টার দিকে দুইজন এনজিওর লোক এসেছিল কিস্তি নেওয়ার জন্য। তবে তারা ঘরের দরজা বন্ধ পেয়ে ফিরে যায়। পরে জানালা ভেঙে দেখা যায় সালমা ঘরের আড়ার সঙ্গে ঝুলছে আর বাচ্চা দুটি খাটের ওপর পড়ে আছে।পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে তিনজনের মরদেহ উদ্ধার করে।

সিরাজদীখান থানার কর্মকর্তা (ওসি) মো: মুজাহিদুল ইসলাম জানান, প্রায় ৭ বছর আগে সালমা বেগমের স্বামী ওলি মিয়া ৮ লাখ টাকা ঋণ করে সৌদি আরব যান। সেই ঋণের টাকা দিনে দিনে বাড়তে থাকে। সেই ঋণের চাপ সইতে না পেরে এই ঘটনা ঘটেছে বলে ধারণা করছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:১১
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:২৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৭
  • ১২:০১
  • ৪:৩০
  • ৬:২৫
  • ৭:৪২
  • ৫:৩৪

আর্কাইভ

এপ্রিল ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost