1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
প্রতিবেদনের বিষয়বস্তুর উৎকর্ষতা সমাজকে নাড়িয়ে দিতে পারে- নুজহাত ইয়াসমিন | বাংলা মাটির নিউজ
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম
সাংগঠনিক অভিজ্ঞতায় এগিয়ে খোকন:সাঘাটা ছাত্রদলের নেতৃত্বে পরিবর্তনের হাওয়া মুন্সীগঞ্জের কৃতি সন্তান অধ্যাপক ফাহাদ বিন জাহেদের জাতীয় পার্টিতে যোগদান মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ড ভ্যানের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত মুন্সীগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রাণ গেল রামকুমার উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক মো: রফিকুল ইসলাম রুবেলের  পারিবারিক বিরোধের জেরে পথ অবরুদ্ধ করে গালিগালাজ,থানায় অভিযোগ মুন্সীগঞ্জে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামে লাঠি হাতে আন্দোলনে প্রাথমিকের শিশু শিক্ষার্থীরা মুন্সীগঞ্জের সিরাজদিখানে শ্রেষ্ঠ চেয়ারম্যান আওলাদ হোসেনকে সম্মাননা মুন্সীগঞ্জের সিরাজদিখানে জন্ম-মৃত্যু টাস্কফোর্স কমিটির মাসিক সভা অনুষ্ঠিত রংপুরে তরুনী শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্বার,মিলল দুই পৃষ্ঠার নোট

প্রতিবেদনের বিষয়বস্তুর উৎকর্ষতা সমাজকে নাড়িয়ে দিতে পারে- নুজহাত ইয়াসমিন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৩৪৩ বার
প্রতিবেদনের বিষয়বস্তুর উৎকর্ষতা সমাজকে নাড়িয়ে দিতে পারে- নুজহাত ইয়াসমিন

সাংবাদিকতা একটি বিস্তৃত বিষয়। সাংবাদিকের প্রতিবেদনের উৎকর্ষতা পুরো সমাজ এমনকি বিশ্বকে নাড়িয়ে দিতে পারে। সাংবাদিকতার ক্ষেত্রে বিনোদন সাংবাদিকের গুরুত্ব অপরিসীম বলে মন্তব্য করেন, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন।

আজ বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর সেমিনার কক্ষে বিনোদন বিটের সাংবাদিকদের নিয়ে তিনদিনব্যাপী রিপোর্টিং প্রশিক্ষণের সমাপনে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন তিনি। নুজহাত ইয়াসমিন আরো বলেন, পূর্বে সিনেমা অর্থাৎ চলচ্চিত্রই ছিল একমাত্র বিনোদনের ক্ষেত্র।কিন্তু বর্তমানে বিনোদনের জন্য আরো অন্য মাধ্যম বা ক্ষেত্র তৈরি হয়েছে। তিনি বলেন, বিনোদন সংবাদিকদের প্রতিবেদন তৈরির ক্ষেত্রে গঠনমূলক ভূমিকা পালন করা বাঞ্চনীয়। এছাড়া তথ্য সংগ্রহের ক্ষেত্রে মাঠপর্যায়ে অর্থাৎ প্রাইমারী সোর্সের ওপর গুরুত্ব দেওয়ার কথা বলেন। অনুষ্ঠানের সভাপ্রধান প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর মহাপরিচালক জাফর ওয়াজেদ বলেন, বাংলাদেশে চলচ্চিত্রের ইতিহাস অনেক পুরোনো। ঢাকায় প্রথম চলচ্চিত্র নির্মাণ করা হয় ‘মুখ ও মুখোশ’ নামে। তিনি পুরাতন চলচ্চিত্রসমূহ প্রদর্শন করার উপর গুরুত্বারোপ করেন।

তাছাড়া প্রেক্ষাগৃহের পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মের মাধ্যমে চলচ্চিত্রকে দর্শকের নিকট পৌঁছানোর কথা বলেন। প্রশিক্ষণে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর প্রশিক্ষণ বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) শেখ মজলিশ ফুয়াদ উপস্থিত ছিলেন। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর প্রশিক্ষণ বিভাগের সহকারী প্রশিক্ষক জিলহাজ উদ্দিনের সমন্বয়ে প্রশিক্ষণে বিনোদন বিটের ৩১ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:১১
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৩৩
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:১৭
  • ১২:০৫
  • ৪:৩৭
  • ৬:৩৩
  • ৭:৫০
  • ৫:৩৪

আর্কাইভ

আগস্ট ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জুলা    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost