1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
জমকালো আয়োজনে আন্ত: ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন | বাংলা মাটির নিউজ
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
রাজানগর ইউনিয়নকে মাদকমুক্ত,শিক্ষাবান্ধব ও ন্যায়ভিত্তিক ইউনিয়ন গড়ার অঙ্গীকার সাইফুল খান নিরবের মুন্সীগঞ্জের শ্রীনগরে অগ্রণী ব্যাংকের ১১৩ জন গ্রাহকের অর্থ লোপাটের সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে মুন্সীগঞ্জের গজারিয়ায় কারখানা শ্রমিকের রহস্যজনক মৃত্যু,শরীরে আঘাতের চিহ্ন মুন্সীগঞ্জের সিরাজদিখানে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে প্রাণ গেল জমজ ভাই বোনের মুন্সীগঞ্জের টংঙ্গীবাড়ীতে ভোক্তা অধিকারের অভিযান- ৩ প্রতিষ্ঠান কে ৮ হাজার টাকা জরিমানা মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে আদালতের বিচারক ও আইনজীবীদের সমন্বয়ে সচেতনতামূলক কর্মসূচী যোগাযোগ, নাগরিক সেবা ও যুবসমাজকে ঘিরে উন্নয়ন পরিকল্পনার কথা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী মানিকগঞ্জে সিংগাইর পৌর ভূমি অফিসে ১খারিজে ২ লাখ ১০ হাজার বকশীগঞ্জ সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস উদ্ধার শিবালয়ে সরকারি সড়কের গাছ কাটার অভিযোগ ৪০–৪২টি গাছ উধাও, মূল্য ৭ লাখ টাকা তদন্তের আশ্বাস উপজেলা বন কর্মকর্তা

জমকালো আয়োজনে আন্ত: ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৩২৫ বার
জমকালো আয়োজনে আন্ত: ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
জমকালো আয়োজনে আন্ত: ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

রিয়াজুল হক সাগর, রংপুর : মাদকমুক্ত গঙ্গাচড়া গড়তে সম্প্রীতির ফুটবল’এ স্লোগান কে সামনে রেখে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে আন্ত: ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট – ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে উপজেলা পরিষদ মাঠে বুধবার বিকাল ৩টায় এ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান । বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রংপুর জেলা প্রশাসক মোবাশ্বের হাসান, গঙ্গাচড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান রুহুল আমিন। গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ তামান্না এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন,সহকারী কমিশনার ভূমি নয়ন কুমার সাহা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার ডা.আসিফ ফেরদৌস, গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ মাছুমুর রহমান , গংগাচড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাজহারুল ইসলাম লেবু, কোলকোন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রউফ, বড়বিল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দ্বীপ শহীদ চৌধুরী, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম সহ প্রমুখ।

এসময় বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান বলেন, খেলা-ধুলার মাধ্যমে ব্যাক্তি জীবন গঠন করার সুযোগ রয়েছে। খেলাধুলার মাধ্যমে অনেকেই স্বাবলম্বী হচ্ছেন। দেশের অনেক তারকা খেলোয়াড় বিজ্ঞাপনের মাধ্যমেও টাকা আয় করার সুযোগ পাচ্ছে। সুতরাং আমাদের নতুন প্রজন্মকে লেখাপড়ার পাশাপাশি ক্রীড়ামুখি করতে তুলতে হবে। তাদের খেলাধুলায় সুযোগ করে দিতে হবে।উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে আন্ত: ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় কোলকোন্দ ইউনিয়ন বনাম গঙ্গাচড়া ইউনিয়ন দল অংশ গ্রহন করে। এতে গঙ্গাচড়া ইউনিয়ন পরিষদ কে ২-০ গোলে হারিয়ে জয় লাভ করে কোলকোন্দ ইউনিয়ন দল।এর আগে জাতীয় সংগীত পরিবেশনের সাথে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে টুর্নামেন্টের শুভ সূচনা করেন আমন্ত্রিত অতিথিরা।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:২৮
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:৫৭
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৪
  • ১১:৫৪
  • ৪:১২
  • ৫:৫৭
  • ৭:১০
  • ৫:৪৭

আর্কাইভ

সেপ্টেম্বর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« আগ    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost