1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুুন্সীগঞ্জের গজারিয়ায় অভিযান চালিয়ে অস্ত্র-গুলি উদ্ধার | বাংলা মাটির নিউজ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম
গাইবান্ধা জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আলালের ভাই সাজাপ্রাপ্ত মাদক সম্রাট আতাউর ৬৫ বোতল এসকাফসহ র‍্যাবের হাতে গ্রেপ্তার* হারাগাছ মেট্রো থানায় এক রাতে ৬ জন গ্রেফতার মুন্সীগঞ্জের শ্রীনগরে বাস-নসিমন সংঘর্ষে প্রাণ গেলো চালক ও হেলপারের মুন্সীগঞ্জের শ্রীনগরে ১১০ বোতল উইন কোরেক্স মাদক ও ৩২ রাউন্ড গুলি সহ তুষার শেখ কে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা,আহত- ৮ মুন্সীগঞ্জে কঠোর নিরাপত্তায় শান্তিপূর্ণভাবে উদযাপিত হলো উল্টো রথযাত্রা  মুন্সীগঞ্জের শ্রীনগরে বিএনপি কার্যালয়ে হামলা,যুবদল নেতাসহ আহত- ৪ মুন্সীগঞ্জের সিরাজদিখানে চাঞ্চল্যকর ইলিয়াস মোল্লা হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার মুন্সীগঞ্জের সিরাজদিখানে শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত মুন্সীগঞ্জে নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি মমতাজ আলো

মুুন্সীগঞ্জের গজারিয়ায় অভিযান চালিয়ে অস্ত্র-গুলি উদ্ধার

  • আপডেট টাইম : বুধবার, ২১ মে, ২০২৫
  • ৩০৯ বার

মুুন্সীগঞ্জে জেলা প্রতিনিধিঃ

অবৈধ বালুমহাল বন্ধে মেঘনা নদীর মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া এলাকায় অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।অভিযানে দেশীয় তৈরি পিস্তল,গুলি, ছুরিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

বুধবার দুপুরে গজারিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে অভিযানের বিস্তারিত তুলে ধরা হয়। উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও কোস্ট গার্ডের যৌথ উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলন জানানো হয়,অভিযানে আটজন ব্যক্তিসহ বালু বহনকারী তিনটি বাল্কহেড ও তিনটি ড্রেজার আটক করা হয়েছে।

এ সময় একটি ড্রেজার তল্লাশি করে ১টি দেশীয় তেরি পিস্তল, ১ রাউন্ড গুলি, ৭টি মোবাইল ফোন ও নগদ ২৫ হাজার ৮৬৬ টাকা উদ্ধার করা হয়।গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম বলেন,অবৈধ বালুমহাল গজারিয়ার জন্য বড় একটি সমস্যা।আমি এই উপজেলায় আসার পর থেকে চেষ্টা করে যাচ্ছি অবৈধ বালুমহাল বন্ধ করতে।তার ধারাবাহিকতায় এই অভিযান।

আগামী দিনগুলোতে আমাদের অভিযান আরও জোরদার করা হবে।অভিযানে আটক বাল্কহেড ও বাল্কহেড শ্রমিকদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হবে।আটক ড্রেজার,অস্ত্র এবং ছুরি উদ্ধার হওয়ার ঘটনায় নিয়মিত মামলা হবে।

অভিযানের নেতৃত্ব দেওয়া গজারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো:মামুন শরীফ বলেন,গজারিয়া উপজেলার মেঘনা নদীতে দীর্ঘদিন যাবত অবৈধভাবে বালু উত্তোলন, নৌপথে ডাকাতিসহ নানা অপরাধের তথ্য পাচ্ছিলাম আমরা।

একটি সশস্ত্র গোষ্ঠী দীর্ঘদিন ধরে এই অপকর্ম করে আসছিল। এসব অপরাধের জন্য মঙ্গলবার দিবাগত রাত ১০টার দিকে মেঘনা নদীর গুয়াগাছিয়া এলাকায় অভিযান চালাই আমরা।

অভিযানে আটজন ব্যক্তিসহ ৩টি বাল্কহেড ও ৩টি ড্রেজার আটক করা হয়।এ সময় একটি ড্রেজার তল্লাশি করে ১টি দেশীয় তৈরি পিস্তল, ১ রাউন্ড গুলি, ৭টি মোবাইল ফোন ও নগদ ২৫ হাজার ৮৬৬ টাকা উদ্ধার করা হয়।আভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে বেশ কয়েকজন বাল্কহেড ও ড্রেজার থেকে নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায় বলেও জানান তিনি।

বিষয়টি সম্পর্কে কোস্ট গার্ডের লেফটেন্যান্ট বি এম তানজিমুল ইসলাম বলেন,মঙ্গলবার ১০টা থেকে বুধবার ভোর পর্যন্ত আমাদের অভিযান চলমান ছিল।কয়েকজন সন্ত্রাসী আমাদের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়।অবৈধ বালু উত্তোলনকারীদের তৎপরতা বন্ধ না হওয়া পর্যন্ত আমরা আমাদের কার্যক্রম চলমান রাখবো।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৫৫
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৪৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০১
  • ১২:০৮
  • ৪:৪৩
  • ৬:৪৯
  • ৮:১২
  • ৫:২৪

আর্কাইভ

জুলাই ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জুন    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost