
মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জ পুলিশ সুপারের দিক নির্দেশনায় অদ্য ২৪-০৫-২০২৫ খ্রিষ্টাব্দে ভোর আনুমানিক ০৫.৩০ ঘটিকায় এসআই (নিরস্ত্র)/আব্দুস শফিউল আলম,জেলা গোয়েন্দা শাখা,মুন্সীগঞ্জ এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার-ফোর্সসহ ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে মুন্সীগঞ্জ সদর থানাধীন মুক্তারপুরস্থ জনৈক মোঃ পারভেজ ফরাজী এর চায়ের দোকানের সামনে পাঁকা রাস্তায় অভিযান পরিচালনা করে।এসময় অভিযুক্ত মোঃ সাহাবুদ্দিন পেদা(২৮),পিতা-নাসির পেদা,মাতা-রানি বেগম, সাং-চাউলো বাজার,পোষ্ট-সোনাখালী কলেজ,থানা-আমতলী, জেলা-বরগুনা-কে গ্রেফতারপূর্বক দেহ তল্লাশিকালে তার নিজ উপস্থাপন মতে(ক) দু্টি প্লাস্টিকের বস্তার মধ্যে ০৭ (সাত) পোটলা কালো স্কচটেপ দ্বারা মোড়ানো (
০৭ⅹ০৪)=২৮(আটাশ) কেজি মাদকদ্রব্য গাজা,যার অবৈধ বাজার মূল্য আনুমানিক ২০,০০০ⅹ২৮=৫,৬০,০০০/-(পাঁচ লক্ষ ষাট হাজার) টাকা এবং (খ) ০১ (এক) টি পিকআপ (নীল রংয়ের মাহেন্দ্র) যার রেজিষ্ট্রেশন নং-ঢাকা মেট্রো-ন-19-9857, চেসিস নং- MA1ZW2TBKR6L27744, ইঞ্জিন নং-TBR4L17174 উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দতালিকা মূলে জব্দ করা হয়।
গৃহীত ব্যবস্থাঃ অভিযুক্ত মোঃ সাহাবুদ্দিন পেদা (২৮)-এর বিরুদ্ধে মুন্সীগঞ্জ থানায় এজাহার দায়ের এবং তৎপ্রেক্ষিতে নিয়মিত মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন।