
মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জ সদর উপজেলার মিনকাদিম পৌর এলাকার মিরাপাড়া ১১ বছরের শিশুকে গণধর্ষণের ঘটনায় ২ ধর্ষককে আটক করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে তাদেরকে আটক
করে পুলিশের একটি টিম।আটককৃতরা হলেন,মো:আকাশ
(২৪),পিতা মোঃ আবু কালাম,সাং-গোয়াল ঘূর্ণি (তালুকদার বাড়ি),মীরকাদিম পৌরসভা,ওয়ার্ড নং-০১, থানা ও জেলা মুন্সীগঞ্জ এবং অপর অভিযুক্ত মোঃ হোসেন ফকির (২৮), পিতা-মোঃ হানিফ ফকির,মাতা-হাসি বেগম,সাং-করফা (ফকির বাড়ি),থানা-স্বরূপকাঠি,জেলা-পিরোজপুর,বর্তমান ঠিকানা-সাং-গোয়াল ঘূর্ণি কাঠালতলা,মীরকাদিম পৌরসভা,ওয়ার্ড নং-০১, থানা ও জেলা-মুন্সীগঞ্জ’দ্বয়-কে গ্রেফতারপূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করে।
গ্রেফতারকৃত অভিযুক্তদ্বয় বিজ্ঞ আদালতে দোষ স্বীকার করে
ফৌজদারী কার্যবিধি ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেন।
ভিকটিমের ডাক্তারী পরীক্ষা করানো হয় এবং এ সংক্রান্তে
প্রয়োজনীয় আলামত জব্দ করে পুলিশ।আজ সোমবার ১৬
জুন এক প্রেস বিজ্ঞপ্তিতে দুইজন ধর্ষককে আটকের বিষয়টি
নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড
অপারেশন মো. পিরোজ কবির।মামলার সুত্রে জানাগেছে, মুন্সীগঞ্জ থানাধীন মীরকাদিম পৌরসভাস্থ মীরাপাড়া গোরস্থান সংলগ্ন জুয়েল মিয়ার বাড়ির ভাড়াটিয়া সুজন মিয়া ও তার স্ত্রী নুরনাহার বিয়ে বাড়িতে খানসামার কাজ করেন।গত ১৩-০৬-২০২৫ খ্রিষ্টাব্দে সকাল আনুমানিক ০৮.০০ ঘটিকায় স্বামী স্ত্রী দুজনেই খানসামার কাজে ইছাপুরায় চলে যায়।এসময় বাড়িতে তাদের মেয়ে ভিকটিম (১১) ও ছেলে আবু সাঈদ (৪)’দ্বয়কে রেখে যায়।একই তারিখ,অর্থাৎ গত ১৩-০৬-২০২৫ খ্রিষ্টাব্দে দুপুর আনুমানিক ১২.০০ ঘটিকায়
অভিযুক্ত আকাশ (২৫) এবং অপর অভিযুক্ত হোসেন ফকির
(২৮)’দ্বয় ভিকটিমের বাসার দরজায় ডাক দিয়ে দরজা
খুলতে বললে ভিকটিম (১১) দরজা খুলে দেয়।এসময় উক্ত
অভিযুক্তদ্বয় ঘরে প্রবেশ করে ভিকটিম (১১)-কে জোরপূর্বক
খাটের উপর চেপে ধরে গায়ের জামা ছিড়ে ফেলে এবং
পরিহিত সেলোয়ার খুলে পর্যায়ক্রমে ধর্ষণ করে।এ ঘটনায়
ভিকটিমের পরিবার থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ
ধর্ষকদেরকে আটক করে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপারেশন
মো:পিরোজ কবির বলেন,ধর্ষণের অভিযোগে তাদেরকে
আটক করা হয়েছে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দু’জনেই
ধর্ষণের কথা স্বীকার করেছে।তাদের বিরুদ্ধে মুন্সীগঞ্জ
থানায় নিয়মিত মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন।