1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
তানোরে রাস্তা কার্পেটিং কাজে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ | বাংলা মাটির নিউজ
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
জুলাই সনদ বাস্তবায়নে টালবাহানা হলে পরিস্থিতি হবে ভয়াবহ: মুন্সীগঞ্জ জেলা আমির নিখাঁজ ২৪ ঘণ্টা পর ভুট্টাক্ষেতে শিশুর মরদেহ উদ্ধার সোনাগাজীর মাদ্রাসা শিক্ষার্থী ছামিমতার সন্ধান চায় পরিবার মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস দুর্ঘটনায় যাত্রী নিহত,আহত- ৫ মুন্সীগঞ্জের গজারিয়ায় ২০টির বেশি মামলার আসামী ‘মাদক সম্রাট’ ইয়াসিন গ্রেপ্তার উলিপুরে পূর্ব শত্রুতার জেরে বাড়িঘর ভাঙচুর,থানায় অভিযোগ সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সামিনা পারভিন পলি উলিপুরে ট্রাক্টর ও অটো মুখোমুখি সংঘর্ষে নিহত -১,আহত-৪ তিন সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মুন্সীগঞ্জের লৌহজংয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ মুন্সীগঞ্জে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের দুইজন কে গ্রেপ্তার করেছে ডিবি

তানোরে রাস্তা কার্পেটিং কাজে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৪১ বার
তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোরে এলজিইডির রাস্তা নির্মাণে নজিরবিহীন অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে। নিম্নমাণের নির্মাণ সামগ্রী ব্যবহার ও পরিমাণে কম দেয়া হচ্ছে। সিডিউল অনুযায়ী কোনো কাজ হচ্ছেনা। রাস্তা কার্পেটিং কাজ শেষ না হতেই রাস্তার বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে ও রাস্তা দেবে গেছে। রাস্তার দু'ধারে দেয়া হয়নি মাটি,অনেক স্থানে বর্ষার আগে এখুনি ভেঙে গেছে। এসব কারণে রাস্তা নিয়ে কয়েক গ্রামের মানুষ বিক্ষুব্ধ হয়ে উঠেছে। উপজেলার কামারগাঁ ইউনিয়নের (ইউপি) মালশিরা গ্রাম থেকে কামারগাঁ বাজার পর্যন্ত প্রায় ৪ কিলো মিটার রাস্তা নিম্নমানের বিটুমিন দিয়ে (ডাব্লিউবিএম) করে কার্পেটিং কাজ করা হচ্ছে। জানা গেছে, রুদ্র এন্টার প্রাইজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠানের ঠিকাদার মুকছেদ আলী অন্য ঠিকাদারের কাছে থেকে কাজটি কিনে নিয়ে করছেন। সোমবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, কাদা-মাটি পড়ে রাস্তার ডাব্লিউবিএম-এর অস্তিত্ব প্রায় হারিয়ে গিয়েছে। তার পরেও গত শনিবার থেকে রাস্তার ডাব্লিউবিএম ভাল ভাবে পরিস্কার না করে তার ওপর কার্পেটিং কাজ শুরু করা হয়েছে। এতে রাস্তার কার্পেটিং কাজে অনিয়মের অভিযোগ তুলে গ্রামবাসি বাধা দিয়ে সিডিউল অনুযায়ী কাজ করার কথা বললে উল্টো তাদের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা করার হুমকি দেয়া হয়েছে। যে কারণে নিম্নমাণের কাজ হলেও তারা আর কোনো প্রতিবাদ করতে পারছেন না। গ্রামবাসিরা জানান, কার্পেটিংয়ে নিম্নমাণের বিটুমিন ব্যবহার ও পিচ পাথর পরিমানে কম দেয়া হচ্ছে। যেকারণে কার্পেটিং কাজের পরের দিন থেকেই কার্পেটিং উঠে যাচ্ছে। ফলে এই রাস্তা নিয়ে গ্রামবাসির যে স্বপ্ন ছিল' তা ঠিকাদারের নিম্নমাণের কাজের জন্য সেই স্বপ্ন উবে গেছে। স্থানীয় বাসিন্দারা আরো বলেন, কাজে ব্যাপক ঘাপলা হচ্ছে। এর আগেও কালর্ভাট নির্মাণে অনিয়মের প্রতিবাদ করায় তাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করা হয়েছিল, তাই কেউ আর প্রকাশ্যে এসব অনিয়ম নিয়ে প্রতিবাদ করার সাহস পাচ্ছেনা। এবিষয়ে জানতে চাইলে ঠিকাদার মুকছেদ আলী এসব অভিযোগ অস্বীকার করে বলেন, এমন হবার কথা না। আমি নিজে উপস্থিত থেকে কাজ দেখভাল করছি, কোনো সমস্যা থাকলে সমাধান করে দেয়া হবে। এবিষয়ে উপজেলা এলজিইডি প্রকৌশলী সাইদুর রহমান বলেন, তিনি সরেজমিন রাস্তার কাজ পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোরে এলজিইডির রাস্তা নির্মাণে নজিরবিহীন অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে। নিম্নমাণের নির্মাণ সামগ্রী ব্যবহার ও পরিমাণে কম দেয়া হচ্ছে। সিডিউল অনুযায়ী কোনো কাজ হচ্ছেনা। রাস্তা কার্পেটিং কাজ শেষ না হতেই রাস্তার বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে ও রাস্তা দেবে গেছে। রাস্তার দু’ধারে দেয়া হয়নি মাটি, অনেক স্থানে বর্ষার আগে এখুনি ভেঙে গেছে। এসব কারণে রাস্তা নিয়ে কয়েক গ্রামের মানুষ বিক্ষুব্ধ হয়ে উঠেছে।

উপজেলার কামারগাঁ ইউনিয়নের (ইউপি) মালশিরা গ্রাম থেকে কামারগাঁ বাজার পর্যন্ত প্রায় ৪ কিলো মিটার রাস্তা নিম্নমানের বিটুমিন দিয়ে (ডাব্লিউবিএম) করে কার্পেটিং কাজ করা হচ্ছে। জানা গেছে, রুদ্র এন্টার প্রাইজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠানের ঠিকাদার মুকছেদ আলী অন্য ঠিকাদারের কাছে থেকে কাজটি কিনে নিয়ে করছেন। সোমবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, কাদা-মাটি পড়ে রাস্তার ডাব্লিউবিএম-এর অস্তিত্ব প্রায় হারিয়ে গিয়েছে। তার পরেও গত শনিবার থেকে রাস্তার ডাব্লিউবিএম ভাল ভাবে পরিস্কার না করে তার ওপর কার্পেটিং কাজ শুরু করা হয়েছে।

এতে রাস্তার কার্পেটিং কাজে অনিয়মের অভিযোগ তুলে গ্রামবাসি বাধা দিয়ে সিডিউল অনুযায়ী কাজ করার কথা বললে উল্টো তাদের বিরুদ্ধে চাঁদাবাজি মামলা করার হুমকি দেয়া হয়েছে। যে কারণে নিম্নমাণের কাজ হলেও তারা আর কোনো প্রতিবাদ করতে পারছেন না। গ্রামবাসিরা জানান, কার্পেটিংয়ে নিম্নমাণের বিটুমিন ব্যবহার ও পিচ পাথর পরিমানে কম দেয়া হচ্ছে। যেকারণে কার্পেটিং কাজের পরের দিন থেকেই কার্পেটিং উঠে যাচ্ছে। ফলে এই রাস্তা নিয়ে গ্রামবাসির যে স্বপ্ন ছিল’ তা ঠিকাদারের নিম্নমাণের কাজের জন্য সেই স্বপ্ন উবে গেছে। স্থানীয় বাসিন্দারা আরো বলেন, কাজে ব্যাপক ঘাপলা হচ্ছে। এর আগেও কালর্ভাট নির্মাণে অনিয়মের প্রতিবাদ করায় তাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করা হয়েছিল, তাই কেউ আর প্রকাশ্যে এসব অনিয়ম নিয়ে প্রতিবাদ করার সাহস পাচ্ছেনা।

এবিষয়ে জানতে চাইলে ঠিকাদার মুকছেদ আলী এসব অভিযোগ অস্বীকার করে বলেন, এমন হবার কথা না। আমি নিজে উপস্থিত থেকে কাজ দেখভাল করছি, কোনো সমস্যা থাকলে সমাধান করে দেয়া হবে। এবিষয়ে উপজেলা এলজিইডি প্রকৌশলী সাইদুর রহমান বলেন, তিনি সরেজমিন রাস্তার কাজ পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:২৪
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:২০
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩০
  • ১২:০৫
  • ৪:২৯
  • ৬:২০
  • ৭:৩৫
  • ৫:৪৫

আর্কাইভ

এপ্রিল ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost