1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
শহীদ আরাফাত রহমান কোকো লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টের ফাইনালে মাস্টারবাড়ীর জয় | বাংলা মাটির নিউজ
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
রাজানগর ইউনিয়নকে মাদকমুক্ত,শিক্ষাবান্ধব ও ন্যায়ভিত্তিক ইউনিয়ন গড়ার অঙ্গীকার সাইফুল খান নিরবের মুন্সীগঞ্জের শ্রীনগরে অগ্রণী ব্যাংকের ১১৩ জন গ্রাহকের অর্থ লোপাটের সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে মুন্সীগঞ্জের গজারিয়ায় কারখানা শ্রমিকের রহস্যজনক মৃত্যু,শরীরে আঘাতের চিহ্ন মুন্সীগঞ্জের সিরাজদিখানে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে প্রাণ গেল জমজ ভাই বোনের মুন্সীগঞ্জের টংঙ্গীবাড়ীতে ভোক্তা অধিকারের অভিযান- ৩ প্রতিষ্ঠান কে ৮ হাজার টাকা জরিমানা মুন্সীগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে আদালতের বিচারক ও আইনজীবীদের সমন্বয়ে সচেতনতামূলক কর্মসূচী যোগাযোগ, নাগরিক সেবা ও যুবসমাজকে ঘিরে উন্নয়ন পরিকল্পনার কথা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী মানিকগঞ্জে সিংগাইর পৌর ভূমি অফিসে ১খারিজে ২ লাখ ১০ হাজার বকশীগঞ্জ সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস উদ্ধার শিবালয়ে সরকারি সড়কের গাছ কাটার অভিযোগ ৪০–৪২টি গাছ উধাও, মূল্য ৭ লাখ টাকা তদন্তের আশ্বাস উপজেলা বন কর্মকর্তা

শহীদ আরাফাত রহমান কোকো লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টের ফাইনালে মাস্টারবাড়ীর জয়

  • আপডেট টাইম : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ২৪৪ বার

স্টাফ রিপোর্টার,আদিলুর রহমান আদিল,গফরগাঁও ময়মনসিংহ

ভালুকায় আয়োজিত শহীদ আরাফাত রহমান কোকো লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টের ফাইনালে মাস্টারবাড়ী একাদশ ট্রাইব্রেকারে চ্যাম্পিয়ন হয়।

ভালুকা,ময়মনসিংহ:ভালুকার সোনার বাংলা স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত শহীদ আরাফাত রহমান কোকো লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর ফাইনাল ম্যাচে মাস্টারবাড়ী একাদশ ৪-৩ গোলে হবিরবাড়ী একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করেছে।

হবিরবাড়ী স্পোর্টস অ্যাকাডেমির আয়োজনে এই টুর্নামেন্টে দর্শকদের উপচে পড়া ভিড়ের মধ্য দিয়ে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।নির্ধারিত সময়ে খেলা ০-০ গোলে ড্র থাকায় ফলাফল নির্ধারণে ট্রাইবেকারের প্রয়োজন হয়। ট্রাইবেকারে মাস্টারবাড়ী একাদশ তাদের দক্ষতা ও মানসিক দৃঢ়তার পরিচয় দিয়ে বিজয় ছিনিয়ে নেয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক গোলরক্ষক ও সাফজয়ী অধিনায়ক জনাব আমিনুল হক, যিনি বর্তমানে ঢাকা মহানগর উত্তর বিএনপির সভাপতি ও বিএনপির ক্রীড়া সম্পাদক। উদ্বোধক ছিলেন আলহাজ্ব মোহাম্মদ মোর্শেদ আলম, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক। সভাপতিত্ব করেন আলহাজ্ব মোস্তাফিজুর রহমান মামুন, স্বেচ্ছাসেবক দলের নির্বাহী সংসদের সদস্য ও হবিরবাড়ী স্পোর্টস অ্যাকাডেমির চেয়ারম্যান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি বগুড়ার সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, ড্যাব ঢাকা মহানগর উত্তরের সভাপতি প্রফেসর সরকার মাহবুব আহমেদ শামীম, ভালুকা উপজেলা নির্বাহী অফিসার হাসান আব্দুল্লাহ আল মাহমুদ এবং সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসাইন।

মাঠে দর্শকদের উপস্থিতি ছিল রেকর্ডসংখ্যক। স্থানীয়দের মতে, এত বিপুলসংখ্যক দর্শক এর আগে এই মাঠে দেখা যাই নি। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন। হবিরবাড়ী স্পোর্টস অ্যাকাডেমির এই আয়োজন স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

তবে, দর্শকদের অতিরিক্ত উৎসাহের কারণে টিনের চালে অতিরিক্ত মানুষ উঠে পড়ায় চাল ভেঙে যাওয়ার ঘটনা ঘটে, যা কিছুটা বিশৃঙ্খলা সৃষ্টি করে। নিরাপত্তা কর্মীরা দ্রুত স্থিতি ফিরিয়ে আনতে সক্ষম হন এবং কেউ গুরুতর আহত হননি।

এই টুর্নামেন্ট স্থানীয় ফুটবলপ্রেমীদের জন্য একটি বড় আকর্ষণ হয়ে উঠেছে এবং স্থানীয় ক্রীড়া উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে। এছাড়া, স্থানীয় তরুণ খেলোয়াড়দের জন্য এটি একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে, যেখানে তারা তাদের দক্ষতা প্রদর্শন করতে পারবে ও ভবিষ্যতে আরো বড় সুযোগ পেতে পারে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৪:২৮
ইফতার শুরু - সন্ধ্যা: ৫:৫৭
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩৪
  • ১১:৫৪
  • ৪:১২
  • ৫:৫৭
  • ৭:১০
  • ৫:৪৭

আর্কাইভ

সেপ্টেম্বর ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« আগ    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost