
মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ও হত্যাসহ ১৩টি মামলার আসামী শওকত দেওয়ানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার(৯ আগষ্ট) দুপুর ১টার দিকে শহরের জেলা পরিষদ কার্যালয়ের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) হুমায়ুন কবির জানান,জেলা গোয়েন্দা শাখা ও ডিবি পুলিশের সমন্বয়ে গঠিত একটি আভিযানিক টিম তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শহরের জেলা পরিষদ কার্যালয়ের সামনে অভিযান পরিচালনা করে।
এ সময় মুন্সীগঞ্জ সদর থানা ও টংঙ্গীবাড়ী থানার একাধিক হত্যা মামলাসহ ১৩টি মামলার এজাহারনামীয় আসামক শওকত দেওয়ানকে গ্রেপ্তার করা হয়।
তিনি মোল্লাকান্দি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি এবং মুন্সীকান্দী গ্রামের বাসিন্দা।গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।