
মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জ সদরে পুলিশের গোয়েন্দা শাখার অভিযানে পাইপগান -ক্রিস সহ ২ই যুবককে গ্রেফতার করা হয়েছে।মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার মুন্সিরহাট খাসকান্দি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন পূর্ব শিলমন্দি এলাকার ফিরোজমোল্লার ছেলে তোফাজ্জল মোল্লা (২৫), ও রমজানবেগ এলাকার মনির হোসেন বেপারীর ছেলে সিফাত বেপারী (২৫)।
বিষয়টি নিশ্চিত করে দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির জানান,গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গোয়েন্দা শাখার এসআই রাশেদ মুন্সি সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মুন্সিরহাট এলাকায় অভিযান পরিচালনা করে।এসময় সামনে রাস্তার উপর সন্দেহভাজন ২জন আটক করর তাদের দেহ তল্লাশি করা তাদের কাছ থেকে ১টি পাইপগান, ২ টি কার্তুজ, ৩টি ক্রিস উদ্ধার করা হয়।
এঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।