1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
সুন্দরবনে হরিণ শিকারী ও বিষ দিয়ে মাছ ধরার সময় ৮ জন গ্রেফতার | বাংলা মাটির নিউজ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম
গাইবান্ধা জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আলালের ভাই সাজাপ্রাপ্ত মাদক সম্রাট আতাউর ৬৫ বোতল এসকাফসহ র‍্যাবের হাতে গ্রেপ্তার* হারাগাছ মেট্রো থানায় এক রাতে ৬ জন গ্রেফতার মুন্সীগঞ্জের শ্রীনগরে বাস-নসিমন সংঘর্ষে প্রাণ গেলো চালক ও হেলপারের মুন্সীগঞ্জের শ্রীনগরে ১১০ বোতল উইন কোরেক্স মাদক ও ৩২ রাউন্ড গুলি সহ তুষার শেখ কে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা,আহত- ৮ মুন্সীগঞ্জে কঠোর নিরাপত্তায় শান্তিপূর্ণভাবে উদযাপিত হলো উল্টো রথযাত্রা  মুন্সীগঞ্জের শ্রীনগরে বিএনপি কার্যালয়ে হামলা,যুবদল নেতাসহ আহত- ৪ মুন্সীগঞ্জের সিরাজদিখানে চাঞ্চল্যকর ইলিয়াস মোল্লা হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার মুন্সীগঞ্জের সিরাজদিখানে শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত মুন্সীগঞ্জে নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি মমতাজ আলো

সুন্দরবনে হরিণ শিকারী ও বিষ দিয়ে মাছ ধরার সময় ৮ জন গ্রেফতার

  • আপডেট টাইম : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ২৩৪ বার

নাছিম মৃধা,বাগেরহাট প্রতিনিধি:(সুন্দরবন)

সুন্দরবনের হাড়বাড়িয়া ইকো-ট্যুরিজম এলাকার দিঘির খাল থেকে হরিণের মাংসসহ ৪ জন অসাধু হরিণ শিকারী এবং কাঁকড়া ও বিষসহ ৪ জন জেলেকে সর্বমোট ৮ (আট) জনকে হাতে-নাতে গ্রেফতার করেছে কোস্টগার্ড ও বন বিভাগের যৌথ টহল দল।

১৪ আগস্ট ২০২৫ তারিখ দিবাগত রাতে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ধৃতদের কাছ থেকে হরিণের মাংস, কাঁকড়া ও মাছ ধরার জন্য ব্যবহারকৃত ক্ষতিকর বিষ জব্দ করা হয়।

বন বিভাগ জানায়, সুন্দরবনে হরিণ শিকার ও বিষ প্রয়োগের মাধ্যমে মাছ ধরা আইনত গুরুতর অপরাধ। এর ফলে বন ও বন্যপ্রাণীর প্রাকৃতিক ভারসাম্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাছাড়া বিষ দিয়ে ধরা মাছ মানুষের স্বাস্থ্যের জন্যও মারাত্মক ক্ষতিকর।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং খুব শিগগিরই তাদের আদালতে সোপর্দ করা হবে।

কোস্টগার্ড ও বন বিভাগের যৌথ অভিযানে অংশগ্রহণকারী কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানানো হয়েছে। সংশ্লিষ্টরা জানান, সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

সুন্দরবনে হরিণ শিকার ও বিষ দিয়ে মাছ ধরা দুইটিই “সবচেয়ে জঘন্যতম অপরাধ” হিসেবে গণ্য করা হয়। তাই কর্তৃপক্ষ স্থানীয় জনগণকে এসব অপরাধ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৫৫
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৪৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০১
  • ১২:০৮
  • ৪:৪৩
  • ৬:৪৯
  • ৮:১২
  • ৫:২৪

আর্কাইভ

জুলাই ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জুন    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost