1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
মুন্সীগঞ্জের লৌহজংয়ে অবৈধ ড্রেজার বাণিজ্যে ছয়জনকে ভ্রাম্যমাণ আদালতের চার লাখ পঞ্চাশ হাজার টাকা জরিমানা | বাংলা মাটির নিউজ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম
গাইবান্ধা জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আলালের ভাই সাজাপ্রাপ্ত মাদক সম্রাট আতাউর ৬৫ বোতল এসকাফসহ র‍্যাবের হাতে গ্রেপ্তার* হারাগাছ মেট্রো থানায় এক রাতে ৬ জন গ্রেফতার মুন্সীগঞ্জের শ্রীনগরে বাস-নসিমন সংঘর্ষে প্রাণ গেলো চালক ও হেলপারের মুন্সীগঞ্জের শ্রীনগরে ১১০ বোতল উইন কোরেক্স মাদক ও ৩২ রাউন্ড গুলি সহ তুষার শেখ কে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা,আহত- ৮ মুন্সীগঞ্জে কঠোর নিরাপত্তায় শান্তিপূর্ণভাবে উদযাপিত হলো উল্টো রথযাত্রা  মুন্সীগঞ্জের শ্রীনগরে বিএনপি কার্যালয়ে হামলা,যুবদল নেতাসহ আহত- ৪ মুন্সীগঞ্জের সিরাজদিখানে চাঞ্চল্যকর ইলিয়াস মোল্লা হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার মুন্সীগঞ্জের সিরাজদিখানে শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত মুন্সীগঞ্জে নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি মমতাজ আলো

মুন্সীগঞ্জের লৌহজংয়ে অবৈধ ড্রেজার বাণিজ্যে ছয়জনকে ভ্রাম্যমাণ আদালতের চার লাখ পঞ্চাশ হাজার টাকা জরিমানা

  • আপডেট টাইম : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ৩০৬ বার

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মা নদী ও ডহরি তালতলা খালে অবৈধভাবে বালু উত্তোলন ও ফসলি জমি ভরাটের অপরাধে ছয়জনকে মোট চার লাখ পঞ্চাশ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২০ আগস্ট) লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নেছার উদ্দিন এর উপস্থিতিতে মোবাইল কোর্ট পরিচালনা করেন লৌহজং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আব্দুল্লাহ আল ইমরান।

দণ্ডপ্রাপ্তরা হলেন১। মালেক (৩৫),পিতা-গিয়াসউদ্দিন মোল্লা,সাং-নৌওপাড়া,নরিয়া,শরিয়তপুর।তাকে ৫০ হাজার টাকা জরিমানা,অনাদায়ে ১ মাসের কারাদণ্ড। ২। মো: স্বপন (৪৬),পিতা-খালেক ঢালী,সাং-কুড়িগাঁও,বেজগাঁও, লৌহজং।তাকে ৫০ হাজার টাকা জরিমানা,অনাদায়ে ১ মাসের কারাদণ্ড। ৩। রাজিব মল্লিক(৩৫),পিতা-আকরাম মল্লিক,সাং-বেজগাঁও,লৌহজং।তাকে ৫০ হাজার টাকা জরিমানা,অনাদায়ে ১ মাসের কারাদণ্ড। ৪। মো:অপু ঢালী (২৫),পিতা-ছাত্তার ঢালী,সাং-কনকসার,লৌহজং।তাকে ৫০ হাজার টাকা জরিমানা,অনাদায়ে ১ মাসের কারাদণ্ড। ৫। মো:নাজমুল শিকদার (২৭),পিতা-শামসুল হক শিকদার,সাং-কনকসার,লৌহজং।তাকে ৫০ হাজার টাকা জরিমানা,অনাদায়ে ১ মাসের কারাদণ্ড। ৬। রাহেন উদ্দিন (৩৫),পিতা-আলিম উদ্দিন,সাং-মহাদেবপুর,কালীগঞ্জ, ঝিনাইদহ।তাকে ২ লাখ টাকা জরিমানা,অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড।অভিযানকালে পদ্মা নদী ও ডহরি তালতলা খাল থেকে একাধিক অবৈধ ড্রেজারও জব্দ করা হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মোঃআব্দুল্লাহ আল ইমরান বলেন,“অবৈধ ড্রেজার বাণিজ্যের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে।নদী ও ফসলি জমি বাঁচাতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।যারা আইন অমান্য করবে,তাদের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।

স্থানীয়রা জানান,অবৈধভাবে বালু উত্তোলনের ফলে প্রতি বছর এলাকাবাসীকে ভাঙন আতঙ্কে জীবনযাপন করতে হয়।এর ফলে একদিকে যেমন পদ্মার চর ও ফসলি জমি হারিয়ে যাচ্ছে,অন্যদিকে আশপাশের বসতবাড়িও ঝুঁকিতে পড়ছে।স্থানীয় কৃষকেরা বলেন,এভাবে চলতে থাকলে লৌহজংয়ের বিশাল একটি অংশ অচিরেই নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে।পরিবেশ বিশেষজ্ঞদের মতে,অনিয়ন্ত্রিত ড্রেজিং নদীর প্রাকৃতিক প্রবাহকে নষ্ট করছে।এতে নদীর স্বাভাবিক ভারসাম্য নষ্ট হয়ে সেতু,রাস্তা ও গুরুত্বপূর্ণ স্থাপনাও ঝুঁকিতে পড়ছে।তারা মনে করেন,শুধু জরিমানা নয়,এ ধরনের অপরাধের মূল হোতাদেরও আইনের আওতায় আনা জরুরি।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৫৫
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৪৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০১
  • ১২:০৮
  • ৪:৪৩
  • ৬:৪৯
  • ৮:১২
  • ৫:২৪

আর্কাইভ

জুলাই ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জুন    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost