
মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জ পৌরসভার কাটাখালি বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে নিউ নাজমা নামের এক বেকারিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) দুপুর সাড়ে বারোটার দিকে অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।
এ সময় বেকারিতে নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট, পাউরুটি,কেক খাদ্য দ্রব্য প্রস্তুত করায় প্রতিষ্ঠানটির ম্যানেজার মোহাম্মদ দিদারকে পনের হাজার টাকা জরিমানা করা হয় এবং পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে স্বাস্থ্য সম্মত প্রক্রিয়ায় খাদ্যদ্রব্য প্রস্তুত করার নির্দেশ দেয়া হয়।
অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো:জামাল উদ্দিন মোল্লা ও ব্যাটালিয়ন আনসার মুন্সীগঞ্জের একটি দল।
এ ব্যাপারে আসিফ আল আজাদ জানান,আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি।আজ কাটাখালি বাজারে এক বেকারি কে ১৫ হাজার টাকা জরিমানা করেছি।আমাদের অভিযান অব্যাহত থাকবে।