1. banglamatirnews@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com : reajulislam853@gmail.com reajulislam853@gmail.com
  3. sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com : sumonbkb7@gmail.com sumonbkb7@gmail.com
  4. banglamatirnewsads@gmail.com : User 1 :
গণঅভ্যুত্থান চলাকালীন ৪ আগস্ট মুন্সীগঞ্জ শহরে দিনমজুর রিয়াজুল ফরাজি (৩৫) হত্যা মামলায় সাবেক এমপি ফয়সাল বিপ্লবের ফের ৭ দিনের রিমান্ডে | বাংলা মাটির নিউজ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনাম
গাইবান্ধা জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আলালের ভাই সাজাপ্রাপ্ত মাদক সম্রাট আতাউর ৬৫ বোতল এসকাফসহ র‍্যাবের হাতে গ্রেপ্তার* হারাগাছ মেট্রো থানায় এক রাতে ৬ জন গ্রেফতার মুন্সীগঞ্জের শ্রীনগরে বাস-নসিমন সংঘর্ষে প্রাণ গেলো চালক ও হেলপারের মুন্সীগঞ্জের শ্রীনগরে ১১০ বোতল উইন কোরেক্স মাদক ও ৩২ রাউন্ড গুলি সহ তুষার শেখ কে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে বাসের ধাক্কা,আহত- ৮ মুন্সীগঞ্জে কঠোর নিরাপত্তায় শান্তিপূর্ণভাবে উদযাপিত হলো উল্টো রথযাত্রা  মুন্সীগঞ্জের শ্রীনগরে বিএনপি কার্যালয়ে হামলা,যুবদল নেতাসহ আহত- ৪ মুন্সীগঞ্জের সিরাজদিখানে চাঞ্চল্যকর ইলিয়াস মোল্লা হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার মুন্সীগঞ্জের সিরাজদিখানে শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত মুন্সীগঞ্জে নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি মমতাজ আলো

গণঅভ্যুত্থান চলাকালীন ৪ আগস্ট মুন্সীগঞ্জ শহরে দিনমজুর রিয়াজুল ফরাজি (৩৫) হত্যা মামলায় সাবেক এমপি ফয়সাল বিপ্লবের ফের ৭ দিনের রিমান্ডে

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১১ বার

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক এমপি মোহাম্মদ ফয়সাল বিপ্লবকে দিনমজুর রিয়াজুল ফরাজি হত্যা মামলায় সাত দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।আজ মঙ্গলবার সকালে মুন্সীগঞ্জ সদর আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মানিক দাস এ আদেশ দেন।

সদর থানার উপ-পরিদর্শক শিপন আহমেদ আসামীকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

কোর্ট পুলিশের পরিদর্শক কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।এর আগে,গত ২২ জুন রাজধানীর মনিপুরীপাড়ার একটি আবাসিক ভবন থেকে ফয়সাল বিপ্লবকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শ্রমিক সজল হত্যা মামলায় তাকে ১২ দিনের রিমান্ড শেষে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শাহিন মোহাম্মদ আমানুল্লাহ বলেন,আমার মক্কেল রাজনৈতিক পরিবারের সন্তান।তিনি আওয়ামী লীগ নেতা হলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন।রাজনৈতিক প্রতিহিংসা থেকে তাকে এ মামলায় জড়ানো হয়েছে।

কোর্টের অনুমতি নিয়ে ফয়সাল বিপ্লব নিজেও বলেন, ‘আমি হত্যাকাণ্ডের সাথে জড়িত নই।তৎকালীন পুলিশ এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।আমি তখন আওয়ামী লীগের বিরোধী প্রার্থী ছিলাম।

রাষ্ট্রপক্ষের পিপি অ্যাডভোকেট হালিম হোসেন বলেন, হত্যার হুকুমদাতা সাবেক এমপি ফয়সাল বিপ্লব।তদন্তের স্বার্থে তার রিমান্ড প্রয়োজন।

উল্লেখ্য,গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনের সময় মুন্সীগঞ্জ শহরের কৃষি ব্যাংক এলাকায় সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে দিনমজুর রিয়াজুল ফরাজিসহ তিনজন নিহত হন।ওই ঘটনায় দায়ের হওয়া মামলার অন্যতম আসামী ফয়সাল বিপ্লব।

Please Share This Post in Your Social Media

এ ক্যাটাগরীর আরো সংবাদ

বাংলা মাটির নিউজ

MPTBD
সেহরির শেষ সময় - ভোর: ৩:৫৫
ইফতার শুরু - সন্ধ্যা: ৬:৪৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:০১
  • ১২:০৮
  • ৪:৪৩
  • ৬:৪৯
  • ৮:১২
  • ৫:২৪

আর্কাইভ

জুলাই ২০২৬
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« জুন    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  

All rights reserved © 2026 |  বাংলা মাটির নিউজ
Design by Raytahost